আলো জ্বলাকালীন ভেঙে পড়লো বর্ধমানের রেলওয়ে ওভার ব্রিজের বাতিস্তম্ভ

Share:

নিজস্ব প্রতিনিধি,বর্ধমান: আলো জ্বলা অবস্থায় ভেঙে পড়লো বর্ধমানের রেলওয়ে ওভার ব্রিজের উপর বাতি স্তম্ভ। মঙ্গলবার সন্ধ্যায় হঠাৎই বাজে প্রতাপপুরের দিক থেকে বর্ধমানের(Bardhaman) দিকে ওভার ব্রিজের উপর ওঠার সময় পথ চলতি মানুষের নজরে আসে একটি লম্বা বাতি স্তম্ভ রাস্তার উপর হেলে পরে রয়েছে।

ওভার ব্রিজের আলোর দায়িত্বে থাকা এজেন্সির কর্ণধার তিলক দুবে জানিয়েছেন, মাদক সেবনকারী কিছু দুষ্কৃতী প্রায়ই ওই ওভার ব্রিজের বাতি স্তম্ভের কখনো নাট বল্টু, কখনো তার চুরি করে নিচ্ছে। এমনকি আলো জ্বালানোর জন্য টাইমার মেশিনও খুলে নিচ্ছে। ফলে প্রায়ই ব্যাহত হচ্ছে এই নিত্য আলো জ্বালানোর পরিষেবা।

এদিনও যে বাতি স্তম্ভটি পড়ে গেছে, সেটির নিচ থেকে নাট বল্টু গুলো সব চুরি করে নিয়েছে ওরা। ফলে ভার রাখতে না পেরে হেলে গিয়ে পড়ে গেছে। পুরসভার পক্ষ থেকে এই  মাদক সেবনকারী দুষ্কৃতীদের ধরার ব্যাপারে আগেও বর্ধমান থানায় (Bardhaman P.S.)অভিযোগ জানানো হয়েছে। এদের উপদ্রবে রেলওয়ে ওভার ব্রিজের উপর অ্যাপ্রোচ রোড গুলির আলো প্রায়ই বন্ধ হয়ে থাকছে। অবিলম্বে এই দুষ্কৃতীদের ধরা উচিত। ইতিমধ্যেই আবহাওয়া দপ্তর থেকে ভোটার দক্ষিণবঙ্গ(South Bengal) জুড়ে বজ্রবিদ্যুৎ সহ ঝড়-বৃষ্টির পূর্বাভাস জারি করেছে। ঝড়-বৃষ্টি চলাকালীন এই বাতিস্তম্ভ যদি খুলে পড়তো সেক্ষেত্রে আরও বড় ধরনের অঘটন করতে পারতো বলে মনে করছেন স্থানীয় বাসিন্দারা।

‘আমার নিরাপত্তা নিয়ে ভয় পেতেন’, হেমার রাজনীতিতে প্রবেশে আপত্তি ছিল ধর্মেন্দ্রর

Motorola Edge 70-এ বিশাল ছাড়, ৭,০০০ টাকা পর্যন্ত কমে মিলবে এই স্মার্টফোন  

রথযাত্রার সমাপ্তিতে মিষ্টিমুখ! জেনে নিন ‘রসগোল্লা দিবস’ শুরুর ইতিহাস

প্রতিবেশীর বাড়িতে খাওয়ার অপরাধে পাষণ্ড মায়ের বেদম মারে মৃত্যু মেয়ের

দ্রুত সেরে নিন কাজ, জেনে নিন অগস্টে কতদিন বন্ধ থাকবে সরকারি ও বেসরকারি ব্যাঙ্ক?

কারুরে পদপিষ্টের ঘটনায় নিহতদের পরিবারকে সরকারি চাকরির নির্দেশিকা বাতিল মাদ্রাজ হাইকোর্টের

প্রবীণদের জন্য পোস্ট অফিসের দুর্দান্ত স্কিম ,ঘরে বসেই বছরে আয় করুন ২,৪৬,০০০ টাকা!

হাতিকে খাওয়াতে গিয়ে বেঘোরে প্রাণ হারালেন অটো চালক

মাঝ আকাশে ধোঁয়া, ১৯৪ যাত্রী নিয়ে রাজকোটে জরুরি অবতরণ মুম্বই-দুবাইগামী ইন্ডিগোর বিমানের

যোগ্যরা সবাই অন্নপূর্ণা যোজনার সুবিধা পাবেন, ধোঁয়াশা কাটালেন শুভেন্দু

‘আগামী দু-তিন মাসের মধ্যে আরও ১০-১২টি চা বাগান খুলবে,’ জানালেন মুখ্যমন্ত্রী

অনিশ্চয়তায় ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর ভবিষ্যৎ , চরম আর্থিক সঙ্কটে আল নাসার ক্লাব

অভিমুখ বদলে কলকাতার আরও কাছে অতি গভীর নিম্নচাপ, রাতেই প্রবল দুর্যোগের আশঙ্কা

৪৪ কোটি মুক্তিপণ দিয়ে ছাড়া পেলেন মালিতে অপহৃত ভারতীয় বংশোদ্ভূত হিরে ব্যবসায়ী