মানসবাগের থিম মায়াজালে মহামায়া , বসিরহাটে চন্দ্রযান – ৩

Share:

নিজস্ব প্রতিনিধি, উত্তর চব্বিশ পরগনা: উত্তর শহরতলীর সেরা পুজোগুলির অন্যতম একটি সেরা হল বেলঘরিয়া মানসবাগ সার্বজনীন দুর্গোৎসব কমিটির পুজো। ৭৬ তম বর্ষে মানসবাগের থিম “মায়াজালে মহামায়া”। অর্থাৎ এখানে মন্ডপ সজ্জায় দর্শনার্থীদের জন্যে তুলে ধরা হয়েছে পৌরানিক কাহিনী অবলম্বনে সমুদ্র মন্থনের দৃশ্য। যেখানে একদিকে আছে দেবতাকুল এবং অন্য দিকে রয়েছে অসুরকুল। এই প্রেক্ষাপট তুলে ধরে পুজো উদ্যোক্তারা জানান দিতে চাইছেন,সমাজে যেমন ভালো মানুষ আছেন। তেমনি মন্দ মানুষও রয়েছেন। তাই আমারা সবাই মায়ের মায়াজালে আবদ্ধ।

মন্ডপের সঙ্গে সামঞ্জস্য রেখেই এখানে মা দূর্গার মৃন্ময়ী রুপ তুলে ধরা হয়েছে। এবার এই পুজোর সমগ্র ভাবনাটিতে রুপদান করছেন বিশিষ্ট শিল্পী সোমনাথ মুখোপাধ্যায়। মন্ডপ সজ্জায় প্রচুর পরিমাণে রঙবেরঙের সুতো এবং দড়ি ব্যাবহার করা হয়ে বলে উদ্যোক্তারা জানান। অন্যদিকে,চন্দ্রযান ৩ কাছ থেকে দেখতে হলে চলে যেতে হবে বসিরহাটের (Bashirhat)নেতাজি ইউনিয়িন সংঘের এই পুজো মণ্ডপে। পুজোতে থিমের চমক নগর পেরিয়ে বিভিন্ন জেলার পুজো মন্ডপে। আর সেই থিমের ছয় ফুটে উঠল চন্দ্রযান-৩। মণ্ডপটি তৈরি হচ্ছে হুবহু চন্দ্রযান ৩-এর অনুকরণে। বিক্রম ল্যান্ডারও বাদ পড়ছে না তাদের থিমের থেকে। এই পূজা মন্ডপে প্রবেশ করলে সেলফি তোলার সুযোগও মিলবে।

মহালয়া থেকেই মানুষের ঢল নেমেছে দুর্গাপুজোর মণ্ডপে মণ্ডপে। শুধু কলকাতা নয়, এক্ষেত্রে পিছিয়ে নেই ব্যারাকপুর শিল্পাঞ্চলে বিগ বাজেটের(Big Budget) পুজো গুলো। ষষ্ঠীর রাতে শ্যামনগর(Shyamnagar) নাগবাগান এলো মেলো সংঘের পুজো। এই পুজোটি পণ্ডিত অজয় চক্রবর্তী পাড়ার পুজো বলেও পরিচিত। কারন পণ্ডিত অজয় চক্রবর্তী এই পাড়ার বাসিন্দা শুধু নন এই পুজোর পৃষ্ঠ পোষকও। এবার এই ক্লাবের দুর্গা পুজো সুবর্ন জয়ন্তী বর্ষে পদার্পণ করেছে। এবার এদের থিম সমুদ্র গর্ভে দ্বারকা নগরী। এই মন্ডপে জল জমিয়ে সেটা পরিশুদ্ধ করে টারবাইনের সাহায্যে স্রোত তৈরি করে সমুদ্র গর্ভে দ্বারকা নগরী তৈরি করা হয়েছে। এদের মূর্তিতেও রয়েছে অভিনবত্ব।

শুভেন্দুর হুঁশিয়ারির ২৪ ঘণ্টার মধ্যেই গ্রেফতার কুখ্যাত দুষ্কৃতী রতন

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

বছরে প্রায় ৪ কোটি টাকা বেতন, কী যোগ্যতায় মিলবে অ্যানথ্রপিকে এই চাকরি?

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

‘তোলাবাজিতে পরিবারের কেউ যুক্ত থাকলেও রেয়াত নয়,’ সাফ বার্তা স্বাস্থ্য প্রতিমন্ত্রীর

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল

বোলারদের দাপটে নিউজিল্যান্ড বধ করে ৩-১ ব্যবধানে সিরিজ জিতল গিলরা

অমিতাভকে খুনের পরিকল্পনা? মুম্বই থেকে গ্রেফতার ২ শুটার

ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করে ঢুকে পড়ল চিনের যুদ্ধবিমান, ২৫ মিনিট ধরে কাটল চক্কর

পাকিস্তানের মদতেই রাজস্থানে ট্রেন দুর্ঘটনার ষড়যন্ত্র! পঞ্জাব থেকে গ্রেফতার যুবক-যুবতী

রাজাকে কর দিত না পাড়া, আজও রাজবাড়ির পথ এড়িয়ে চলেন নেদের পাড়ার জগদ্ধাত্রী

তোলাবাজির প্রতিবাদ করতে গিয়ে বেধড়ক মারধরের জেরে নিহত বিজেপি কর্মী, চাঞ্চল্য পানিহাটিতে

গেরুয়া নয়, নীল-সাদার বদলে নতুন রঙের প্রলেপ নবান্নে!