বেলডাঙায় জলের পাইপ কেটে দেওয়াকে কেন্দ্র করে অশান্তিতে ধারালো অস্ত্রের কোপে মৃত্যু মহিলার

Share:

নিজস্ব প্রতিনিধি, বেলডাঙা: জলের পাইপ কেটে দেওয়াকে কেন্দ্র করে ঝামেলার দরুন ধারালো অস্ত্রের কোপে মৃত্যু হল এক মহিলার। মৃত মহিলার নাম সীতা ঘোষ(Sita Ghosh)। বয়স আনুমানিক ৩৫ বছর। স্থানীয় সূত্রে জানা যায়, বেলডাঙা পৌরসভার(Beldanga Minicipality) ১৩ নম্বর ওয়ার্ডের ঘোষপাড়া বাইশ পল্লী এলাকায় সীতা ঘোষের মা সরস্বতী বালা ঘোষ পাশের বাড়ি থেকে ডেলিভারি পাইপে করে জল নিয়ে যাচ্ছিলো। সেই জলের পাইপ বরুন ঘোষ নামে এক যুবক কেটে দেয়।

রবিবার পাইপ কেটে দেওয়ার প্রতিবাদ করেন সীতা ঘোষের মা সরস্বতী বলা ঘোষ। তখন সরস্বতী বালা ঘোষকে বাজে অঙ্গভঙ্গি করলে তার মেয়ে সীতা ঘোষ ছুটে আসে এবং সে বিষয়ে প্রতিবাদ করলে হঠাৎই বরুন ঘোষ ও তার ভাই বুবাই ঘোষ ধারালো অস্ত্র নিয়ে সীতা ঘোষের উপর ঝাপিয়ে পড়ে। একাধিক কোপ মারলে ঘটনাস্থলে লুটিয়ে পড়েন সীতা ঘোষ। পরবর্তীতে পুলিশ এসে বরুন ঘোষ ও তার ভাই বুবাই ঘোষ কে আটক করে নিয়ে যায় এবং সীতা ঘোষকে বেলডাঙ্গা গ্রামীণ হসপিটালে(Beldanga Helath Center) নিয়ে গেলে সেখান থেকে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক বহরমপুর রেফার করে।

পরবর্তীতে বিশেষ সূত্রে জানা যায় বহরমপুর(Baharampur) যাওয়ার পথেই সীতা ঘোষের মৃত্যু হয়েছে। সীতা ঘোষ বেলডাঙ্গা পৌরসভার একজন অস্থায়ী কর্মী। এহেন ঘটনায় স্থানীয় লোকজন ক্ষোভে ফেটে পড়ে। সেই সঙ্গে বরুন ঘোষ ও তার ভাইয়ের কঠোর শাস্তির দাবি জানায়। পুলিশ খুনের মামলা দায়ের করেছে। প্রত্যক্ষদর্শীদের বয়ান রেকর্ড করেছে পুলিশ। মৃতদেহ ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে।

নিট প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলনে নেমে গ্রেফতার তেজপ্রতাপ যাদব

বচসার মাঝেই স্টেট ব্যাঙ্কের ম্যানেজারের গালে সপাটে চড় প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীর মেয়ের

ধর্মতলায় আন্দোলনের নামে অশান্তি পাকানোর চেষ্টায় গ্রেফতারির সংখ্যা বেড়ে দাঁড়াল ১১

খালি পেটে রোজ সকালে পান করুন ঢ্যাঁড়শের জল, উপকার শুনলে চমকে যাবেন

ধর্মেন্দ্র প্রধানের জায়গায় শিক্ষামন্ত্রী হলেন প্রহ্লাদ যোশী

রবি থেকে মহাদুর্যোগের আশঙ্কা! ভারী বৃষ্টিতে ভাসবে বাংলা

জিম্বাবোয়েকে দুরমুশ করে সিরিজ পকেটে পুরলেন শ্রেয়সরা

শেখ হাসিনার পরিত্যক্ত বাড়ি ‘সুধা সদন’ থেকে যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার

Durand Cup Derby: সাহালের গোলে ইস্টবেঙ্গলকে হারিয়ে জয়ী মোহনবাগান

ঈশান ও তিলকের ঝোড়ো ব্যাটিংয়ে জিম্বাবোয়ের বিরুদ্ধে ২১৯ রান তুলল টিম ইন্ডিয়া

ধর্মেন্দ্র প্রধান-ই প্রথম নন, আন্দোলনের মুখে ইস্তফা দিয়েছিলেন এম জে আকবর-ও

আন্দোলনের নামে ধর্মতলায় অশান্তি পাকানোর অভিযোগে আটক ৫

গুঞ্জন সত্যি করে তৃতীয়বার বাবা হলেন কাঞ্চন, পুত্র নাকি কন্যা কে এল শ্রীময়ীর কোলে?

মুখ্যমন্ত্রীর কড়া অ্যাকশন, আইপিএস-সহ একাধিক পুলিশ আধিকারিক সাসপেন্ড