এই মুহূর্তে




ভারতের নাগরিক, অথচ সপরিবারে বাড়িতে তালা দিয়ে পালিয়ে গেলেন বাংলাদেশ, চাঞ্চল্য সংগ্রামপুরে

নিজস্ব প্রতিনিধি,সংগ্রামপুর: এলাকাবাসীরা বলছে ভারতের বাসিন্দা ।অথচ বাড়িতে তালা মেরে সপরিবারে পালিয়ে গেল বাংলাদেশ” । এর পেছনে রহস্য কি জানতে চায় গ্রামবাসীরা?বসিরহাট এক নম্বর ব্লকের সংগ্রামপুর শিবহাটি গ্রাম পঞ্চায়েতের বিরাম নগরের বাসিন্দা, আজাহার উদ্দিন গাজী। এই ব্যক্তির এই এলাকায় একটি একতলা পাকা বাড়ি রয়েছে। সেই বাড়িতে হঠাৎই মূলগেটে তালা ঝুলছে, এলাকাবাসীরা জানাচ্ছে সপরিবারে বাংলাদেশে চলে গেছে। তারপর এলাকাবাসীদের মধ্যে গুঞ্জন শুরু হয়েছে। ভারতের ভোটার লিস্টে নাম থাকা শর্তেও কেন বাংলাদেশের চলে গেলন? তাহলে তিনি কি দুই দেশের নাগরিক ছিলেন? স্থানীয় জনপ্রতিনিধি তিনি বলছেন এই ব্যক্তির বাবার নাম হাজের গাজী ।তিনি এই এলাকার বাসিন্দা ।এটা সকলেই জানা।

কিন্তু আজাহারের বয়স ৫০ পেরিয়ে গেছে, কেন ২০০২ সালে নির্বাচন কমিশনের ভোটার লিস্টের নাম নেই। স্থানীয় মানুষজন জানাচ্ছেন আজাহারের এক মেয়েকে এই এলাকায় বিয়ে দিয়েছে। তার পরিচয় পত্র কিভাবে নির্বাচন কমিশনের ভোটার লিস্টে নাম উঠবে তা নিয়ে দ্বন্দ্বে রয়েছে। পুরো বিষয়টি নিয়ে পরিষ্কার জানা গেল না। আজাহার উদ্দিন ভারতের বাসিন্দা হয়ে কেন বাংলাদেশে চলে গেল? তিনি আর ফিরবেন না এমনটাই জানাচ্ছেন তার কন্যা। তবে এই বিষয়ে পুরোটাই খুলে বললেন গ্রামেরই এক বাসিন্দা আব্দুল রউপ সরদার। ওই ব্যক্তি ২০০৩ সালে বাংলাদেশ থেকে ভিসা নিয়ে ভারতে আসে, তারপর এখানে মোটরসাইকেলের খেলা দেখাতেন।

আস্তে আস্তে বিরামনগর এর বাসিন্দা হয়ে যান। তারপর ভারতের নাগরিক তকমা পেয়ে যান। এমনটাই তিনি বলেন ।তিনি আরো বলেন, এস আই আর চালু হতে গোটা পরিবার বাড়ি ছেড়ে পালিয়ে গেছে বাংলাদেশে। সে বাংলাদেশের বাসিন্দা। ভারতের নাগরিক কিভাবে হলো তিনি জানেন না। তবে এই বিষয়ে স্থানীয় পঞ্চায়েতে সদস্যর স্বামী বলেন কিভাবে ভোটার লিস্টের নাম উঠেছে আমার জানা নেই। তবে আমরা জানতাম সে ভারতের বাসিন্দা। তাহলে সপরিবারেই বাংলাদেশ পালালেন কেন? উত্তর নেই তার।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

অসুস্থ ছেলের ওষুধ আনতে গিয়ে সব শেষ, নড়বড়ে সেতু পার হতে গিয়ে নদীতে ডুবে মৃত্যু ব্যক্তির

মেসির সফরের মূল উদ্যোক্তা গ্রেফতার হওয়ার পরই পাকড়াও করার দাবি তুললেন রাজ্যপাল, মাঠে নামল বিজেপি

ফুটবল তারকা মেসির সফরের উদ্যোক্তা শতদ্রু দত্ত কে?

‘ব্যর্থতা’ আড়ালে বিমানবন্দর থেকে মেসির সফরের মূল উদ্যোক্তা শতদ্রুকে গ্রেফতার করল পুলিশ

যুবভারতীতে অশান্তি পাকানোর ষড়যন্ত্রের খবর জেনেও সতর্কমূলক ব্যবস্থা নেয়নি বিধাননগর পুলিশ!

নলেন গুড়ের সন্দেশের ‘মেসি মূর্তি’, ফুটবলের রাজপুত্রকে বিশেষ উপহার ফেলু মোদকের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ