বারাসতের পর বসিরহাটে মনুয়া কাণ্ডের ছায়া

Share:

নিজস্ব প্রতিনিধি,বসিরহাট: উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার বসিরহাট পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের গোয়ালপাতা(Goyalpota) এলাকাতে খুনের ঘটনা ঘটে। বছর ৩৫ এর গৃহবধূ রিতা অধিকারী স্বামী বছর ৪০এর, পরিতোষ অধিকারী। প্রতিবেশী যুবক বছর ৩৫- এর। আভিযোগ, প্রবীর দাসের সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্ক গড়ে ওঠে গৃহবধূ রিতা অধিকারীর। এই নিয়ে ভালোবাসা প্রেম প্রণয় চরমে ওঠে। এলাকার মানুষ বাধ্য হয়ে গত এক মাস আগে এলাকায় সালিশি সভা বসায়।

এরপরে এই সম্পর্ককে কেন্দ্র করে চরমে ওঠে স্বামী-স্ত্রীর মধ্যে বিবাদ গন্ডগোল। এমনকি মারধরের মতো ঘটনা একাধিকবার ঘটে। এরপর শেষ পরিণতি মৃত্যু। রাজ্যজুড়ে তোলপাড়া হওয়া বারাসাতের মনুয়া কাণ্ডের ফের একবার স্মৃতি উসকে দিল বসিরহাটের(Bashirhat) ঘটনা। বুধবার ভোররাতে স্বামী পরিতোষ অধিকারী তার স্ত্রীকে মারধর করলে তার স্ত্রী বদলা নিতে নিজের প্রেমিককে ডেকে স্বামীকে শ্বাসরোধ করে করে খুন করে ঝুলিয়ে দেয় বলে প্রতিবেশীদের অভিযোগ। এই খুনের পিছনে আসল ঘটনা হলো বধূ রিতা অধিকারী সঙ্গে প্রতিবেশী যুবক প্রবীর দাসের একটা অবৈধ সম্পর্ক ছিল।

এই নিয়ে দীর্ঘদিন সংসারের মধ্যে গন্ডগোল মারধর, এমনকি সালিশি বসলেও কোন সমাধান সূত্র মেলেনি। যার কারণে পরিকল্পিতভাবে সরিয়ে দিতে স্বামী পরিতোষকে খুন করেছে বলে অনুমান পুলিশের। ঘটনাস্থলে বসিরহাট থানার (Bashirhat P.S.)পুলিশ গিয়ে বসিরহাট স্বাস্থ্য জেলার পুলিশ মর্গে মৃতদেহ পাঠায়। এই ঘটনায় স্ত্রীকে আটক করেছে বসিরহাট থানার পুলিশ । প্রেমিক প্রবীর দাস পলাতক। এই খুনের পিছনে অন্য কোন ঘটনা আছে কিনা সেটাও তদন্তকারীরা একবার দেখে নিতে চাইছে। তদন্তের সাথে যে ঘরে পরিতোষ বাবু খুন হয়েছেন সেই ঘরটি সিল(Seal) করে দিয়েছে পুলিশ।প্রতিবেশীরা চাইছেন এই পরিবারটাকে সামাজিক বয়কট করতে ।তার কারণ যেভাবে একটা তরতাজা প্রাণ চলে গেল তার কঠোর থেকে কঠোরতম শাস্তির দাবি জানিয়েছে এলাকার মানুষেরা।

লিগ্যাল এইডের দ্বারস্থ হয়ে সাত মাসের সন্তানকে ফিরে পেল ১৩ বছরের মা

দীর্ঘদিন ডায়াবেটিসের সমস্যায় ভুগছেন? এই অভ্যাসেই হবে মুশকিল আসান

বাড়িতে থাকা কয়েকটি উপকরণ দিয়ে বানান অ্যান্টি-এজিং কোলাজেন জেল, দুর্দান্ত ফল পাবেন

‘পড়ুয়া ও আমজনতাকে হয়রানি করা বন্ধ না হলে ফের আন্দোলন’, হুঁশিয়ারি অভিজি‍ৎ দীপকে’র

৫০ পার হলেও কমবে না গ্ল্যামার, এই ৫ সহজ অভ্যাসে বজায় থাকবে তারুণ্য

নেশামুক্তি কেন্দ্রে তরুণীকে ঘুমের ওষুধ খাইয়ে গণধর্ষণের অভিযোগ, গ্রেফতার কর্ণধার

ভর সন্ধ্যায় মর্মান্তিক দুর্ঘটনা! বাইককে বাঁচাতে গিয়ে উল্টে গেল অটো, নিহত চালক

আচমকাই ইস্তফা দিলেন ভারতীয় ক্রিকেট দলের সহকারী কোচ

‘পড়ুয়ারা কি সন্ত্রাসী’, নিট আন্দোলনকারীদের বিরুদ্ধে পেলেট গান ব্যবহার নিয়ে ক্ষোভ উগরে দিলেন প্রিয়াঙ্কা

যন্তরমন্তরে ‘আরশোলা’দের আন্দোলনে সামিল হওয়ার মূল্য? চাকরি গেল সহকারী অধ্যাপকের

কাটমানি- সিন্ডিকেট রোধে রাজ্যে চালু ৪টি টোল-ফ্রি নম্বর, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

তাজমহলে বিদেশি পর্যটকের ওপর বাঁদরের হামলা, এক ঘণ্টা অপেক্ষাতেও মিলল না অ্যাম্বুলান্স

কলকাতায় বাংলাদেশ দূতাবাসের প্রেস সচিবের দায়িত্বে বিএনপিপন্থী মহিলা সাংবাদিক

ছেলে-বাবার মৃত্যু একই হাসপাতালে, প্রয়াত দেব আনন্দ-পুত্র সুনীল