মুণ্ডেশ্বরী নদী বাঁধে ধ্বস পরিদর্শনে বর্ধমানের জেলা শাসক

Share:

নিজস্ব প্রতিনিধি,রায়না: পূর্ব বর্ধমানের রায়না ২ ব্লকের গোতান গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত কোটশিমুল গ্রামের কাছে মিঞা পাড়ায় মুন্ডেশ্বরী নদী বাঁধে ধ্বস দেখা দিয়েছে। ঘটনাস্থলে বুধবার যান জেলাশাসক(DM) সহ সেচ দপ্তরের আধিকারিকরা। তড়িঘড়ি বাঁশ পুঁতে ,বালির বস্তা ফেলে ,বাঁধ মেরামতি করা হয় গ্রামের মানুষকে সঙ্গে নিয়ে।গত কয়েকদিনের টানা বর্ষণ ও বিভিন্ন ব্যারাজ গুলিতে জলস্ফৃতি বাড়াতে জল ছাড়ছে বিভিন্ন জলধার।

যার ফলে রাজ্যের বিভিন্ন নদ,নদী ও শাখানদী গুলি ফুলে ফেঁপে ওঠার ফলে, পূর্ব বর্ধমানের রায়না ২ ব্লকের গোতান গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত কোটশিমুল গ্রামের কাছে মিঞা পাড়ায় মুন্ডেশ্বরী নদীর জল বাড়াতে বাঁধে ধ্বস দেখা দেওয়ায় আতঙ্কিত হয়ে পড়েন এলাকার বাসিন্দারা। সেই খবর পেয়ে বুধবার থেকেই ভাঙ্গন মেরামতিতে নামে গ্রামের মানুষ ও প্রশাসনিক আধিকারিকরা ।

গ্রামবাসীদের দাবি নদী বাঁধের ১০০ ফুট মত অংশে ধ্বস দেখা দিয়েছে।রীতিমতো বাঁশ পুঁতে, বালির বস্তা ফেলে, বাঁধ মেরামতি করা হচ্ছে । ওই বাঁধ যাতে পাকাপাকিভাবে কংক্রিটের করা যায় তার জন্য জেলাশাসক উদ্যোগ নেবেন বলে গ্রামবাসীদের কথা দেন। অন্যদিকে,বর্ষার জল ও ভরা কোটালের নদীর জল যন্ত্রণায় মিনাখাঁর মালঞ্চ বাজার।মিনাখার(Minakha) মালঞ্চ সরকার পাড়া এলাকায় বর্ষার জল যন্ত্রণা অন্যদিকে চক আমোদপুর এলাকায় বিদ্যাধরী নদীর বাঁধ ছাপিয়ে জল ঢুকছে গ্রামে। চরম আতঙ্কে এলাকাবাসী।

স্থানীয় বাসিন্দারা জানান বেশ কয়েক বছর ধরেই বর্ষায় এবং ভরাকোটালে জলযন্ত্রণায় এলাকার সাধারণ মানুষ। বিদ্যাধরী নদীর খালপাড় দিয়ে তৈরি হয়েছে একটি কালভার্ট। আর যে কালভার্টের উপর দিয়েই জল ছাপিয়ে গ্রামে ঢুকছে। রাত হলেই এই বুঝি জল ঘরের মধ্যে ঢুকলো! আতঙ্কে থাকেন এলাকার শিশু থেকে বৃদ্ধ বৃদ্ধারাও। বিদ্যাধরী নদী বাঁধের অবস্থা খারাপ থাকায় আতঙ্কে দিন করাচ্ছে এলাকাবাসীরা, মাঝেমধ্যে নদী বাঁধ ছাপিয়ে জল ডুকছে এলাকায় যার যার সমস্যায় পড়ছে সাধারণ মানুষ ইতিমধ্যে জলমগ্ন এলাকা ঘুরে দেখলেন মিনাখা অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি হোসেন গাজী সহ একাধিক নেতৃত্ব।

আজ প্রধানমন্ত্রী মোদির নেতৃত্বে কেন্দ্রীয় মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ বৈঠক

বক্স অফিসে দারুণ সাফল্য লাভ ‘রামায়ণ’ -এর, ২২ দিনে মোট আয় কত?

সকাল থেকে রুদ্ধশ্বাস অভিযান, অবশেষে পুলিশের জালে আসানসোলের কুখ্যাত দুষ্কৃতী প্রতাপ

বাংলাদেশে ফেরার আগেই শেখ হাসিনার প্রাক্তন উপ-প্রেস সচিব-সহ গ্রেফতার ৩

আর কিছুক্ষণের মধ্যেই প্রকাশিত হবে উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের ফলাফল, কোথায় দেখবেন রেজাল্ট?

প্রয়াত জম্মু-কাশ্মীরের প্রাক্তন মন্ত্রী ও বর্তমান বিধায়ক পীরজাদা মহম্মদ সঈদ

শান্তিপুরের রাসে কেন রাজবেশে নগর পরিক্রমা করেন রাধা? জানুন রাইরাজার অজানা কাহিনি

ঝড়ের দাপটে লন্ডভন্ড আমেরিকা, বিদ্যুৎহীন লক্ষ লক্ষ মানুষ, জারি জরুরি সতর্কতা

পারদ পতনের ইঙ্গিত, রাজ্যে জাঁকিয়ে শীত আসছে কবে? জানুন

কাটোয়া স্টেশনে ভয়াবহ অগ্নিকাণ্ড! দাউদাউ করে জ্বলল কামরা, তারপর…

পশ্চিমবঙ্গ-গুজরাত সহ বিজেপি শাসিত রাজ্যগুলিতে আন্দোলনের ডাক ইন্ডিয়া’র

ডিজিটাল দুনিয়ায় চোখের পলকে পেমেন্ট! জানুন QR Code-এর খুঁটিনাটি

মানসিক শান্তি ফিরবে, কারা আজ সাবধানে থাকবেন

ভারতে লঞ্চ হল ৯৬০০ চিপসেটসহ Vivo X500 সিরিজ, জেনে নিন দাম ও ফিচার্স