মাঝরাতে পাড়ায় অপরিচিত যুবকদের ঘোরাঘুরিতে বাধা দিতে গিয়ে নৃশংসভাবে খুন যুবক

Share:

নিজস্ব প্রতিনিধি ,বারুইপুর: মাঝরাতে অপরিচিত যুবকদের বাইকে করে ঘোরাঘুরি করতে দেখে বচসা। বচসা থেকে হাতাহাতি।পরে ছুরির আঘাতে মৃত্যু হল এক যুবকের।শনিবার রাত প্রায় সাড়ে বারোটা নাগাদ বারুইপুর থানার(Baruipur P.S.) মাদারাট গ্রাম পঞ্চায়েতের টগরবেরিয়া প্রাথমিক বিদ্যালয়ের সামনেই তিন যুবকের বাইক আটকায় স্থানীয় এক যুবক। এত রাতে পাড়ার রাস্তায় তারা কি করছে? তা জিজ্ঞাসা করার পাশাপাশি বাইকের চাবিও খুলে নেয়। শুরু হয় বচসা। তারপরে হাতাহাতি এবং অবশেষে তিনজন মিলে আক্রমণ করে ও বাইক আরোহী শুভঙ্কর মন্ডলকে(Subhankar  Mandal) ছুরি মারতে শুরু করে বলে পুলিশকে জানায় মৃত বাইক আরোহীর দুই সঙ্গী।

শুভঙ্কর মাটিতে লুটিয়ে পড়লে স্থানীয় তিন যুবক সেখান থেকে পালিয়ে যায়। রক্তাক্ত অবস্থায় শুভঙ্করকে বাইকে করে তার দুই সঙ্গী বারুইপুর মহকুমা হাসপাতালে(Baruipur Hospital) নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করে। বারুইপুর থানার পুলিশ এসে মৃত শুভঙ্করের সঙ্গে থাকা এক নাবালক ও বাবাই নামে আরো একজনকে আটক করেছে। রাতে ঘটনাস্থলে আসে বারুইপুর থানার পুলিশ। যদিও অভিযুক্ত তিন যুবক পলাতক। ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চলের সৃষ্টি হয়েছে।

ওই তিনজন যুবক কারা তাদের সন্ধান পেতে চাইছে পুলিশ। কোন কোন শত্রু তার জেরে এই খুন কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। বেশ কয়েকজন যুবককে আটক করেছে পুলিশ। তাদের সূত্র ধরে ওই তিন আততায়ীর সন্ধান পেতে চাইতে বারুইপুর থানার পুলিশ। মৃত যুবকের মোটরসাইকেলটি তদন্তের স্বার্থে আটক করেছে পুলিশ।এলাকায় শোখের ছায়া নেমে এসেছে।

ডায়াবেটিস দূরে রাখতে আজই বদলে ফেলুন প্রতিদিনের খাদ্যতালিকা!

ফের ভারতে ফিরছে Paytm! প্রাথমিক অনুমোদন দিল RBI

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

বিরল অস্ত্রোপচারে আলাদা করা হল ৪০ দিন বয়সী যমজ খুদেদের

হাওড়া পুরসভার ডিলিমিটেশন নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের, পুরভোট বিশবাঁও জলে!

শীতের মরসুমে শরীরের যত্ন নিতে বানিয়ে ফেলুন আমলকির লাড্ডু, রইল রেসিপি

বাঙালির ঐতিহ্যবাহী স্বাদ! চিংড়ির পুর ভরা মোচা দিয়ে বানান মনোহরা 

চালের গুঁড়ো ছাড়াই বানিয়ে ফেলুন দারুণ স্বাদের চিঁড়ের দুধপুলি

ম্যাট হেনরির দাপটে কুপোকাত ভারত, নিউজিল্যান্ডের কাছে আত্মসমর্পণ বিরাট-রোহিতদের

‘ফোনে আড়ি পাতা হচ্ছে’, বিস্ফোরক দাবি রাহুলের

আবাসের ৫৭ হাজার ভুয়ো উপভোক্তার বিরুদ্ধে সিআইডি তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর

‘পুষ্পা’ ওরফে জাহাঙ্গিরের বাড়ি ভাঙার উপর স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের

এক ধাক্কায় অনেকটা কমল সোনার দাম, আজ কলকাতার দর কত?

বাঙালি হেঁশেলের চিরন্তন স্বাদ, বানিয়ে নিন সুস্বাদু সিম পোস্ত