‘বিরোধী দলনেতার সঙ্গে ছিল, এটাই চন্দ্রনাথের বড় অপরাধ’, আক্ষেপ শুভেন্দুর

Share:

নিজস্ব প্রতিনিধি: নন্দীগ্রামে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ছেড়ে আসা আসনে উপ নির্বাচনের ঘোষণা করেছে জাতীয় নির্বাচন কমিশন। আগামী ৬ অক্টোবর নন্দীগ্রামে ভোট। তার জোরকদমে প্রচার শুরু হয়েছে। আজ, মঙ্গলবার নন্দীগ্রাম ও রেজিনগরে উপ নির্বাচনে প্রার্থী ঘোষণা করেছে বিজেপি। নন্দীগ্রামে জল্পনার অবসান ঘটিয়ে শুভেন্দু অধিকারীর প্রয়াত আপ্তসহায়ক চন্দ্রনাথ রথের মা হাসি রানি রথকে প্রার্থী করা হয়েছে। এদিনই আনুষ্ঠানিক ঘোষণা করেছে বিজেপি। তারপরেই হলদিয়ার এসডিও অফিসে মনোনয়ন জমা দিতে যাচ্ছেন নন্দীগ্রামের প্রার্থী হাসি রানি রথ। বিশাল বর্ণাঢ্য শোভাযাত্রা করে মনোনয়ন জমা দিতে যাচ্ছেন প্রার্থী হাসি রানি। সেই মিছিলে উপস্থিত রয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

আরও পডুন: ‘আমি অবসর নিচ্ছি না’, সোশ্যাল মিডিয়ায় ভুলভাল তথ্য প্রচার নিয়ে ক্ষুব্ধ অমিতাভ বচ্চন

তবে মিছিল শুরুর আগে জনসভা থেকে বক্তব্য রাখতে গিয়ে নিহত চন্দ্রনাথের স্মৃতিচারণ করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ‘চন্দ্রনাথকে নৃশংসভাবে খুন করা হয়েছে। তদন্ত চলছে। চন্দ্রনাথের অপরাধ ছিল সে বিরোধী দলনেতার সঙ্গে ছিল। তাই তাঁকে খুন হতে হল।’ শুভেন্দু অধিকারী আরও বলেন, ‘মাত্র চার মাস এসেছে এই সরকার, কিন্তু সব প্রতিশ্রুতি পূরণ করছে। আগামী ৫৬ মাসও প্রতিশ্রুতি পূরণ করবে। সংকল্প পত্রে দেওয়া সমস্ত প্রতিশ্রুতি পূরণ করা হবে। নন্দীগ্রামের ৬৭ হাজার মহিলা পেয়েছেন অন্নপূর্ণা যোজনার টাকা। এতদিন নন্দীগ্রামের উন্নয়ন আটকে রেখেছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁক দুবার হারিয়েছি। একবার নন্দীগ্রামে আর একবার রেজিনগরে। চিন্তা করবেন না, নন্দীগ্রামের উন্নয়নের দায়িত্ব আমার।’

‘নন্দীগ্রামে উপ নির্বাচনে কল্পনাতীত মার্জিনে জিতব’, হুঙ্কার মুখ্যমন্ত্রীর

মমতাপন্থী সাংসদ কীর্তি আজাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নয়, নির্দেশ হাইকোর্টের

নেপালের হড়পা বানের ২১ দিন পরেও নিখোঁজ কাঁচরাপাড়ার বাসিন্দা শর্মিষ্ঠা, মুখ্যমন্ত্রীর দ্বারস্থ পরিবার

সঙ্কটজনক জেলবন্দি ইমরান, অস্ট্রেলিয়া সরকারের হস্তক্ষেপ চাইলেন ৭ প্রাক্তন অধিনায়ক

গরম ভাতের সঙ্গে পাতে রাখুন তেল-ঝাল-মশলা ছাড়া ভাপা কই, জানুন রান্নার নিয়ম

‘আমি অবসর নিচ্ছি না’, সোশ্যাল মিডিয়ায় ভুলভাল তথ্য প্রচার নিয়ে ক্ষুব্ধ অমিতাভ বচ্চন

স্ত্রীকে খুশি করতে পার্কিং থেকে গাড়ি চুরি করল যুবক ,তার পর যা ঘটল…

বাবরি মসজিদে বিজেপির পতাকা লাগিয়ে অশান্তির ছক! ভাইরাল হুমায়ুনের অডিও

‘বিরোধী দলনেতার সঙ্গে ছিল, এটাই চন্দ্রনাথের বড় অপরাধ’, আক্ষেপ শুভেন্দুর

মজুত থাকা অস্ত্র লুট, পাকিস্তানের ১৪টি সেনা চৌকি নিজেদের দখলে নিল বালুচ বিদ্রোহীরা

জল্পনায় ইতি, নন্দীগ্রামের বিজেপি প্রার্থী হলেন শুভেন্দুর প্রয়াত PA-চন্দ্রনাথের মা হাসি রানি রথ

মহিলা বলে গ্রেফতার! আফগানিস্তানে গিয়ে চরম বিপদে জনপ্রিয় ভ্লগার

মর্মান্তিক! রেফ্রিজারেটর বিস্ফোরণে প্রাণ গেল একই পরিবারের ৪ সদস্যের

‘Dil To Pagal Hai’ থেকে ‘Lehra do’, মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ইনস্টাগ্রাম প্রোফাইলে ভাইরাল বলিউডের গান