বাবা-মা’ র আত্মহত্যার হুমকিতে হল কাজ, বাড়ি ফিরে এল নিখোঁজ মাধ্যমিক পরীক্ষার্থী

Share:

নিজস্ব প্রতিনিধি, বসিরহাট: টিভিতে সম্প্রচার হওয়ার পর বাবা-মার আত্মহত্যার হুমকি খবর শোনার পর ঘরে ফিরল মাধ্যমিক পরীক্ষার্থী ।খুশির হাওয়া বসিরহাটে(Bashirhat)।ঘরে ফিরল নিখোঁজ ছেলে ।ফিরে পেয়ে আনন্দে আত্মহারা বাবা-মা।২০২৫ এ ৪,ঠা জানুয়ারি খবর সম্প্রচার হওয়ার পর আজ বাড়ি ফিরে আসে ছাত্রটি।উত্তর ২৪ পরগনার বসিরহাট মহাকুমার মাটিয়া থানার রাজেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের নলডি বছর ১৬,এর মেধাবী ছাত্র আব্বাস উদ্দিন মন্ডল পড়াশোনার সুবাদে হাওড়া আলামিন মিশনে হোস্টেল থেকে পড়াশোনা করত। ২০২৫ এর মাধ্যমিক ছাত্র মিশনে পড়াশোনাতে খুব ভালো মেধাবী এই ছাত্র। পরিবার সূত্রে জানা যায়, ২০২৪ এর ৬ ডিসেম্বর হঠাৎই হোস্টেল ছেড়ে বেরিয়ে যায়। সেই ছবি সিসিটিভিতে ধরা পড়ে । মিশন কর্তৃপক্ষ নিখোঁজের অভিযোগ করে উদয়নারায়নপুর থানায়(Udaynarayanpur P.S.)।

আল আমিন মিশন কর্তৃপক্ষ জানায় তার খোঁজ পাওয়া নি। ওই ছাত্রের বাবা কুতুবউদ্দিন মোল্লা মা রোজিনা বিবি জানান, আমরা আত্মীয়-স্বজন থেকে শুরু করে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে তার খোঁজ পাই নি। মিশনে গেলে তারা বলেন এই বিষয়ে আমরা প্রশাসনের দ্বারস্থ হয়েছি প্রশাসন খুঁজছে। একুশে ডিসেম্বর তার দুই সহপাঠী হোস্টেল ছেড়ে চলে গিয়েছিল ।২৪ ঘন্টা পরে প্রশাসন তাদেরকে উদ্ধার করে কলকাতায় এসপ্লানেড থেকে। কিন্তু আব্বাস উদ্দিন নিখোঁজ হওয়ার ৩০ দিন পার হয়ে যাওয়ার পরেও তার খোঁজ পাওয়া যাচ্ছিল না। ঘটনার কয়েকদিন বাদে তার হাতে লেখা চারটে চিঠি উদ্ধার হয়।সেখানে লেখা রয়েছে দুই শিক্ষকের বিরুদ্ধে ।অভিযোগ স্যার আমি বাঁচতে চাই না বাঁচতে চাই না ।আমাকে ক্ষমা করবেন।

৬ ডিসেম্বর সন্ধ্যেবেলা হোস্টেল(Hostel) থেকে বাইরে চলে যাওয়ার সিসিটিভি ফুটেজ মিশন কর্তৃপক্ষ পুলিশকে জমা দেয়।দুই শিক্ষক সজিবুল ও ফিরোজ বাবুকে ছাত্রের লেখা চারটি চিঠি নিয়ে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ।নড়েচড়ে বসে তার পরিবারের লোকজন। তারা অভিযোগ করেন আমার ছেলেকে শারীরিক ও মানসিক নির্যাতন দিয়ে হোস্টেল ছাড়তে বাধ্য করিয়েছে। গত একমাস একদিন নিখোঁজ ছিল আব্বাস উদ্দিন মন্ডল। হোস্টেল ছেড়ে হাওড়া স্টেশনের (Howrah Station)পাশে একটি চপ মুড়ি ভাজার দোকানে কাজ করছিল। শিক্ষকদের মানসিক নির্যাতন অভিমানে ঘরে ফিরতে চাইনি আব্বাস উদ্দিন ।

কিন্তু খবর সম্প্রচার হওয়ার পর সেখানে তার বাবা- কুতুব উদ্দিন মন্ডল মা আমিনা বিবি আর্তনাদ আত্মহত্যার হুমকি ছেলেকে মানসিকভাবে বিধ্বস্ত করে। তাই মনের কাছে হার মানিয়ে সে স্বেচ্ছায় বাড়ি ফিরে এসেছে। বাবা জানান, আমরা আশা ছেড়ে দিয়েছিলাম। ও বাড়ি ফিরবে কিনা। কিন্তু টিভিতে সম্প্রচার হওয়ার পর জীবিত অবস্থায় ছেলের ফিরে আসার ঘটনায় রীতিমতো খুশির হাওয়া পরিবারে। আলামিন মিশনে আর পড়তে চায় না সে। বাড়িতে থেকে এবারের মাধ্যমিক পরীক্ষা দেবে। এমনটাই জানালেন ওই মাধ্যমিক পরীক্ষার্থী।

শেখ হাসিনার পরিত্যক্ত বাড়ি ‘সুধা সদন’ থেকে যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার

Durand Cup Derby: সাহালের গোলে ইস্টবেঙ্গলকে হারিয়ে জয়ী মোহনবাগান

আন্দোলনের নামে ধর্মতলায় অশান্তি পাকানোর অভিযোগে আটক ৫

গুঞ্জন সত্যি করে তৃতীয়বার বাবা হলেন কাঞ্চন, পুত্র নাকি কন্যা কে এল শ্রীময়ীর কোলে?

ঈশান ও তিলকের ঝোড়ো ব্যাটিংয়ে জিম্বাবোয়ের বিরুদ্ধে ২১৯ রান তুলল টিম ইন্ডিয়া

মুখ্যমন্ত্রীর কড়া অ্যাকশন, আইপিএস-সহ একাধিক পুলিশ আধিকারিক সাসপেন্ড

বিয়ের অনুষ্ঠান ছেড়ে সরাসরি যন্তরমন্তরে হাজির লেহঙ্গা-চোলি পরিহিত কনে, ভাইরাল ভিডিও

প্রধানমন্ত্রীর ছবিতে সিগারেট জ্বালানোর অভিযোগ, গ্রেফতার বারাসাতের যুবক

ধর্মেন্দ্র প্রধান-ই প্রথম নন, আন্দোলনের মুখে ইস্তফা দিয়েছিলেন এম জে আকবর-ও

পড়ুয়াদের দাবি মেনে ইস্তফা দিলেন ধর্মেন্দ্র প্রধান

‘এমন ব্যবস্থা করব, ৩ পুরুষ মনে রাখবে’, ধর্মতলায় সাংবাদিক নিগ্রহে কড়া বার্তা শুভেন্দুর

অন্নপূর্ণা যোজনায় কাদের নাম থাকবে আর কারা বাদ? বিধায়কদের বড় নির্দেশ শুভেন্দুর

‘তোমরা প্রমাণ করে দিয়েছো…’, ধর্মেন্দ্র প্রধান ইস্তফা দিতেই ‘আরশোলা’দের কুর্নিশ প্রকাশ রাজের

‘তোমাদের পাশে আছি’ সোয়াইন ফ্লুতে আক্রান্ত হয়েও ছাত্রদের পাশে থাকার বার্তা শাবানা আজমির