বসিরহাটে তৃণমূল কর্মী গুলিবিদ্ধ, আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি, তদন্তে পুলিশ

Share:

নিজস্ব প্রতিনিধি,বসিরহাট:উত্তর ২৪ পরগনা বসিরহাট মহাকুমার বসিরহাট থানার অন্তর্গত পিফা গ্রাম পঞ্চায়েতের বাঁশতলা এলাকার ঘটনা, সন্ধ্যা সাতটা চল্লিশ নাগাদ আলতাফ মালিকে(Altaf Mali) গুলি করে কয়েকজন দুষ্কৃতী । বাইকে করে এসে দোকানের ভিতরে থাকা আলতাফ মালিকে এক রাউন্ড গুলি করে।  তারপরে ওখান থেকে বাইকে করে পালিয়ে যায়, এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।  তড়িঘড়ি স্থানীয় বাসিন্দারা ছুটে এসে গুলিবিদ্ধ ওই ব্যক্তিকে বসিরহাট জেলা হাসপাতালে(Bashirhat Hospital) নিয়ে আসে চিকিৎসার জন্য।  তারপরে কিছুক্ষণ চিকিৎসা করার পর অবস্থার অবনতি হওয়ায় গুলিবিদ্ধকে কলকাতা আর জি করে পাঠানো হয়। 

পাশাপাশি পিফা এলাকায় রাস্তার উপরে টায়ার জ্বালিয়ে অবরোধ বিক্ষোভ দেখায় তৃণমূল কর্মী সমর্থকরা। তৃণমূল সূত্রের খবর, আইয়ুব গাজী নামে এক যুবক গুলি করে বলে সূত্রে জানা যায়, ঘটনাস্থলে বসিরহাট থানার পুলিশ যায়, সেখানে থাকা সিসিটিভি ফুটেজ উদ্ধার করে, সিসিটিভি ফুটেজ দেখে তৃণমূল বসিরহাট থানায় অভিযোগ করে । আইয়ুব গাজী(Aiyub Gaji) নামে যে দুষ্কৃতি সেই গুলি করেছে। সেই অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে বসিরহাট থানার পুলিশ।  এই আইয়ুব গাজী তার বাড়ি নিমদাড়িয়া কোদালিয়া গ্রাম পঞ্চায়েতের শঙ্করপুরে, গুলির ঘটনায় বিক্ষিপ্ত জনতা আইয়ুব গাজীর বাড়িতে চড়াও হয়।

চলে দোকানপাট ভাঙচুর ও দোকানে অগ্নিকাণ্ড এই অগ্নিকাণ্ডের ঘটনায় তৃণমূলকে দোষারোপ করে বলে সূত্রের খবর।  তৃণমূল অভিযোগ অস্বীকার করে।  পাশাপাশি জানায় এই আইয়ুব গাজী একজন আই এস এফ কর্মী।  এর কাজ বিভিন্ন জায়গায় সন্ত্রাস সৃষ্টি করা।  এর বিরুদ্ধে একাধিক অভিযোগ আছে বিভিন্ন থানায়।  আমরা চাই অবিলম্বে ওই দুষ্কৃতিকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক। পাশাপাশি আরো জানা যায়, এই আইয়ুব গাজী আরো একজন তৃণমূল কর্মীকে বেধড়ক মারধর করে মাথা ফাটিয়ে দেয় বলে অভিযোগ আছে বসিরহাট থানায়।

লিগ্যাল এইডের দ্বারস্থ হয়ে সাত মাসের সন্তানকে ফিরে পেল ১৩ বছরের মা

দীর্ঘদিন ডায়াবেটিসের সমস্যায় ভুগছেন? এই অভ্যাসেই হবে মুশকিল আসান

বাড়িতে থাকা কয়েকটি উপকরণ দিয়ে বানান অ্যান্টি-এজিং কোলাজেন জেল, দুর্দান্ত ফল পাবেন

‘পড়ুয়া ও আমজনতাকে হয়রানি করা বন্ধ না হলে ফের আন্দোলন’, হুঁশিয়ারি অভিজি‍ৎ দীপকে’র

৫০ পার হলেও কমবে না গ্ল্যামার, এই ৫ সহজ অভ্যাসে বজায় থাকবে তারুণ্য

নেশামুক্তি কেন্দ্রে তরুণীকে ঘুমের ওষুধ খাইয়ে গণধর্ষণের অভিযোগ, গ্রেফতার কর্ণধার

ভর সন্ধ্যায় মর্মান্তিক দুর্ঘটনা! বাইককে বাঁচাতে গিয়ে উল্টে গেল অটো, নিহত চালক

আচমকাই ইস্তফা দিলেন ভারতীয় ক্রিকেট দলের সহকারী কোচ

‘পড়ুয়ারা কি সন্ত্রাসী’, নিট আন্দোলনকারীদের বিরুদ্ধে পেলেট গান ব্যবহার নিয়ে ক্ষোভ উগরে দিলেন প্রিয়াঙ্কা

যন্তরমন্তরে ‘আরশোলা’দের আন্দোলনে সামিল হওয়ার মূল্য? চাকরি গেল সহকারী অধ্যাপকের

কাটমানি- সিন্ডিকেট রোধে রাজ্যে চালু ৪টি টোল-ফ্রি নম্বর, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

তাজমহলে বিদেশি পর্যটকের ওপর বাঁদরের হামলা, এক ঘণ্টা অপেক্ষাতেও মিলল না অ্যাম্বুলান্স

কলকাতায় বাংলাদেশ দূতাবাসের প্রেস সচিবের দায়িত্বে বিএনপিপন্থী মহিলা সাংবাদিক

ছেলে-বাবার মৃত্যু একই হাসপাতালে, প্রয়াত দেব আনন্দ-পুত্র সুনীল