বারাসতের ন’পাড়ায় বৃষ্টিতে শর্ট-সার্কিটে মর্মান্তিক মৃত্যু, এলাকায় শোকের ছায়া

Share:

নিজস্ব প্রতিনিধি, বারাসত: অসময়ের বৃষ্টি সব সময় স্বস্তির হয়না। হয়তো কিছুক্ষণের বৃষ্টি গরমের হাত থেকে নিস্তার দেয় সাময়িক। কিন্তু ঘটে অনেক অঘটন। বারাসতে শুক্রবার বিকেলে ঝমঝমিয়ে বৃষ্টিতে কেড়ে নিল একটি জ্বলজ্যান্ত প্রাণ। বৃষ্টিতে শর্ট সার্কিট হয়ে মৃত্যু হল ৫১ বছর বয়সী এক ব্যক্তির। ঘটনাটি ঘটেছে বারাসাত ন’পাড়া কালীবাড়ি(Kalibari) রেশন দোকান এলাকায় । এলাকা সুত্রে জানা যায়, ওই ব্যক্তির নাম সুমন মুখোপাধ্যায়(Suman Mukhopadhay) । ঘটনার সময় তিনি বাড়িতে একাই ছিলেন। বৃষ্টির পর ওই বাড়ি থেকে কোনো একটা আওয়াজ আসায় পাশের বাড়ির লোকজন এসে দরজা খুলে দেখে ওই ব্যক্তির নিথর দেহ মাটিতে লুটিয়ে পড়ে আছে ।

এরপর তারা ওই ব্যক্তির পরিবারের লোকজন, পুলিশ প্রশাসন ও ইলেকট্রিক সাপ্লাইকে খবর দেয়। এরপর বারাসত থানার পুলিশ এসে দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠায়। ওই পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। এই ঘটনায় ওই এলাকায় রীতিমত চাঞ্চল্যের সৃষ্টি হয়। সিইএসসি ‘র কর্মীরা ওই বাড়ির বিদ্যুৎ সংযোগ আপাতত বিচ্ছিন্ন করে দিয়েছে। অসাবধানতাবশতায় বৃষ্টি চলাকালীন ওই ঘরের মধ্যে কোন আসবাব পত্র ইলেকট্রিক এর শর্ট- সার্কিট থেকে বিদ্যুৎ চালিত হয়ে যায়। ঘরের মধ্যে জল ছিল।

ওই ব্যক্তি খালি পায়ে থাকার ফলে বিদ্যুৎ সংযোগের কাছাকাছি চলে আসায় শর্ট সার্কিটে তাঁর মৃত্যু হয়। কি করে এই ঘটনা ঘটলো তা জানতে পুলিশ তদন্ত করছে। জিজ্ঞাসাবাদ করা হচ্ছে পরিবারের লোকজনদের। স্থানীয় মানুষজন প্রত্যক্ষদর্শীদের বয়ানও রেকর্ড করেছে পুলিশ। যে ঘরটিতে এই ঘটনা ঘটেছে সেটি একটি পুরনো বাড়ির একতলার ঘর। দীর্ঘদিন তার মেরামতি হয়নি।

ঢাকায় গ্রেফতার হওয়া বসিরহাটের যুবকের হয়ে আইনজীবীকে লড়তে দেওয়া হল না

আটা মাখা বা বেলার ঝামেলা নেই, মাত্র ১০ মিনিটে বানান মুচমুচে পেঁয়াজ পরোটা

উপবাসেও খান মজাদার খাবার, সাবুদানা দিয়েই বানান ঝরঝরে পোলাও

মায়ের আধপোড়া মৃতদেহের পাশে বসে দেড় বছরের একরত্তি, ভয়ঙ্কর ঘটনা বিজনৌরে

পুজোর আগে রোগা হতে চান? জিমে না দৌড়ে বাড়িতেই করুন এই ৫ ব্যায়াম

ভেজাল সর্ষের তেলে রান্না করছেন না তো? ঘরে বসে ৫ পদ্ধতিতে যাচাই করে নিন খাঁটিত্ব

হরমুজে পণ্যবাহী জাহাজে অতর্কিতে হামলা, নিহত উত্তরপ্রদেশের দেওরিয়ার বাসিন্দা

বারবার ভুলে যাচ্ছেন? অবহেলা করলেই হতে পারে মারাত্মক বিপদ

‘দলের জন্যই রাজ্যে শিল্পায়নে বাধা পেয়েছিলেন বুদ্ধবাবু,’ বিস্ফোরক দাবি শুভেন্দুর

ব্যবসার কাজে ঢাকায় গিয়ে নাশকতা চালানোর অভিযোগে গ্রেফতার বসিরহাটের মুসলিম যুবক

অগ্নিনির্বাপণে বড় পদক্ষেপ রাজ্যের, ২২৬টি নতুন দমকলের গাড়ির উদ্বোধন করলেন শুভেন্দু

‘আমরাই মার্কিন সন্ত্রাসবাদের শিকার’, ট্রাম্পকে পাল্টা জবাব ইরানের প্রেসিডেন্টের

নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজে বিশ্রাম দেওয়া হচ্ছে শুভমন-যশপ্রীতদের? বড় ইঙ্গিত গম্ভীরের

‘শ্রাবণের মেঘ’ ভিডিওতে ভাইরাল বিউটি পাল পেলেন সিলেট জেলার শ্রেষ্ঠ শিক্ষিকার সম্মাননা