বারুইপুরে গণপিটুনিতে নিহত ইন্দ্রজিতের বাড়িতে বসল সিসি ক্যামেরা, শনিতে যাচ্ছেন মুখ্যমন্ত্রী

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যাবেন বারুইপুরের নাবালিকার ধর্ষণ-খুনের ঘটনায় গণপিটুনিতে নিহত ইন্দ্রজিৎ মণ্ডলের বাড়িতে। তার আগেই ইন্দ্রজিতের ভাঙাচোরা বাড়ি সারানোর কাজ শুরু করল প্রশাসন।

Share:

নিজস্ব প্রতিনিধি: মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যাবেন বারুইপুরের নাবালিকার ধর্ষণ-খুনের ঘটনায় গণপিটুনিতে নিহত ইন্দ্রজিৎ মণ্ডলের বাড়িতে। তার আগেই ইন্দ্রজিতের ভাঙাচোরা বাড়ি সারানোর কাজ শুরু করল প্রশাসন। বারুইপুরের নাবালিকার ধর্ষণ-খুনের ঘটনার পর গণপিটুনিতে মৃত্যু হয়েছে ইন্দ্রজিৎ মণ্ডল নামে এক যুবকের। পরে মুখ্যমন্ত্রী জানান, ইন্দ্রজিৎ এই ঘটনায় কোনওভাবেই জড়িত ছিলেন না, তিনি নির্দোষ। গণপিটুনি হত্যাকাণ্ডে  মামলা দায়ের করা হয়েছে। ২ জন গ্রেফতার হয়েছেন। এমন আবহেই শুক্রবার (১০ জুলাই) ইন্দ্রজিৎ মণ্ডলের বাড়ি পরিদর্শনে গেলেন প্রেসিডেন্সি রেঞ্জের আইসি কঙ্করপ্রসাদ বারুই।

আগামিকাল শনিবার (১১ জুলাই) মুখ্যমন্ত্রীর বারুইপুরে নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করার কথা রয়েছে। তখনই গণপিটুনিতে নিহত ইন্দ্রজিতের বাড়িতে যাবেন মুখ্যমন্ত্রী। তার আগেই প্রশাসনের তরফে ইন্দ্রজিতের ভাঙাচোরা, জীর্ণ বাড়ি সারাই কিরে দেওয়া হচ্ছে। বসানো হয়েছে সিসি ক্যামেরাও। অটোচালক ইন্দ্রজিতের পরিবারের পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছেন শুভেন্দু অধিকারী। তাঁর হত্যার পেছনে দায়ী অভিযুক্তদের খুঁজে বের করে কঠোর শাস্তি দেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি। এমন আবহেই শুক্রবার ইন্দ্রজিতের বাড়িতে পৌঁছল সরকারি সাহায্য। কথা রাখলেন মুখ্যমন্ত্রী।

মৃতের মা জানিয়েছেন, প্রশাসন চাল ডাল আলু থেকে কাপড়চোপড় দিয়ে গিয়েছে। মুখ্যমন্ত্রীর উপর ভরসা আছে তাঁর। ইন্দ্রজিতের বাবাও বলেছেন, ছেলেকে হারিয়ে তাঁদের আর চাওয়ার কিছু নেই। মুখ্যমন্ত্রী তাঁদের পাশে রয়েছে, এটাই অনেক। সূত্রের খবর, ইন্দ্রদের বাড়িতে সকাল থেকেই রাজমিস্ত্রিরা কাজ করছেন। একদিকে চাল ও অন্যদিকে ঢালাই আগেই ছিল ইন্দ্রজিতের বাড়িতে। তবে এখন কী কাজ হচ্ছে, তা জানা যায়নি। পুলিশ সূত্রে খবর, নাবালিকার ধর্ষণ-খুনের পর রেল অবরোধ, ট্রেন চলাচলে বাধা এবং রেললাইন ক্ষতিগ্রস্ত করার ঘটনায় ধৃত দু’জনকে আজ শিয়ালদহ আদালতে হাজির করানো হয়েছে। বারুইপুর কাণ্ডে মোট ৪টি মামলা দায়ের হয়েছে। পুলিশের উপর হামলা, রাস্তা অবরোধ, গাড়ি ভাঙচুর ইত্যাদিতে ৩৩ জন গ্রেফতার হয়েছে।

‘সুরেন্দ্রনাথে থ্রেট কালচার চলছে,’ দাবি উপাধক্ষ্যের, পাল্টা ভর্তি নিয়ে দুর্নীতির অভিযোগ পড়ুয়াদের

গণেশ চতুর্থীতে সারপ্রাইজ, মুক্তি পেল ‘রামায়ণ’-এর প্রথম গান, অরিজিৎ-শ্রেয়ার কণ্ঠে ভক্তির সুর

পুজোর আগে পাথরপ্রতিমার একাধিক ঘাটে অনির্দিষ্টকালের জন্য ফেরি বন্ধের নোটিস, বাড়ছে চিন্তা

মৃতপ্রায় জলঙ্গীর প্রাণ ফেরাতে সাইকেলে চেপে কৃষ্ণনগর থেকে দিল্লির পথে দুই প্রবীণ

দুবাই স্টেডিয়ামে নকভিকে নিশান করে ‘ট্রফি চোর’ স্লোগান! অপমানিত হয়ে মাঠ ছাড়ার ভিডিও ভাইরাল

লেনিন থেকে কার্ল মার্কস সরণি, বিজেপির জমানায় নাম বদলাচ্ছে শহরের একাধিক রাস্তার

জুয়া-র ঠেকে হানা দিতেই পুলিশকে লক্ষ্য করে বোমা, মুর্শিদাবাদে জখম ASI

পুলিশি হেফাজতে আসামির অস্বাভাবিক মৃত্যু ঘিরে চাঞ্চল্য, ‘মেরে ফেলা হয়েছে’, দাবি পরিবারের

পার্কিং নিয়ে বচসা! ‘অপারেশন সফেদ সাগর’-এ অংশ নেওয়ার সেনার উপর হামলার অভিযোগ

চক দে ইন্ডিয়া, শ্রীলঙ্কাকে হারিয়ে এশিয়া কাপ জয় হরমনপ্রীতদের

ব্যাট হাতে তাণ্ডব অভিষেকের, দিল্লির মাঠে আফগান বধ টিম ইন্ডিয়ার

২০০ বছর পর গণেশ চতুর্থীতে বিরল যোগ, ভাগ্য খুলবে ৫ রাশির

‘বাড়ির চাকর-বাকরকেও প্রার্থী করে তৃণমূল’, তীব্র কটাক্ষ দিলীপের

ইউক্রেন সীমান্তে রাশিয়ার ড্রোন হামলা, অল্পের জন্য প্রাণে বাঁচলেন প্রাক্তন ব্রিটিশ প্রধানমন্ত্রী