Loading live market data...
Loading active stocks...
Connecting...

বারাসত কালীপুজো জনপ্লাবনে প্লাবিত, তীব্র যানজট জাতীয় সড়কে

Share:

সুব্রত রায়: এবারের কালীপুজোয় বারাসাত পুরোপুরি জনপ্লাবনে প্লাবিত। দু’বছর করনাকাল কাটিয়ে এবং সিত্রাং ঘূর্ণিঝড় কেটে যেতেই বারাসত মেতে উঠেছে মা কালীর আরাধনায়। জন প্লাবনে প্লাবিত বারাসত শহর সামলাতে হিমশিম খাচ্ছে জেলা প্রশাসন। মঙ্গলবার সন্ধ্যের পর থেকেই কলোনি মোড় সহ বারাসাত গভর্নমেন্ট কলেজ(Barasat GovementCollege) সহ গোটা এলাকা জনতার দখলে চলে যায়। এদিকে বুধবার সকাল থেকে বারাসতের ১১ নম্বর রেলগেট সংলগ্ন এলাকা সহ ডাক বাংলার মোড় থেকে কলোনির মোড় পর্যন্ত দেখা দেয় তীব্র যানজট। স্তব্ধ হয়ে যায় দুপাশের যান চলাচল। ভোর রাত পর্যন্ত ডিউটি করা পুলিশ সরে যাওয়ায় দিনের বেলা পুলিশের(Police) নজরদারিতে দেখা দেয় ঘাটতি।

অ্যাম্বুলেন্স(Ambulance) এর রোগী নিয়ে যাতায়াতের পথে হুটার বাজাতে বাজাতে ক্লান্ত হয়ে যান তার চালকরামুখীএই যানজটে যন্ত্রণায় নাভিশ্বাস ওঠে এলাকাবাসীর। কলকাতামুখী গাড়িচালকদের বারাসাত শহর ছেড়ে এগোতে দাঁড়িয়ে থাকতে হয় ঘন্টার পর ঘন্টা।  এমনকি যানজটের দরুন ১১ নম্বর রেলগেটের(Rail Gate) ট্রেন চলাচলের পথেও বাধা সৃষ্টি হয়। জেলা প্রশাসনের পক্ষ থেকে জেলাশাসক শরদ কুমার দ্বিবেদী এবং রাজনারায়ণ মুখার্জি যৌথভাবে সাংবাদিক সম্মেলন করে বিশেষ পুলিশ পাস ইস্যু করেছিলেন। জেলার এসপি দাবি করেছিলেন, মূল জাতীয় সড়ক বন্ধ থাকলেও গুরুত্বপূর্ণ গাড়ি চলাচলের জন্য অন্যতম রাস্তা খোলা থাকবে। মঙ্গলবার রাতে জনপ্লাবনে সেই পাসে চলাচল বন্ধ করতে বাধ্য হন প্রশাসন। গভীর রাত পর্যন্ত এলাকাবাসীর প্রতিমা দেখে মোটরসাইকেল(Motorcycle) নিয়ে বাড়ি ফিরতে কাল ঘাম ছুটে যায়। কলোনি মোড়, গুপ্ত কলোনি এবং ওই সংলগ্ন এলাকায় যাদের ফ্ল্যাট বা বাড়ি রয়েছে তাদের চলাচলেও বাধা দেয় পুলিশ বলে অভিযোগ ।

পরে পুলিশের পক্ষ থেকে স্থানীয় বাসিন্দা কিনা তার জন্য যাচাই করতে আধার কার্ড দেখতে চাওয়ার নিয়ম চালু হয় । যাদের সঙ্গে ছিল আধার কার্ড, তারা অলিগলি পেরিয়ে বাড়ি ঢোকার অনুমতি পান। অপর দিকে যারা সেই বৈধ পরিচয়পত্র দেখাতে পারেননি, ভোররাত পর্যন্ত তাদের কাটাতে হয় খোলা আকাশের নিচে রাস্তায়। মঙ্গলবার সন্ধ্যে থেকে কলোনির মোড়ে লাল সোফায় বসে থাকা পুলিশ সুপার রাজনারায়ণ মুখার্জি (SP Rajnarayan Mukherjee)রাত বাড়তেই তিনি সহ অন্যান্য উচ্চপদস্থ অফিসাররা হিমশিম খেয়ে যান। ছোট্ট শহর বারাসাতে(Barasat) ঘিঞ্জি এলাকার মধ্যে একাধিক চোখ ধাঁধানো পূজো থাকায় ভিড় ছিল চোখে পড়ার মত। বারাসতের পাশাপাশি মধ্যমগ্রামে একাধিক পুজো হলেও ভিড় কিন্তু মঙ্গলবার বারাসাত শহরকে কেন্দ্র করে ছিল মূলত। কলকাতাতে দুর্গাপুজোর সময় ভিড় সামলাতে একাধিক পরিকল্পনা গ্রহণ করা হয় । শুধু তাই না রাতের পাশাপাশি দিনের বেলাতেও থাকে যানজট ঠেকাতে পুলিশি ব্যবস্থা। দুর্গাপূজোয় ভিআইপি  রোডে(VIP Road) যান চলাচল স্বাভাবিক রাখতে বিধাননগর কমিশনারেট এবং লেকটাউন থানা যৌথ প্রয়াসে বিশেষ সফলতা পায়। বারাসতবাসীর দাবি, কলকাতা পুলিশ ও বিধাননগর(Bidhannagar) কমিশনারেটের মত ।আগামী বছর থেকে কালীপুজোয় ভিড় সামলাতে এবং যানজট শাসন করতে একই ধরনের পুলিশি ব্যবস্থা করা হোক। শুধু রাতে নয়, দিনের বেলাতেও চাই পুলিশের নজরদারি। যাতে গুরুত্বপূর্ণ বারাসত শহর সংলগ্ন জাতীয় সড়কের ওপর দিয়ে যাতায়াত করা অ্যাম্বুলেন্স যানজটে আটকে না যায় ।এলাকাবাসী দীপাবলীর আনন্দে রাতে বাড়ি ফিরতে চরম দুর্ভোগের সম্মুখীন না হয়। চাই সুষ্ঠু পরিকল্পনা আর তার বাস্তব রূপায়ণ।

রোজ সকালে ঘুম থেকে উঠে খালি পেটে এই ৪ খাবার খাচ্ছেন? মহাবিপদে পড়বেন

শতাব্দীর দীর্ঘতম সূর্যগ্রহণ কবে? কতক্ষণ থাকবে অন্ধকার, জানুন বিস্তারিত

সাবধান! স্মার্টফোনে সবসময় ব্লুটুথ অন রাখছেন? ফাঁকা হতে পারে ব্যাঙ্ক অ্যাকাউন্ট

সূর্য-বৃহস্পতির সংযোগে ‘লাভ দৃষ্টি’, ১১ মে থেকে কপাল খুলবে ৪ রাশির জাতকদের

শনির রেবতী নক্ষত্রে প্রবেশ, ১৭ মে পর্যন্ত সতর্ক থাকুন এই রাশির জাতকরা…

আজকের রাশিফল: পরিবারে সাঙ্ঘাতিক বিপদ আসছে, সতর্ক থাকুন..

তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত ন্যাজাট, গুলিবিদ্ধ পুলিশ ও কনস্টেবল

রাজ্যে পালাবদলের জেরে মুখ্যমন্ত্রীর মুখ‍্য উপদেষ্টার পদ থেকে ইস্তফা আলাপন-হরিকৃষ্ণ দ্বিবেদীর

স্যামসনের ঝোড়ো ইনিংসে কুপোকাত অক্ষররা, দিল্লিকে আট উইকেটে হারাল সিএসকে

‘বেনোজল আটকাতে এখন বিজেপিতে যোগদান বন্ধ,’ স্পষ্টভাবে জানালেন শমীক

বাংলায় ঐতিহাসিক জয়ের জন্য মোদিকে অভিনন্দন ট্রাম্পের

আঁটোসাঁটো বোলিংয়ে দিল্লিকে ১৫৫ রানে বেঁধে রাখল চেন্নাই সুপার কিংস

তামিলনাড়ুতে চূড়ান্ত নাটক, কংগ্রেসের সমর্থনে মুখ্যমন্ত্রী হচ্ছেন ‘থলপতি’ বিজয়

ভোটের ফলাফল প্রকাশ হতেই জগদ্দলে চলল বুলডোজার