চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

বারুইপুর পশ্চিমে তৃণমূলের কর্মী সম্মেলনে বাম -বিজেপি শিবিরে ব্যাপক ভাঙন

নিজস্ব প্রতিনিধি,বারুইপুর: আসন্ন অষ্টাদশ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ২৪ পরগনার ১৪০ নম্বর বারুইপুর পশ্চিম বিধানসভা কেন্দ্রে রাজনৈতিক তৎপরতা তুঙ্গে। রবিবার ধপধপি এক নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে কুমারহাট স্কুল মাঠে অনুষ্ঠিত হল এক বৃহৎ কর্মী সম্মেলন।সভায় উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ বিধানসভার অধ্যক্ষ তথা এলাকার বিদায়ী বিধায়ক বিমান বন্দ্যোপাধ্যায়(Biman Bandopadhay), যাদবপুর লোকসভা কেন্দ্রের সাংসদ সায়নী ঘোষ সহ দলের একাধিক শীর্ষ নেতৃত্ব। তাঁদের বক্তব্যে আসন্ন নির্বাচনে সংগঠনকে আরও শক্তিশালী করার আহ্বান জানানো হয়।এদিনের কর্মী সম্মেলনে কয়েক হাজার তৃণমূল কর্মী-সমর্থকের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

সভার অন্যতম আকর্ষণ ছিল বাম সংগঠন ও বিজেপি থেকে একাধিক কর্মী-সমর্থক ও নেতৃত্বের তৃণমূল কংগ্রেসে যোগদান। তাঁদের হাতে দলীয় পতাকা তুলে দেন বিমান বন্দ্যোপাধ্যায়।এই যোগদানকে কেন্দ্র করে বারুইপুর পশ্চিমে বাম শিবিরে ভাঙনের জল্পনা আরও জোরালো হয়েছে। রাজনৈতিক মহলের মতে, নির্বাচনের প্রাক্কালে এই ধরনের যোগদান তৃণমূল কংগ্রেসের সংগঠনকে আরও মজবুত করবে এবং আসন্ন নির্বাচনে এর প্রভাব পড়তে পারে।

যদিও বিরোধী শিবিরের পক্ষ থেকে এই ঘটনাকে তেমন গুরুত্ব দিতে চাওয়া হয়নি। তাদের দাবি, এই ধরনের যোগদান সাময়িক এবং নির্বাচনের ফলাফলে এর বড় প্রভাব পড়বে না।সব মিলিয়ে, ভোটের আগে বারুইপুর পশ্চিম বিধানসভা কেন্দ্রে রাজনৈতিক উত্তাপ ক্রমেই বাড়ছে।বিজেপি এবং বাম দল থেকে কর্মী সমর্থকরা এসে তৃণমূল কংগ্রেসের যোগদান করা প্রসঙ্গে তৃণমূল প্রার্থী বিমান বন্দ্যোপাধ্যায় বলেন, তিনি খুব খুশি হয়েছেন ।উন্নয়নের শরিক হতে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যেভাবে অন্য রাজনৈতিক দল থেকে নেতা — সমর্থকরা তৃণমূল কংগ্রেসের যোগ দিচ্ছেন, তাতে আগামী দিন উন্নয়ন আরও দ্রুত গতিতে এগিয়ে যাবে।

Published by:

Share Link:

More Releted News:

৮০০ কর্মীর গ্রেফতারির আশঙ্কা, কলকাতা হাইকোর্টে দৌড়ল তৃণমূল

বেপরোয়া গতির জের! ‘পুলিশ’ লেখা বাসের ধাক্কায় দুর্ঘটনা, আহত অন্তত ১৫

গোসাবায় তৃণমূল কর্মীকে লক্ষ্য করে চলল গুলি, গ্রেফতার ৩

ভোটের আবহে পতাকা টাঙানোকে ঘিরে তৃণমূল-বিজেপি সংঘর্ষ, চাঞ্চল্য হাড়োয়ায়

মুখে নারী ক্ষমতায়ন! বাংলার প্রথম দফার ভোটে বিজেপির মহিলা প্রার্থী মাত্র ১৫

অক্ষয় তৃতীয়ায় জমজমাট প্রচারে মমতা-অভিষেক, জেলায় জেলায় সভা ও রোড শো নাড্ডা-রাজনাথের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ