এই মুহূর্তে

বারুইপুরে তৃণমূল কর্মী খুনের ঘটনায় মূল অভিযুক্তরা এখন অধরা

নিজস্ব প্রতিনিধি, বারুইপুর: দক্ষিণ ২৪ পরগনা জেলার বারুইপুরে তৃণমুল কর্মী খুনের ঘটনায় মুল দুই অভিযুক্ত আজিজুল শেখ ও সাদ্দাম শেখ এখনো অধরা। মুল অভিযুক্তরা এখনো গ্রেফতার না হওযায় ফুঁসছে গোটা এলাকা।এদিকে জনরোষের কারণে অভিযুক্তদের বেশ কয়েকজনের বাড়ি ভাঙচুরের ঘটনা ঘটে। দুটি ভ্যান ভেঙে জলাশয়ে ফেলে দেওয়া হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে নতুন করে উত্তেজনা ছড়ায় বারুইপুরের বলবন(Balban) এলাকায়। এলাকায় উত্তেজনা থাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। এই ঘটনায় এখনো পর্যন্ত ১৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার রাতে এক ব্যক্তিকে কুপিয়ে খুনের অভিযোগ। বারুইপুরের মদারাট পঞ্চায়েতের(Madarat Panchayet) বলবন এলাকার ঘটনা। মৃতের নাম সাইদুল আলি শেখ। পেশায় গাড়ি চালক সাইদুলকে শনিবার রাতে এলাকার একটি মাঠে নিয়ে গিয়ে বেধড়ক মারধর করে ধারাল অস্ত্র দিয়ে কোপানো হয় বলে অভিযোগ। গুরুতর জখম অবস্থায় বারুইপুর হাসপাতালে(Baruipur Hospital) ভর্তি করা হয়। রাতে সেখানেই তাঁর মৃত্যু হয়।

স্থানীয় সূত্রের খবর, জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে সাইদুলের সঙ্গে ঝামেলা চলছিল এলাকার লোকজনের। তার জেরে খুন করা হতে পারে বলে মনে করছেন কেউ কেউ। পরিবারের সদস্যের দাবি, সাইদুলকে হিংসা করত এলাকার লোকজন। তার জেরে তার উপর হামলা চালানো হয় বলে অভিযোগ। পুলিশ ঘটনার তদন্ত করছে। তবে মূল অভিযুক্তদের ধরতে ব্যাপক তল্লাশি শুরু হয়েছে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

ভোটার তালিকা থেকে নাম বাদ, প্রতিবাদে পঞ্চায়েতের সামনে ধর্নায় বসলেন ৭ ভোটার

বঙ্গের ৪ জেলা রবিবার থেকে ভিজবে, সোমবার থেকে রাজ্যে বাড়বে বৃষ্টি

ইসলামপুরে মর্মান্তিক দুর্ঘটনায় বিহারের আয়কর দফতরের অফিসারের স্ত্রীর মৃত্যু, আহত শিশু সহ ৩

প্রেমের টানাপোড়েনে BDO অফিস ক্যাম্পাসে বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা যুবকের

‘‌রাষ্ট্রপতিকে দিয়ে রাজনীতি করাচ্ছে বিজেপি’‌, ধর্নামঞ্চ থেকে সপ্তমে সুর মমতার

প্রথম ভাষণেই মমতার মন জয় করে নিলেন প্রতীক উর, তরুণ তুর্কিতে মুগ্ধ দিদি

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ