‘দু’-একটা দিন ধৈর্য ধরুন, আপনাদের ফিরিয়ে নিয়ে আসব’- অশান্ত নেপালে আটকে থাকা পর্যটকদের বার্তা মমতার

Share:

নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: ভয়াবহ অবস্থা নেপালে। চরম অশান্ত হয়ে রয়েছে দেশ। এদিকে সে রাজ্যে আটকে রয়েছে বহু ভারতীয়। তাদের মধ্যে আবার অনেকেই বাঙালি। পরিস্থিতি এতটাই গুরুতর যে ভিনদেশে আটকে থাকা বাংলার বাসিন্দাদের অভয় দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার জলপাইগুড়িতে তিনি বলেন, ‘‘আমাদের প্রতিবেশী দেশে সমস্যা হচ্ছে। আমি গতকাল (মঙ্গলবার) সারা রাত উত্তরকন্যায় বসে পাহারা দিয়েছি। আপনারা নিশ্চিন্তে ঘুমাতে পারেন, আর আমরা দেখে নিতে পারি।”

নেপাল হিমালয়ের কোলে থাকা এক অপূর্ব দেশ। এই ছোট্ট দেশটির প্রতি মানুষ মুগ্ধ হয় বহু কারণে। ভগবান বুদ্ধের জন্মস্থান লুম্বিনী, স্বয়ম্ভূনাথ, পশুপতিনাথ, সর্বোপরি মাথা উঁচিয়ে দাঁড়িয়ে থাকা এভারেস্ট নেপাল যাওয়ার অন্যতম কারণ। তাই সারা বছরই বহু মানুষ নেপাল যান। কেউ যান ঘুরতে, কেউ বা কাজে। আর বাঙালির তো পায়ের তলায় সর্ষে। তাঁরা একটু ছুটি পেলে আর ঘরে বসে থাকতে পারেন না। ফলে এই মুহূর্তে ভারতের বহু মানুষ নেপালে। তাঁদের চিন্তায় ঘুম উড়েছে বাংলার মুখ্যমন্ত্রী। নেপালের বেশ কয়েকটি সীমান্ত ভারতের সঙ্গে ভাগ করা। তার মধ্যে অন্যতম হল উত্তরবঙ্গ। তাই এভারেস্টের দেশে বিক্ষোভের খবর পেয়েই উত্তরবঙ্গ যাত্রা করেছেন মমতা।

মঙ্গলবারই পৌঁছে গিয়েছিলেন। সারা রাত জেগে কাটিয়েছিলেন। ওইদিনই তিনি সকলের কাছে অনুরোধ করেছিলেন, কেউ যেন এই অশান্তিতে জড়িয়ে না পড়েন। তাঁর কথায়, “নেপাল বিদেশি রাষ্ট্র। এই বিষয়ে কিছু বলতে পারব না। যা বলার ভারত সরকার বলবে। কেন্দ্রিয় সরকার বিষয়টি দেখছে। নিজেরা কেউ অশান্তিতে জড়াবেন না। প্রতিবেশী ভাল থাকলে আমরাও ভাল থাকব।”

 উত্তরবঙ্গ সফরে এসেই পুলিশকর্তাদের সঙ্গে বৈঠক করেন পুলিশমন্ত্রী তথা মুখ্যমন্ত্রী। তাঁর নির্দেশে এসএসবি আধিকারিকদের সঙ্গে সীমান্তের নিরাপত্তা নিয়ে উচ্চপর্যায়ের বৈঠক করেন রাজ্য পুলিশের আধিকারিকেরা। ইন্দো-নেপাল সীমান্তে এসএসবির ৪১ নম্বর ব্যাটালিয়নের কমান্ডান্ট যোগেশকুমার সিংহের সঙ্গে সীমান্তের নিরাপত্তা সংক্রান্ত বিষয় নিয়ে বৈঠক করেন উত্তরবঙ্গে আইজি রাজেশকুমার যাদব, দার্জিলিঙের পুলিশ সুপার প্রবীণ প্রকাশ।

আলোচনা প্রসঙ্গ টেনে মমতা বলেন, ‘‘যেই শুনেছি নেপালে প্রবলেম, ছুটে এসেছি। আশি করছি, শান্তি ফিরে আসবে। মনিটরিং করছি। আমি জানি, অনেকে বেড়াতে গিয়েছেন। আমি বলব, রাজ্য সরকারের তরফে আমরা এ বিষয়টা ‘টেক আপ’ করেছি। দু’-একটা দিন ধৈর্য ধরুন। আস্তে আস্তে আপনাদের ফিরিয়ে নিয়ে আসব। এখনই তাড়াহুড়ো করতে গিয়ে কোনও বিপদের মুখে পড়বেন না। চিন্তা করবেন না। একটি শান্তি ফেরাতে দিন। ওরা শান্তি ফেরাক, আমরা প্রতিবেশী দেশ খুশি হব।’’

কাঠমান্ডুর রাজপথ উত্তাল হয়ে রয়েছে বিক্ষোভে। সেবার নিয়ন্ত্রণে থাকলেও তাণ্ডব অব্যাহত। বিক্ষোভের আগুনে পুড়ছে বিপনী থেকে হোটেল। নেপালে দিকে দিকে জেল ভাঙার চেষ্টা। জলেশ্বরে জেল ভেঙে পালিয়েছে ৯০০ কয়েদি। বাঁকের জেল থেকে পালিয়েছে দলে দলে বন্দি। নিয়ন্ত্রণে নেমেছে সেনা, জারি হয়েছে কার্ফু। আজ ১০ সেপ্টেম্বর বুধবার বিকেল ৫টা পর্যন্ত কার্ফু থাকবে, রাতে খানিক শিথিল হবে। বৃহস্পতিবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত কার্ফু জারি থাকবে। ইতিমধ্যেই দেশে শান্তি রাখার বার্তা দিয়েছেন সেনাপ্রধানের।

নেপালের প্রধান মন্দির পশুপতিনাথে লুঠের চেষ্টা হয়ে, মন্দির ভাঙচুর হয়েছে। আগুন লাগিয়ে দেওয়া হয়েছে নেপালের ঐতিহ্যশালী সিংহ দরবারে। রাষ্ট্রপতি ভবন থেকে সংসদ, সর্বত্র চলছে তাণ্ডব। ভাঙচুর, আগুন, লুটপাট, এভারেস্টের দেশে অশান্তি চরমে। ইতিমধ্যেই পশুপতিনাথ, গোশালা মন্দির ঘিরেছে সেনা। বন্ধ নেপালের শেয়ার বাজার। দলে দলে পর্যটক নেপাল ছাড়ার চেষ্টা করছেন।

নেপালের বীরগঞ্জ জেল ভাঙার চেষ্টা চলছে। জেলের ভেতর থেকে শোনা যাচ্ছে গুলির শব্দ। সেনার ঘেরাটোপের মধ্যে রয়েছে নেপালের জেলখানাগুলি। জেলখানার বাইরে বন্দুক তাক করে রয়েছে সেনা। প্রসঙ্গত, নেপালের দিকে দিকে চলছে জেল ভাঙার চেষ্টা। নৌরাস্তার বাঁকে জেলখানায় সংঘর্ষ হয়েছে। সংঘর্ষ থামাতে পুলিশ গুলি চালায়। তাতে ৫ বন্দি নিহত হয়। উধাও হয় ১৪৯ সাজাপ্রাপ্ত আসামী এবং ৭৬ বিচারাধীন বন্দি। কাঠমান্ডুর দিল্লি বাজার জেল ভাঙার চেষ্টা চলছে। সেনাবাহিনীর সঙ্গে কয়েদিদের সংঘর্ষে গুলিবিদ্ধ হয় ৩ জন। বীরগঞ্জ জেলের ভেতরে মুহূর্মুহূ গুলি চলে। নওয়ালপারসি জেল ভেঙে ৯০০ জন কয়েদি উধাও হয়েছে।

মমতার দেশবিরোধী মন্তব্য, এবার লালবাজারে অভিযোগ দায়ের হিন্দু মহাসভার

তারেক রহমানের ‘লাল টেলিফোনের’ তার চুরি, পাকড়াও দুই সাগরেদ

ফিরহাদের দুয়ারে এবার সিআইডি, সই জাল কাণ্ডের তদন্তে জেরা

স্বস্তির বৃষ্টিতে মুহুর্মুহু বাজ পড়ে তিন জেলায় প্রাণ হারালেন সাত জন

রাজ্যসভার ১১ আসনের প্রার্থীর নাম ঘোষণা বিজেপির, কারা টিকিট পেলেন?

ঋতব্রত বন্দ্যোপাধ্যায় কেন বিরোধী দলনেতা? ব্যাখ্যা দিলেন বিধানসভার অধ্যক্ষ

কটাক্ষের শিকার, ইনস্টা লাইভ চলাকালীন বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা নেটপ্রভাবীর

‘রেজিনগর থেকে উপনির্বাচনে লড়ুন’, নিঃসঙ্গ মমতাকে প্রস্তাব হুমায়ুন কবীরের

রাহুলের ‘গদ্দারি’তে ক্ষুব্ধ স্ট্যালিন, ‘ইন্ডিয়া’ জোটের বৈঠক বয়কটের সিদ্ধান্ত ডিএমকে’র

অবসরপ্রাপ্ত কর্মীদের বকেয়া মহার্ঘ ত্রাণ দেওয়ার কাজ শুরু রাজ্য সরকারের

১৬ দিনে শুনানি শেষ, সাত বছরের রামিসার ধর্ষণ-হত্যার মামলার রায় রবিবার

ঋতব্রতদের শিবিরে ভাঙন! মমতাকেই দলনেত্রী মানছেন বিদ্রোহী বিধায়কদের একাংশ

২৪ ঘণ্টায় বিএসএফ-এর দশটি পুশব্যাক রুখে দেওয়ার দাবি বিজিবি’র

‘এবার থেকে ভয়মুক্ত পরিবেশে কাজ করবেন’, প্রযোজকদের আশ্বাস পাপিয়া অধিকারীর