বধুর গলা কেটে খুন, রক্তাক্ত মৃতদেহ লেপ তোষক দিয়ে মোড়া, তদন্তে পুলিশ

Share:

নিজস্ব প্রতিনিধি,বসিরহাট: উত্তর ২৪ পরগনা বসিরহাট মহাকুমার বসিরহাট থানার নিন্দারিয়া কোদালিয়া গ্রাম পঞ্চায়েতের মোল্লাপাড়ার বছর ৩৮ এর বধু মনোয়ারা বিবি(Manoara Bibi)। তার মৃতদেহ রক্তাক্ত অবস্থায় লেপ তোষক দিয়ে মোড়ানো ছিল ঘরের মধ্যে। ছেলে কলকাতার দমদমে কাজ করেন। মেয়ে মাদ্রাসায় পড়াশোনা করে। সেখানেই থাকে।একবছর আগে স্বামী জাহাঙ্গীর মণ্ডল(Jahangir Mondal) মারা যায়। বাড়িতে থাকতো তার ছেলে নয়ন মোল্লা কর্মসূত্রে কলকাতায় থাকে।মেয়ে মাদ্রাসায় পড়াশোনা করে । সোমবার রাত্রিবেলা ছেলে বাড়ি ফিরলে দেখা যায় তার মায়ের মৃতদেহ রক্তাক্ত অবস্থায় লেপ তোষক জড়ানো রয়েছে। বাড়ির ভেতর থেকে দুর্গন্ধ বেরোচ্ছে।

তারপর পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে বসিরহাট থানার পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বসিরহাট স্বাস্থ্য জেলার পুলিশ মর্গে পাঠায়। অভিযোগ ৭২ ঘণ্টা আগে ওই মহিলাকে খুন করা হয়েছে। দীর্ঘ ৭২ঘন্টা ঘরের মধ্যে লেপ তোষকে জড়ানো ছিল রক্তাক্ত মৃতদেহটি । বসিরহাট থানার (Bashirhat P.S.)পুলিশ খুনের মোটিভ নিয়ে ধন্দে রয়েছে। কি কারনে এই খুন? মৃত্যুর পিছনে কি কারণ? সম্পত্তি বিবাদ ,প্রতিবেশীর মধ্যে গন্ডগোল না অবৈধ সম্পর্কের জেরে সবটাই তদন্ত শুরু করেছে বসিরহাট পুলিশ জেলা। একমাত্র ছেলে নয়ন মোল্লাকে(Nayan Molla) পুলিশ আটক করে জিজ্ঞাসাবাদ করছে এবং তার মোবাইল ফোনের কল লিস্ট পরীক্ষা করা হচ্ছে।

তবে গ্রামবাসীদের অভিযোগ, স্বামী মরে যাওয়ার পর, ছেলে বাইরে কাজ করার জন্য চলে যাওয়ায় এবং মেয়ে মাদ্রাসার হোস্টেলে থাকায় ওই মহিলা দেহ ব্যবসার সঙ্গে যুক্ত হয়ে পড়েছিল। বাইরের প্রচুর লোকজন সেখানে আসতো। গ্রামের মানুষজন প্রতিবাদ করলে তাদের নামে মিথ্যা মামলা করতেন ওই মহিলা। তাই গ্রামের বাসিন্দারা কেউ ওই মহিলার সাথে কথা বলত না। তবে এই খুনের পেছনে বহিরাগত কেউ নাকি পরিবারের কেউ যুক্ত তা খতিয়ে দেখছে পুলিশ।মঙ্গলবার সকালেও ঘটনাস্থলে যায় বসিরহাট থানার পুলিশ। গ্রামবাসীদের বয়ান রেকর্ড করে পুলিশ। ঘটনাস্থল থেকে খুনির ক্লু খুঁজছে পুলিশ।

টোটোয় চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট বাবা, বাঁচাতে গিয়ে প্রাণ গেল ছেলের

বাবাকে হারালেন মেসি, ভেঙে পড়েছেন ফুটবলের যুবরাজ

‘অন্নপূর্ণার ভেরিফিকেশনের জন্য বিডিও অফিস থেকে বলছি’, একটা ফোনেই প্রতারিত গৃহবধূ

পাইপলাইন বসানোর কাজ চলাকালীন চুঁচুড়ার রাস্তায় বড়সড় ধস, ছুটে গেলেন এলাকার বিধায়ক

গেরুয়া কুপনে বাস থেকে তোলা আদায়, শোরগোল গুসকরায়

ডিউটি সেরে বাড়ি ফেরার পথে দুর্ঘটনা, সল্টলেকে মৃত্যু CISF জওয়ানের

বিশ্বের একমাত্র স্পিনার হিসেবে ইতিহাস গড়লেন আফগানিস্তানের রশিদ খান

ধুম জ্বরের সঙ্গে মাথাব্যথা, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি স্বরা ভাস্কর

গুণের শেষ নেই, ফিফা সভাপতি ইনফান্তিনোর বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ

‘দেশের উন্নতিতে প্রয়োজন তোমাদের, ভরসা রয়েছে আমার,’ জেন জি-দের বার্তা মোদির

মহিলার প্রেমের ফাঁদে বায়ুসেনার উইং কমান্ডার! পাকিস্তানে প্রতিরক্ষার তথ্য পাচারের অভিযোগ

শ্রীলঙ্কা সিরিজের আগে টিম ইন্ডিয়ায় বড় ধাক্কা! ছিটকে গেলেন তারকা ব্যাটার, বদলে কে?

শহরে সরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নিখোঁজ দুই রোগী!

তাপমাত্রা বাড়লেই কন্ট্রোল রুমে অ্যালার্ট, মেট্রো স্টেশনে বসছে স্মার্ট সেন্সর