ব্যারাকপুরে অপরাধ রুখতে সমস্ত থানায় ‘সাইবার বন্ধু’ প্রকল্পের সূচনা

Share:

নিজস্ব প্রতিনিধি,ব্যারাকপুর: রাজ্য সহ দেশের বিভিন্ন প্রান্তে ডিজিটাল ইন্ডিয়ার যুগে প্রতিদিনই বিভিন্নভাবে প্রতারিত হচ্ছেন বহু সাধারণ মানুষ। কেউ বা প্রতারিত হচ্ছেন ব্যাংকে, কেউ আবার মোবাইল ফোন অথবা অনলাইন সামাজিক মাধ্যমে। এই ধরনের অপরাধমূলক কাজের দ্রুত সমস্যার সমাধানের জন্যই ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের উদ্যোগে, কমিশনারেট অঞ্চলের সমস্ত থানায় ‘সাইবার বন্ধু’ (Cyber Bandhu)প্রকল্পের সূচনা করছে।

শনিবার ঘোলা থানায়(Ghola P.S.) সাইবার বন্ধু প্রকল্পের সূচনা করলেন ব্যারাকপুরের কমিশনার অলোক রাজুরিয়া। এছাড়াও এদিন এই অনুষ্ঠানে ছিলেন ডিসি সেন্ট্রাল,এসিপি ব্যারাকপুর,ঘোলা থানার আরক্ষক কৌশিক দাস সহ অন্যান্য পুলিশ আধিকারিক।উদ্বোধন পর্ব শেষে নগর পাল অলোক রাজুরিয়া বলেন, যেভাবে সাইবার ক্রাইম(Cyber Crime) এর মাধ্যমে সাধারণ মানুষ প্রতারিত হচ্ছে সে কারণেই ব্যারাকপুর পুলিশ কমিশনা রেট অঞ্চলের সমস্ত থানাতেই সাইবার বন্ধু মধ্যে দিয়ে সাধারণ মানুষের সমস্যার দ্রুত সমাধান করার জন্যই এই উদ্যোগ। অন্যদিকে,ফের লোকালয়ে ঢুকে পড়ল হাতি ।

শনিবার সাত সকালে রাজগঞ্জ ব্লকের(Rajganj Block) বৈকন্ঠপুর জঙ্গল ছেড়ে আমবাড়ি বাইপাসের রাস্তা ধরে এনজেপি,ভোলা মোড় সহ বিভিন্ন এলাকায় হাতিটিকে দেখা যায়। ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়।বনদপ্তর সুত্রে জানা গেছে এই মুহূর্তে হাতিটি এনজেপি সংলগ্ন টিপার্ক এবং পুলিশের ফোর্থ ব্যাটালিয়ন দপ্তরের মাঝে একটি জঙ্গলে রয়েছে। তাঁকে সন্ধ্যা পর্যন্ত এখানেই রাখার চেষ্টা করছেন বনকর্মীরা। যাতে না চলে আসতে পারে। রাতে অন্যত্র ফেরানোর ব্যবস্থা করা হবে।

‘পুলিশকে হুমকি দিয়ে অভিষেক নিজের বিপদ বাড়াচ্ছেন,’ দাবি দিলীপের

কচুরি ভুলে যাবেন, সবুজ মটরশুঁটি দিয়ে বানিয়ে ফেলুন সুস্বাদু হালুয়া

আর্থিক বাধা পেরিয়ে পাবলিক সার্ভিস কমিশনে দ্বিতীয়, বাবার স্বপ্নপূরণ করে SDM হচ্ছেন অনন্যা

শীতের মরশুমে পাতে রাখুন রসুন দিয়ে পালং শাকের তরকারি, রইল সহজ রেসিপি

অমিতাভকে খুনের পরিকল্পনা? মুম্বই থেকে গ্রেফতার ২ শুটার

‘সিপিএম-তৃণমূলের মধ্যে এখন ভালবাসা হয়েছে,’ কটাক্ষ শমীকের

ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করে ঢুকে পড়ল চিনের যুদ্ধবিমান, ২৫ মিনিট ধরে কাটল চক্কর

দিল্লিতে শিউরে ওঠা ঘটনা, পোশাকের দোকানের ট্রায়াল রুম থেকে উদ্ধার ১৮ বছরের তরুণীর রক্তাক্ত দেহ

পাকিস্তানের মদতেই রাজস্থানে ট্রেন দুর্ঘটনার ষড়যন্ত্র! পঞ্জাব থেকে গ্রেফতার যুবক-যুবতী

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, ঘূর্ণিঝড়ের আশঙ্কা! কবে থেকে বৃষ্টি দক্ষিণবঙ্গে?

‘পুলিশকে বন্দুক দেওয়া হয়েছে ব্যবহার করার জন্য,’ ইঙ্গিতপূর্ণ মন্তব্য শুভেন্দুর

দুর্নীতির অভিযোগে ভারত ছেড়েছিলেন, এবার ব্রিটেনের নাগরিকত্ব পেলেন IPL প্রতিষ্ঠাতা ললিত মোদি

এক ধাক্কায় অনেকটা কমল সোনা-রুপোর দাম, কলকাতায় কত জেনে নিন

রোনাল্ডোকে সম্মান জানাতে ৭ নম্বর জার্সির নকশা বদলাল পর্তুগাল