পুজোয় প্লাস্টিক বর্জনে মিলবে পুরস্কার , ঘোষণা বসিরহাট প্রশাসনের

Share:

নিজস্ব প্রতিনিধি, বসিরহাট: পুজোয় প্লাস্টিক বর্জনে মিলবে পুরস্কার। আর সেই পুরস্কার জিতে নিতেই জোর টক্কর বসিরহাটের(Bashirhat) পূজা উদ্যোক্তাদের মধ্যে। বিগত বছর গুলিতে দেখা গিয়েছে কখনো মন্ডপ আবার কখনো প্রতিমা আবার কখনো পরিবেশ বা আলোকসজ্জায় পুজো উদ্যোক্তারা সেরার শিরোপা ছিনিয়ে নিতে জোর টক্করে সামিল হয়। একে অপরকে টেক্কা দিয়ে সেরার শিরোপা ছিনিয়ে নিয়ে আনন্দে মেতে ওঠেন পুজো উদ্যোক্তারা। তবে প্লাস্টিকের ব্যবহারে যেভাবে প্রকৃতির ক্ষতি হচ্ছে তা অবর্ণনীয়। প্লাস্টিকের ব্যবহারে একদিকে যেমন সামান্য বৃষ্টিতেই শহর যাচ্ছে জলবন্দি হয়ে, অন্যদিকে পাল্লা দিয়ে বাড়ছে গ্লোবাল ওয়ার্মিং এর সমস্যাও। তাই এবার প্লাস্টিক মুক্ত সমাজ গড়তে প্রশাসনের পক্ষ থেকে অভিনব উদ্যোগ নেওয়া হলো।

‘প্লাস্টিক বর্জনে মিলবে পুরস্কার’। এই বার্তা নিয়ে পুজো উদ্যোক্তাদেরই এক নতুন প্রতিযোগিতায় সামিল করাল প্রশাসন। দেখা গিয়েছে মন্ডপ সজ্জার পাশাপাশি পুজোর সময় পূজা প্রাঙ্গনে বিভিন্ন স্টল তথা আগত দর্শকদের সাথে জমা পড়ে প্রচুর প্লাস্টিক। যা প্রকৃতির ক্ষতি করেই চলে। সেই সমস্যার সমাধানে এদিন বসিরহাট টাউন হলে বসিরহাটের মহকুমা শাসক(SDOO), পুলিশ প্রশাসন ও বসিরহাট পৌরসভাকে সঙ্গী করে বসিরহাট, টাকি ও বাদুড়িয়ার(Baduria) মতো শহরের বিভিন্ন পুজো উদ্যোক্তাদের নিয়ে এক বৈঠক করেন। পূজা মণ্ডপ তথা মন্ডপ চত্বরে কম থেকে কম প্লাস্টিক ব্যবহার করতে হবে। পুজো উদ্যোক্তাদের একদিকে যেমন প্লাস্টিক বর্জন করার কথা বলা হয়। অন্যদিকে প্লাস্টিক বর্জন করলে যে মিলবে সরকারি পুরস্কার সেটাও জানিয়ে দেওয়া হয়।

এদিনের এই পুজো সংক্রান্ত বৈঠকে উপস্থিত ছিলেন বসিরহাটের মহকুমা শাসক রাজীব কুমার, বসিরহাট পুলিশ জেলার পুলিশ সুপার(SP) ডঃ জবি থমাস কে,অতিরিক্ত পুলিশ সুপার সৌতম বন্দ‍্যোপাধ্যায়, বসিরহাট পৌরসভার চেয়ারম্যান অদিতি মিত্র রায়চৌধুরী সহ বসিরহাট, টাকি ও বাদুড়িয়া পৌর এলাকার প্রায় শতাধিক পুজো উদ্যোক্তারা। প্লাস্টিক বর্জনের পাশাপাশি ডেঙ্গু সচেতনতার বার্তা পূজা মন্ডপ থেকে দিতে হবে এমনই নির্দেশিকা দেওয়া হয়। পাশাপাশি বসিরহাট পুলিশ জেলার(Basirhat Police District) পক্ষ থেকে ২০২৩ এর টাকি, বসিরহাট ও বাদুড়িয়ার পুজোর জন্য একটি গাইড ম‍্যাপও প্রকাশ করা হয়। তবে প্লাস্টিক বর্জন করতে এই অভিনব প্রতিযোগিতায় পুজো উদ্যোক্তারা যে একে অপরকে জোর টক্কর দেবেন সে কথা বলাই বাহুল্য।

সাগরে গভীর নিম্নচাপ, ভারী বৃষ্টির জেরে ভাসবে গোটা বাংলা

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার পর এক্সে বার্তা মুখ্যমন্ত্রীর

বিধবার সঙ্গে প্রেম করে যুবকের মর্মান্তিক পরিণতি! খাল থেকে উদ্ধার দেহ

২০ হাজার টাকার মধ্যে বাজার কাঁপাচ্ছে দুই স্মার্টফোন, কোনটা কিনবেন?

২৩ বছর পর মহাসংযোগ, ১৭ অগস্ট শিবলিঙ্গে এই জিনিস চড়ালেই খুলবে ভাগ্য!

২৭ জুলাই থেকে বক্রী হবেন শনিদেব! ৩ রাশির জাতকরা সাবধানে থাকুন

অগস্টে সূর্য-বুধ ও মঙ্গলের গোচরে তৈরি হবে রাজযোগ, বদলে যাবে ৪ রাশির জাতকদের জীবন

ভাল যাবে না শরীর! হতে পারে অপ্রত্যাশিত আয়, জেনে নিন কেমন কাটবে রবিবার

‘পদ নয়, বিজেপির কাছে দেশ ও পড়ুয়ারা সবার উপরে,’ ধর্মেন্দ্র’র ইস্তফা প্রসঙ্গে মন্তব্য শাহের

ধর্মতলায় আন্দোলনের নামে অশান্তি পাকানোর চেষ্টায় গ্রেফতারির সংখ্যা বেড়ে দাঁড়াল ১১

ধর্মেন্দ্র প্রধানের জায়গায় শিক্ষামন্ত্রী হলেন প্রহ্লাদ যোশী

মাত্র ১৪ বছর বয়সেই বিশ্বরেকর্ড গড়ল অনাহত সিংহ

একুশে জুলাই কাণ্ডের তদন্ত চেয়ে মণীশ গুপ্তের বিরুদ্ধে FIR দায়ের

রবিতে হাওড়া ডিভিশনে বাতিল থাকবে একগুচ্ছ ট্রেন