বসিরহাটে আগ্নেয়াস্ত্র সহ তিন কুখ্যাত দুষ্কৃতী গ্রেফতার

Share:

নিজস্ব প্রতিনিধি,বসিরহাট: বড়সড় ডাকাতির ছক বানচাল করল বসিরহাট থানার পুলিশ। রাতের অন্ধকারে পুলিশি টহলের সময়ে আগ্নেয়াস্ত্র সহ তিন কুখ্যাত দুষ্কৃতী  গ্রেফতার। বসিরহাট থানার ভ্যাবলা রেল স্টেশনের ৩৮নং রেল গেটের ঘটনা। মঙ্গলবার ভোররাতে বসিরহাট থানার(Bashirhat P.S.) পুলিশ আধিকারিক সুরিন্দর সিং এর নেতৃত্বে একটি পুলিশের মোবাইল ভ্যান টহল দিচ্ছিল।

সেই সময় দেখা যায় ভ্যাবলা স্টেশন লাগোয়া এলাকায় কয়েকজন দুষ্কৃতী রাতের অন্ধকারে সমাজ বিরোধী কাজের জন্য প্রস্তুত হচ্ছিল। পুলিশকে দেখে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল দুষ্কৃতীরা। পুলিশ তাদেরকে তাড়া করে তিনজনকে গ্রেফতার করে। তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে একটি চারচাকা পিকআপ ভ্যান, গুলিভর্তি রিভলবার, ভোজালি, লোহার রড ও গ্যাস কাটার মেশিন সহ ডাকাতি করার একাধিক সরঞ্জাম।

দুষ্কৃতীরা হল বাদুড়িয়ার(Baduria) মণিহার মন্ডল, বারাসাত কাজীপাড়ার বাসিন্দা নাসির উদ্দিন ও দক্ষিণ ২৪ পরগণার জীবনতলার বাসিন্দা জুলফিকার সরদার। ধৃত তিনজনকে মঙ্গলবার বসিরহাট মহকুমা আদালতে পেশ করা হয়। এদের বিরুদ্ধে ডাকাতি, ছিনতাই, রাহাজানি ও সমাজবিরোধী কাজের একাধিক অভিযোগ রয়েছে পুলিশের খাতায়। ধৃত তিনজনকে পুলিশি হেফাজতে নেওয়ার আবেদন জানিয়েছে বসিরহাট থানার পুলিশ।

‘তৃণমূল হেরেছে বলেই দলবদল,’ বিস্ফোরক দাবি ‘ক্ষমতালোভী’ রচনার

স্বাধীনতা দিবসে BSNL-এর বড় অফার! মাত্র ১ টাকায় মিলবে 1GB ডেটা

রেস্তোরাঁর স্বাদ এবার মিলবে ঘরেই, বানিয়ে নিন হায়দরাবাদি গ্রিন চিকেন

পোস্টঅফিসে কত টাকা জমা রাখলে প্রতি মাসে মিলবে ২০ হাজার টাকা?

আর জি কর কাণ্ড: প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষের ১৪ দিনের বিচার বিভাগীয় হেফাজত

‘কেউ যেন ন্যায় থেকে বঞ্চিত না থাকেন’, জাতির উদ্দেশে ভাষণে বার্তা রাষ্ট্রপতির

জাহাজ কাটতে গিয়ে বিষাক্ত গ্যাস লিক করে নিহত ৯

মেলোনিকে জড়িয়ে ধরা মন্তব্যে রাহুলদের কড়া বার্তা বিদেশমন্ত্রকের

রাত বাড়লেই দুর্যোগ বৃদ্ধির পূর্বাভাস, শনিতে তিন জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা

‘কলকাতা পুরসভার নির্বাচনে বিপুল ভোটে জিতবে বিজেপি,’ ভবিষ্যদ্বাণী মুখ্যমন্ত্রীর

কন্যারত্ন প্রকল্পে আর্থিক অনুদান বৃদ্ধির ঘোষণা মুখ্যমন্ত্রীর

‘স্বাস্থ্যসাথী আপাতত বন্ধ হচ্ছে না,’ ঘোষণা স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়ের

হেড কোচের থেকেও বড় দায়িত্ব! বিসিসিআইয়ের ‘ডিরেক্টর অফ ক্রিকেট’ হতে পারেন লক্ষ্মণ

থানা থেকে বেরোতেই নির্মল-সঞ্জীবকে লক্ষ্য করে ছোড়া হল ডিম-কাদা, ডিজে বক্স বাজিয়ে সেলিব্রেশন মুডে খড়দহবাসী