বারাসতে প্রকাশ্য রাস্তায় তুমুল সংঘর্ষ, বন্ধ যান চলাচল

Share:

নিজস্ব প্রতিনিধি, বারাসত: ৩৪ নম্বর জাতীয় সড়ক লাগোয়া বারাসতের হেলাবটতলায় অটো ও টোটো রিকশা স্ট্যান্ড – এর দখল নিয়ে সংঘর্ষে রণক্ষেত্রের চেহারা নিল গোটা এলাকা। আক্রান্ত হয়ে রক্তাক্ত হলেন বারাসাত(Barasat) পৌরসভার দশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর দেবব্রত পাল। তার অভিযোগ জনৈক অরিন্দম বন্দ্যোপাধ্যায় ওরফে বুড়ো নামে এক ব্যক্তি টোটো, অটো এবং ভ্যান- রিক্সার থেকে নিয়মিত তোলা আদায় করে।

ঘটনাচক্রে আইএনটিটিইউসির(INTTUC) হেলাবটতলা ইউনিয়নের সভাপতি হিসেবে এখনো বর্তমান রয়েছেন অরিন্দম বন্দ্যোপাধ্যায় ওরফে বুড়ো। মঙ্গলবার দুপুরে দলবল নিয়ে সেই ঘটনার প্রতিবাদ করতে যান ১০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর দেবব্রত পাল। তখনই দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বারাসাত থানার পুলিশ। এই ঘটনায় দুজনকে আটক করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর।

ঘটনার জেরে বেশ কিছুক্ষণ যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায় ৩৪ নম্বর জাতীয় সড়কে এবং বারাসাত-ব্যারাকপুর নীলগঞ্জ রোডে(Barasat -Bararckpore Nilganj Road)। পরে অবশ্য পুলিশ দুই পক্ষকে লাঠিচার্জ করে সরিয়ে দেয়। যদিও ঘটনার পর থেকে গ্রেফতার হবার ভয়ে অরিন্দম বন্দ্যোপাধ্যায় পলাতক বলে জানা গিয়েছে। এলাকায় উত্তেজনা দেখা দিয়েছে।

লিগ্যাল এইডের দ্বারস্থ হয়ে সাত মাসের সন্তানকে ফিরে পেল ১৩ বছরের মা

দীর্ঘদিন ডায়াবেটিসের সমস্যায় ভুগছেন? এই অভ্যাসেই হবে মুশকিল আসান

বাড়িতে থাকা কয়েকটি উপকরণ দিয়ে বানান অ্যান্টি-এজিং কোলাজেন জেল, দুর্দান্ত ফল পাবেন

‘পড়ুয়া ও আমজনতাকে হয়রানি করা বন্ধ না হলে ফের আন্দোলন’, হুঁশিয়ারি অভিজি‍ৎ দীপকে’র

৫০ পার হলেও কমবে না গ্ল্যামার, এই ৫ সহজ অভ্যাসে বজায় থাকবে তারুণ্য

নেশামুক্তি কেন্দ্রে তরুণীকে ঘুমের ওষুধ খাইয়ে গণধর্ষণের অভিযোগ, গ্রেফতার কর্ণধার

ভর সন্ধ্যায় মর্মান্তিক দুর্ঘটনা! বাইককে বাঁচাতে গিয়ে উল্টে গেল অটো, নিহত চালক

আচমকাই ইস্তফা দিলেন ভারতীয় ক্রিকেট দলের সহকারী কোচ

‘পড়ুয়ারা কি সন্ত্রাসী’, নিট আন্দোলনকারীদের বিরুদ্ধে পেলেট গান ব্যবহার নিয়ে ক্ষোভ উগরে দিলেন প্রিয়াঙ্কা

যন্তরমন্তরে ‘আরশোলা’দের আন্দোলনে সামিল হওয়ার মূল্য? চাকরি গেল সহকারী অধ্যাপকের

কাটমানি- সিন্ডিকেট রোধে রাজ্যে চালু ৪টি টোল-ফ্রি নম্বর, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

তাজমহলে বিদেশি পর্যটকের ওপর বাঁদরের হামলা, এক ঘণ্টা অপেক্ষাতেও মিলল না অ্যাম্বুলান্স

কলকাতায় বাংলাদেশ দূতাবাসের প্রেস সচিবের দায়িত্বে বিএনপিপন্থী মহিলা সাংবাদিক

ছেলে-বাবার মৃত্যু একই হাসপাতালে, প্রয়াত দেব আনন্দ-পুত্র সুনীল