ভোটার তালিকা থেকে কয়েকশো নাম বাদ পড়ায় রাস্তা অবরোধ করে বিক্ষোভ গ্রামবাসীদের

Share:

নিজস্ব প্রতিনিধি,বসিরহাট: ভোটার তালিকা থেকে পাশাপাশি দুটি বুথে একটিতে ১৪২ জন অপরটিতে ২৫৫ জনের নাম ভোটার তালিকা থেকে ডিলিট হয়ে যাওয়ায় আতঙ্কে ভোটাররা।ক্ষিপ্ত হয়ে রাস্তায় আগুন জ্বালিয়ে অবরোধ করে বিক্ষোভ দেখায়।বিধানসভা নির্বাচনের আগে ভোটার তালিকায় ডিলিট হয়ে যাওয়া ভোটাররা নাম তুলতে পারবেন কিনা সেই আতঙ্কে গোটা গ্রাম। ইলেকশন কমিশনের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ তুলে বিক্ষোভে গ্রামবাসীরা।

ঘটনাটি ঘটেছে বসিরহাট উত্তর বিধানসভা(Bashirhat Uttar Assembly) এলাকার দুই নম্বর ব্লকের বেগমপুর বিবিপুর গ্রাম পঞ্চায়েতের বুনোরাটি এলাকার ২ নম্বর বুথ ও পার্শ্ববর্তী বড়গোবরা এলাকার ৩ নম্বর বুথে ।বুনোরাটি গ্রামের ২ নম্বর বুথের ভোটার তালিকা থেকে বাদ পড়া ভোটাররা রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায়।বিক্ষোভকারীদের দাবি বিজেপি নির্বাচন কমিশনকে ব্যবহার করে বেছে বেছে এলাকার বৈধ ভোটারদের নাম বাদ দেওয়া হয়েছে। অবিলম্বে তাদের ভোটাধিকার ফিরিয়ে দেওয়া হোক না হলে এলাকার স্কুলে ভোটের বুথ করতে দেবেন না বলেও জানান বিক্ষোভকারীরা।

বিষয়টি নিয়ে এলাকার আতঙ্কিত ভোটাররা বিএলও’র(BLO) কাছে দরবার করলেও মেলেনি কোন আশ্বাসের বাণী। বিষয়টি নিয়ে এলাকার বিএলও জানান, দু’নম্বর বুথের মোট ভোটার সংখ্যা ৯১০ জন ভোটারের মধ্যে ২১২ জন বিচারাধীন ছিলেন। তাদের মধ্যে থেকে ১৪২ জনের নাম বাদ গিয়েছে। এখন ১৪২ জনকে ট্রাইব্যুনালে যেতে হবে আমি চাই তাদের নাম ভোটার তালিকায় উঠুক। গত কয়েকদিন ধরে বসিরহাটের বিস্তীর্ণ এলাকায় ভোটারদের নাম ভোটার তালিকায় না থাকায় কখনো রাস্তা অবরোধ কখনো বিভিন্ন দফতরে বিক্ষোভ দেখাচ্ছেন। প্রশাসন আশ্বস্ত করলেও মানতে চাইছে না ভোটাররা।

‘মনে করো আমি নেই’, সত্যি চলে গেলেন কিংবদন্তি গায়িকা সুমন কল্যাণপুর

ট্রফি ও ২০ কোটি আরসিবির ঘরে! টুর্নামেন্টের একাধিক পুরস্কার উঠল বৈভবের হাতে

টানা দ্বিতীয়বার আইপিএল চ্যাম্পিয়ন আরসিবি, শুভেচ্ছা জানালেন কর্নাটকের ‘হবু’ মুখ্যমন্ত্রী

বিরাটরা দ্বিতীয়বার আইপিএল জিততেই খুশিতে নেচে উঠলেন গ্যালারিতে থাকা অনুষ্কা

স্বপ্নভঙ্গ শুভমনদের, কোহলির ব্যাটে টানা দ্বিতীয়বার আইপিএল জয় বেঙ্গালুরুর

ভুবনেশ্বর কুমারকে টেক্কা দিয়ে বেগুনি টুপির মালিক কাগিসো রাবাদা

স্বেচ্ছাবসর নিলেন নীরব মোদি-বিজয় মাল্যদের জালিয়াতি মামলার তদন্তকারী আধিকারিক

আইপিএলের ফাইনালের দিনেই সুখবর পেলেন বৈভব সূর্যবংশী

সোমবার রাজ্য মন্ত্রিসভার সম্প্রসারণ , মন্ত্রী হিসেবে শপথ নিচ্ছেন ৩৫ জন

পোষ্য বিড়ালের মাধ্যমে মিলল ক্যান্সার জয়ের যুগান্তকারী সূত্র

রবিবার আইপিএলের ট্রফি উঠবে কোহলিদের হাতে! ফাইনালের আগে চমকপ্রদ তথ্য

ভোট পরবর্তী হিংসায় যুক্ত থাকার অপরাধে গ্রেফতার প্রাক্তন পঞ্চায়েত প্রধান সহ ২

জঙ্গলমহলে রাতভর নজরদারির পর ১৫৬ কেজি গাঁজা উদ্ধার, ধৃত ২

হিঙ্গলগঞ্জের জমি মাফিয়া তাপস মণ্ডলের গ্রেফতারি ও কঠোর শাস্তির দাবিতে সোচ্চার গ্রামবাসীরা