বারুইপুরে সশস্ত্র দুষ্কৃতীকে গ্রেফতার করলো পুলিশ

Share:

নিজস্ব প্রতিনিধি,বারুইপুর: এলাকায় অস্ত্র নিয়ে দাপাদাপি করার সময় সোর্স মারফত খবর পেয়ে এক দুষ্কৃতীকে গ্রেফতার করল বারুইপুর থানার পুলিশ ৷ বারুইপুর খানা এলাকার মল্লিকপুর(Mallickpur) থেকে গ্রেফতার অভিযুক্ত ৷ ধৄতের নাম মহম্মদ শাহাজাদা ওরফে শেখ সমীর বা বাচ্ছা সমীর ৷ তার কাছ থেকে 7MM পিস্তল ও দু রাউন্ড লাইভ কার্তুজ উদ্ধার করেছে পুলিশ ৷

বারুইপুর পুলিশ জেলার(Baruipur Police District) অতিরিক্ত পুলিশ সুপার পার্থ ঘোষ জানান, ধৄতের বিরুদ্ধে ক্রিমিনাল রেকর্ড রয়েছে ৷ বিভিন্ন থানাতে ধৄতের নামে অভিযোগ রয়েছে বলে জানান তিনি ৷ কি কারণে অস্ত্র নিয়ে প্রকাশ্যে ঘোরাঘুরি করলছিল তা খতিয়ে দেখছে পুলিশ ৷ অস্ত্র কোথা থেকে সে পেল সেই বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার পার্থ ঘোষ ৷

ধৄতের বিরুদ্ধে আর্মস অ্যাক্টে মামলা রুজু করা হয়েছে ৷ তাকে আজ বারুইপুর মহকুমা আদালতে(Baruipur Court) পেশ করা হয় ৷ অভিযুক্তকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়ার আবেদন জানানো হয় বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার ৷ ধৄতের কাছ থেকে বেশ কিছু তথ্য পাওয়া গিয়েছে সেগুলি খতিয়ে দেখা হচ্ছে বলে জানান তিনি ৷ ধৃত দুষ্কৃতির সঙ্গে আর কোন সমাজবিরোধী যোগাযোগ আছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে।

উচ্চতা ৬ ফুট ৭ ইঞ্চি, নদিয়ার ছাত্র অঙ্কন দাসের দীর্ঘদেহই এখন পরিবারের চিন্তার কারণ

বাংলার ফুটবলের হাল ফেরাতে মাঠে নামলেন মিঠুন চক্রবর্তী

বিদ্যুূতের জাল বিল দেখিয়ে বৃদ্ধের প্রায় ১৮ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ, গ্রেফতার যুবক

সরানো হল কাশী বিশ্বনাথ মন্দিরের CEO বিশ্বভূষণ মিশ্রকে

সুশান্তের ম্যানেজার দিশা সালিয়ানের রহস্যমৃত্যু মামলায় FIR দায়ের করল সিবিআই

স্ত্রী-খুনে গ্রেফতার, থানায় ফেরার পথে চলন্ত গাড়ি থেকে ঝাঁপ দেওয়ার মৃত্যু রামানুজের

যাদবপুর-সহ সব বিশ্ববিদ্যালয়ে বহিরাগতদের প্রবেশ বন্ধের আর্জি জানিয়ে হাইকোর্টে মামলা দায়ের

২৪ ক্যারেট সোনায় মোড়া গণেশ, সাজানো ৩.৮ লক্ষের বেশি আমেরিকান ডায়মন্ডে! দেখতে যাবেন?

লেনিন থেকে কার্ল মার্কস সরণি, বিজেপির জমানায় নাম বদলাচ্ছে শহরের একাধিক রাস্তার

পার্কিং নিয়ে বচসা! ‘অপারেশন সফেদ সাগর’-এ অংশ নেওয়ার সেনার উপর হামলার অভিযোগ

চক দে ইন্ডিয়া, শ্রীলঙ্কাকে হারিয়ে এশিয়া কাপ জয় হরমনপ্রীতদের

৬২ বছর বয়সে ফের বিয়ে করলেন ইমরানের প্রাক্তন স্ত্রী জেমিমা, পাত্র কে?

‘সুরেন্দ্রনাথে থ্রেট কালচার চলছে,’ দাবি উপাধক্ষ্যের, পাল্টা ভর্তি নিয়ে দুর্নীতির অভিযোগ পড়ুয়াদের

পুজোর আগে পাথরপ্রতিমার একাধিক ঘাটে অনির্দিষ্টকালের জন্য ফেরি বন্ধের নোটিস, বাড়ছে চিন্তা