স্ত্রীকে শিকল দিয়ে বেঁধে প্রাণে মারার চেষ্টার অভিযোগে, গ্রেফতার স্বামী

Share:

নিজস্ব প্রতিনিধি,স্বরূপনগর: গৃহবধূকে প্রাণে মেরে ফেলার চেষ্টার অভিযোগে গ্রেপ্তার হলো স্বামী ফাইজুল সাহাজি। অভিযোগ স্বামী তার স্ত্রীকে ঘরের মধ্যে শিকল দিয়ে বেঁধে গলা টিপে শ্বাসরোধ করে মেরে ফেলার চেষ্টা করছিল । সেই সময় গ্রামবাসীরা গিয়ে ওই বধূকে উদ্ধার করে এবং স্বরূপনগর থানায়(Swarupnagar P.S.) খবর দিলে ঘটনাস্থলে স্বরুপনগর থানার পুলিশ এসে ওই যুবককে গ্রেফতার করে।

অভিযুক্তকে রবিবার বসিরহাট মহকুমা আদালতে(Bashirhat Court) পেশ করা হয় । স্বরূপনগর থানার পুলিশের পক্ষ থেকে মহামান্য বিচারকের কাছে পুলিশ হেফাজতে নেওয়ার আবেদন জানায়। স্থানীয় সূত্রে জানা যায়, স্বামী ফাইজুল সাহাজি প্রায়দিন মদ্য পান করতেন এবং বাড়িতে এসে স্ত্রীর উপরে অকারনে গালিগালাজ ও মারধর করতেন।

গতকাল রাতে স্ত্রীকে মেরে বাড়ি থেকে তাড়িয়ে দেয়। তারপর আজ সকালে স্ত্রী বাড়ি ঢুকতেই তাকে শিকলে বেঁধে মারধর শুরু করে। আক্রান্ত স্ত্রীর অভিযোগ স্বামী তেমন রোজগার করেন না। যেটুকুই পয়সা পায় মদ গাঁজা খেয়ে নষ্ট করে বাড়ি ঢুকে আমার সঙ্গে অশান্তি করে। তারই প্রতিবাদ করতে গেলে কপালে জোটে মারধর।এই ঘটনায় স্ত্রী স্বামীর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানিয়েছেন। পুলিশ ঘটনা তদন্ত শুরু করেছে।

কুখ্যাত দুষ্কৃতী রতন শেখকে এনকাউন্টারে খতম করল পুলিশ

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

বছরে প্রায় ৪ কোটি টাকা বেতন, কী যোগ্যতায় মিলবে অ্যানথ্রপিকে এই চাকরি?

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

‘তোলাবাজিতে পরিবারের কেউ যুক্ত থাকলেও রেয়াত নয়,’ সাফ বার্তা স্বাস্থ্য প্রতিমন্ত্রীর

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল

বোলারদের দাপটে নিউজিল্যান্ড বধ করে ৩-১ ব্যবধানে সিরিজ জিতল গিলরা

অমিতাভকে খুনের পরিকল্পনা? মুম্বই থেকে গ্রেফতার ২ শুটার

ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করে ঢুকে পড়ল চিনের যুদ্ধবিমান, ২৫ মিনিট ধরে কাটল চক্কর

পাকিস্তানের মদতেই রাজস্থানে ট্রেন দুর্ঘটনার ষড়যন্ত্র! পঞ্জাব থেকে গ্রেফতার যুবক-যুবতী

রাজাকে কর দিত না পাড়া, আজও রাজবাড়ির পথ এড়িয়ে চলেন নেদের পাড়ার জগদ্ধাত্রী

তোলাবাজির প্রতিবাদ করতে গিয়ে বেধড়ক মারধরের জেরে নিহত বিজেপি কর্মী, চাঞ্চল্য পানিহাটিতে

গেরুয়া নয়, নীল-সাদার বদলে নতুন রঙের প্রলেপ নবান্নে!