চাকরি দেওয়ার নামে প্রতারিত যুবক, নগদ ৭ লক্ষ টাকা উদ্ধার করে ফিরিয়ে দিল সাইবার ক্রাইম শাখা

Share:

নিজস্ব প্রতিনিধি, বসিরহাট: চাকরি দেওয়ার নাম করে প্রতারিত হওয়া যুবকের ৭ লক্ষ ২ হাজার টাকা উদ্ধার করল সাইবার ক্রাইম থানার পুলিশ। উদ্ধার হওয়া টাকা তুলে দেওয়া হল যুবকের পরিবারের হাতে।বসিরহাটের নৈহাটির(Naihati) বাসিন্দা বিক্রম মজুমদার(Bikram Mazumdar) । বেশ কিছুদিন ধরেই চাকরির জন্য বিভিন্ন জায়গায় যোগাযোগ করছে এবং চেষ্টাও করছে । হঠাৎই জানুয়ারি মাসে কোন একদিন বহুল প্রচলিত একটি সংবাদ পত্রিকায় বন্ধন ব্যাংকে চাকরি সুযোগ বিজ্ঞাপন সে দেখতে পায় । দ্রুত যারা যোগাযোগ করবে তাদের অগ্রাধিকার । এমনটাই বিজ্ঞাপন ছিল । সেই বিজ্ঞাপনের মোবাইল নাম্বারে যোগাযোগ করে বিক্রম মজুমদার ।

যোগাযোগের সাথে সাথেই তারা ৪০১টাকা দিয়ে নাম নথিভুক্ত করায় ফ্রম ফিলাপের মাধ্যমে । এই প্রক্রিয়ার পর ধাপে ধাপে বিভিন্ন নথিপত্র তারা চায় এবং নথিপত্রের সাথে তারা টাকা দাবি করে । টাকা দিতে দিতে ৭ লক্ষ ২ হাজার টাকা দিয়ে দেয় বিক্রম মজুমদার ও তার পরিবার । এরপর বেশ কিছুদিন কেটে গেলে কোন রকম চাকরি না পাওয়ায় টাকা ফেরত এর দাবি করে বিক্রম মজুমদার ও তার পরিবার । তারপরেই তারা বুঝতে পারে যে তারা প্রতারণার শিকার হয়েছে ।

এরপর তারা বসিরহাট সাইবার ক্রাইম থানায়(Bashirhat Cyber Crime P.S.) লিখিত অভিযোগ দায়ের করে সমস্ত রকম নথিপত্র দিয়ে । অভিযোগের ভিত্তিতে বসিরহাট সাইবার ক্রাইম থানার পুলিশ তদন্তে নামে এবং একে একে বিভিন্ন সময়ে এই ঘটনার সঙ্গে যুক্ত ৬ জনকে গ্রেফতার করে সাইবার ক্রাইম থানার পুলিশ । এবং ৭ লক্ষ ২ হাজার টাকা উদ্ধার করে তাদের কাছ থেকে ।এরপর সেই পুরো টাকা বিক্রম মজুমদার ও তার পরিবারের হাতে তুলে দিল বসিরহাট সাইবার ক্রাইম থানার পুলিশ। এই ঘটনার পর সাইবার ক্রাইম শাখার অফিসারদের মন্তব্য সাধারণ মানুষ যেন এই ধরনের প্রতারকদের থেকে সতর্ক থাকেন।

বাঙালি হেঁশেলের চিরন্তন স্বাদ, বানিয়ে নিন সুস্বাদু সিম পোস্ত

অভিনেত্রী মৌসুমী চট্টোপাধ্যায়ের স্বামী জয়ন্ত মুখোপাধ্যায় প্রয়াত, শোকের ছায়া বিনোদনজগতে

‘ফোনে আড়ি পাতা হচ্ছে’, বিস্ফোরক দাবি রাহুলের

লজ্জা, আরামবাগে রবীন্দ্রনাথ ঠাকুর ও নজরুলের ছবিতে কালি লেপে দেওয়ার অভিযোগ

আবাসের ৫৭ হাজার ভুয়ো উপভোক্তার বিরুদ্ধে সিআইডি তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর

সাত সকালেই নিউটাউনে নিরাপত্তারক্ষীর মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য

নিলামে ৪৬ কোটিতে বিক্রি হল রুশ রাজপরিবারের ঐতিহাসিক নীলকান্তমণির ব্রেসলেট

PUB-G গেমের জন্যই খুন বরানগরের তরুণী! দিল্লি থেকে গ্রেফতার অভিযুক্ত

চতুর্থ একদিনে ম্যাচে ভারতকে ৩৩৪ রানের টার্গেট দিল নিউজিল্যান্ড

বঙ্গোপসাগরে ফের ঘনাচ্ছে নিম্নচাপ, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কবে নামবে পারদ?

বিশ্বজুড়ে বিপর্যস্ত মাইক্রোসফটের পরিষেবা, Outlook-সহ একাধিক অ্যাপে সমস্যা

অজান্তেই বড় ভুল করছেন? রান্নাঘরের এই বাসনেই বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

আট দিনেই বাজিমাত, এক হাজার কোটি টাকা আয় করল রণবীরের ‘রামায়ণ’

হাসপাতালে শাশুড়িকে দেখতে গিয়ে মৃত্যু, দিদির সামনে জামাইবাবুকে খুন করল শ্যালক