নিজের নাম দেওয়ালে লিখে প্রচার শুরু করলেন বসিরহাট উত্তরের তৃণমূল প্রার্থী

Share:

নিজস্ব প্রতিনিধি ,বসিরহাট: নাম ঘোষণা হওয়ার পরেই কর্মী – সমর্থকদের নিয়ে প্রচারে নেমে পড়লেন এবং নিজে হাতে নিজের নামের দেওয়াল লিখলেন বসিরহাট উত্তরের তৃণমূলের প্রার্থী তৌসিফুর রহমান(Tasifur Rahaman)।বসিরহাটে উত্তরের চমক সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের মুখপাত্র প্রার্থী।বসিরহাট উত্তরের হাসনাবাদের মুরারিশা চৌমাথা এলাকায় তৌসিফুর রহমান নিজের কর্মী সমর্থকদের নিয়ে ভোটের প্রচারে বের হন । মিছিল করেন ।পাশাপাশি মানুষের কাছে গিয়ে তিনি ভোটের আবেদন করেন এবং নিজের নামের দেওয়াল নিজেই লিখলেন কর্মী সমর্থকদের সাথে নিয়ে।

তাকে নিয়ে তৃণমূলের কর্মী সমর্থকদের উল্লাস ছিল চোখে পড়ার মতন ।তার দাবি তিনি একশভাগ জিতবেন । সকলের মন জয় করে সকলের আশীর্বাদ নিয়ে বসিরহাট উত্তরে উন্নয়নকে আরো ত্বরান্বিত করতে তিনি জয়ী হবেন। তার একটাই উদ্দেশ্য এলাকার উন্নয়ন করা। মা -মাটি- মানুষের সরকারের সঙ্গে থেকে এলাকার মানুষকে সঠিক পরিষেবা পাইয়ে দেওয়া।অন্যদিকে ,উত্তর চব্বিশ পরগনা জেলার আমডাঙ্গা বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী ঘোষণাকে কেন্দ্র করে উত্তাল রাজনৈতিক পরিস্থিতি। মঙ্গলবার বিকেলে প্রার্থী ঘোষণার পর থেকেই বিক্ষোভে ফেটে পড়েন বিদায়ী তৃণমূল কংগ্রেসের বিধায়ক রফিকুর রহমানের (Rafiqur Rahaman)অনুগামীরা।

তারা রাতেই ১২ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখান কয়েক ঘন্টা। যার ফলে অবরুদ্ধ হয়ে পড়ে ১২ নম্বর জাতীয় সড়ক(National High Way)। পরে আমডাঙ্গা থানার বিশাল পুলিশ বাহিনী এসে অবস্থান নিয়ন্ত্রণে আনে।সেই উত্তেজনার আঁচ বুধবার সকালে এসে পরে দত্তপুকুরেও। সেখানেও রফিকুর রহমানের অনুগামীরা রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখিয়ে ঘোষিত প্রার্থী পরিবর্তনের দাবি জানান। রফিকুর রহমান জানান তিনি তিনবারের বিধায়ক, তাকে অন্ধকারে রেখেই এই প্রার্থী তালিকা ঘোষণা করা হয়েছে। যিনি তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছেন তাকে কেউ ভোট দেবে না বলেও তিনি জানান। আমডাঙ্গা কেন্দ্রের প্রার্থী পুনঃ বিবেচনা করার দাবি তোলেন তিনি।

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২

চন্দননগরের জগদ্ধাত্রী পুজোয় ডিজে বন্ধ, দূষণ ঠেকাতে নিষিদ্ধ আতশবাজিও

গাইঘাটার পুলিশি এনকাউন্টার-কাণ্ডে সিআইডি তদন্ত, ঘটনাস্থলে পাঁচ সদস্যের দল

গাড়িতে বসেই SSC-র গ্রুপ ডি দুর্নীতি সংক্রান্ত মামলায় জামিন পেলেন পার্থ

মৌপিয়ার নিপুন তুলির টানে মৃন্ময়ী থেকে চিন্ময়ী হয়ে ওঠেন জগদ্ধাত্রী

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

নেপালে ভয়াবহ দুর্ঘটনা! রাস্তা থেকে খাদে পড়ল গাড়ি, নিহত ১০

‘পুষ্পা’ জাহাঙ্গিরের জমিতে গরিবদের জন্য আবাসের ঘর,’ ঘোষণা শুভেন্দুর

গীতার পর নেতাজি ইন্ডোরে ১০ হাজার কণ্ঠে হনুমান চালিশা পাঠ, উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী

অক্ষরের বদলে দিল্লির অধিনায়ক কে? উত্তর দিলেন কোচ সৌরভ

কন্যা ছেড়ে তুলায় প্রবেশ করছে শুক্র, অর্থলাভ হবে এই ৩ রাশির

হাসিনা ফেরার আগেই উত্তপ্ত বাংলাদেশ, এনসিপি সাংসদ নুসরতের বাড়িতে আগুন