পরীক্ষা শুরুর ২ ঘণ্টা আগেই আত্মঘাতী উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী

Share:

নিজস্ব প্রতিনিধিঃ পরীক্ষা শুরু হতে বাকি মাত্র কয়েক ঘণ্টা । তারআগেই নিজের ঘরেই গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করলেন উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী। এমনই ঘটনা ঘটেছে বাঁকুড়ার জয়পুরের কারকবেড়িয়া গ্রামে। জানা গিয়েছে , মৃত ছাত্রীর নাম বর্ষা দে। ইতিমধ্যেই তাঁর দেহ ময়নাতদন্তের জন্য পাঠান হয়েছে । 

স্থানীয় টানাদিঘি হাইস্কুলের ছাত্রী ছিলেন  বর্ষা। তার পরীক্ষার সিট পড়েছিল রাজগ্রাম হাইস্কুলে। পরিবার সূত্রে জানা যায়, টেস্টে ভালো ফল করেছিল বর্ষা। কিন্তু উচ্চমাধ্যমিক পরীক্ষা যত এগিয়ে আসছিল, ততই তার মধ্যে আত্মবিশ্বাসের অভাব দেখা দিতে শুরু করে। বাড়ির তরফ থেকে তাকে বারবার বোঝানো হয়েছিল ।  রবিবার হঠাৎ করেই অসুস্থ বোধ করতে থাকে ছাত্রী। তার কাকা জানান, বর্ষা তাকে বলেছিল, “কাকা, আমাকে যেন কে ডাকছে ।  ভীষণ উচাটন লাগছে।” বর্ষার মামাও ফোন পেয়ে রবিবার তাঁর বাড়ি  গিয়েছিলেন। 

সোমবার সকালে ঘুম থেকে উঠে, ব্রাশ করে পড়তেও বসে গিয়েছিল বর্ষা। কিন্তু মা যখন তাকে স্নান করার জন্য ডাকতে যান, তখন দেখেন সিলিং ফ্যানের সঙ্গে ফাঁস লাগিয়ে ঝুলছে মেয়ে । দ্রুত তাকে উদ্ধার করে কোতুলপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। পরিবারের দাবি, পরীক্ষা নিয়ে মানসিক চাপের জেরেই বর্ষা এমনটা করেছে। তবে এখন এই নিয়ে কোন সুইসাইট নোট উদ্ধার হয়নি । শুরু হয়েছে তদন্ত । 

ফিলিপাইনে ফেরিতে বিধ্বংসী অগ্নিকাণ্ডে নিহত বেড়ে ৭৬, এখনও নিখোঁজ ১৩

চালে নয়, কাঁচা আলু-সুজিতেই তৈরি হবে মুচমুচে দোসা, জানুন সহজ রেসিপি

শীতলক্ষ্যা নদীর স্রোতে তলিয়ে যাচ্ছিলেন পাঁচজন, দুজনকে উদ্ধার করে ডুবে মারা গেলেন তরুণ

বিধানসভা নির্বাচনে জামানত খোয়ানো শান্তিগোপালকেই নন্দীগ্রামে প্রার্থী করল সিপিআই

গরুকে ধর্ষণ! ভয়ঙ্কর ঘটনা মোদির রাজ্য, পুলিশের জালে অভিযুক্ত

ব্রিকস সম্মেলনের মাঝেই দিল্লির পাঁচতারা হোটেল থেকে উদ্ধার এয়ার ইন্ডিয়ার পাইলটের দেহ

‘হাতে হাত ধরি ধরি,’ দ্বিপাক্ষিক বৈঠকে মোদিকে বার্তা জিনপিং-য়ের

৬ বছরের ভাইঝিকে ধর্ষণ করে খুনের পর যৌনাঙ্গে ঢালা হয়েছিল রাসায়নিক, পাষণ্ড কাকাকে ফাঁসির সাজা আদালতের

তারাতলাকাণ্ডে গ্রেফতার কলকাতা পুরসভার সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার আমিনুর শেখ

তেণ্ডুলকরকে ছাড়িয়ে গেলেন জো রুট, নয়া ইতিহাস গড়লেন ইংল্যান্ড অধিনায়ক

লজ্জা! লজ্জা! লজ্জা! ইংল্যান্ডের কাছে চুনকাম হলেন বাবর আজমরা

খাদ্যে বিষক্রিয়ার জেরে জেলে অসুস্থ ১৮ বন্দি, চিকিৎসায় মেডিক‍্যাল টিম

পুজোয় খারাপ খাবার বিক্রি করলে ধরা পড়বে রেস্তরাঁ, অভিনব উদ্যোগ প্রশাসনের

 ২ বছর আগে চাকরি থেকে ছাঁটাই, পত্রিকা অফিস থেকে উদ্ধার হিন্দু সাংবাদিকের ঝুলন্ত দেহ