বেলঘড়িয়া এক্সপ্রেস ওয়ের ধারের ডাম্পিং গ্রাউন্ডকে কেন্দ্র করে আতঙ্কিত এলাকার মানুষজন

Share:

নিজস্ব প্রতিনিধি,বেলঘড়িয়া: দমদম – বেলঘড়িয়া এক্সপ্রেস ওয়ে সংলগ্ন বেলঘড়িয়া এক্সপ্রেস ওয়ের ধারে অবস্থিত ডাম্পিং গ্রাউন্ডকে কেন্দ্র করে আতঙ্কিতর এলাকার মানুষজন। ডাম্পিং গ্রাউন্ডকে(Dumping Ground) কেন্দ্র করে রীতিমত চিন্তিত দমদম আদর্শ নগর হাউসিং সোসাইটির বাসিন্দারা। হাওড়ার বেলগাছিয়ায় ধস নামাকে কেন্দ্র করে এবার আতঙ্কিত তারা। হাওড়া – বেলগাছিয়া ডাম্পিং গ্রাউন্ড এর কাছে বিশাল এলাকা জুড়ে ধস নেমেছে ।যার ফলে এবার আতঙ্কিত হয়ে উঠেছেন দমদম- বেলঘড়িয়া এক্সপ্রেস এর ধারে(Belgharia Express Way) অবস্থিত ডাম্পিং গ্রাউন্ড এর কাছে থাকা আদর্শ নগর হাউসিং সোসাইটির বাসিন্দারা ।

এই ডাম্পিং গ্রাউন্ডেও প্রতিনিয়ত ধোঁয়া বেরোচ্ছে। মিথেন গ্যাসের জন্য আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে ওই এলাকার সাধারণ মানুষের কাছে তারা আদর্শনগরে বাড়ি করেছিলেন শান্তি ও সুখেতে জীবন যাতে কাটে । কিন্তু দিন প্রতিদিন দমদম, উত্তর দমদম ,দক্ষিণ দমদম পৌরসভার পাশাপাশি অন্যান্য আশেপাশের পৌরসভার আবর্জনা ডাম্প করা হচ্ছে দমদম প্রমোদনগরের(Pramadnagar) ওই ডাম্পিং গ্রাউন্ডে ।ওইখান থেকে ডাম্পিং গ্রাউন্ড সরানো হোক বা বিজ্ঞানসম্মতভাবে আবর্জনার ব্যবস্থা করা হোক এই নিয়ে বারবার প্রশাসনের দ্বারস্থ হয়েছেন। অথচ কাজের কাজ কিছু হয়নি। তাই হাওড়ার বেলগাছিয়া ঘটনার পর এবার আতঙ্কে তারা অবিলম্বে সরকার সাধারণ মানুষের স্বাস্থ্যের কথা ভেবে এই আবর্জনা ডাম্পিং গ্রাউন্ডকে অন্যত্র সরানো হোক অথবা অন্য কোন ব্যবস্থা গ্রহণ করা হোক এই দাবি তুলছেন তারা।

প্রসঙ্গত উল্লেখ করা যেতে পারে, ২০১৭ সালে স্থানীয় গ্রীন নাগরিক নামে একটি সমাজ সেবামূলক সংস্থা একটি মামলা করে পরিবেশ রক্ষা করা এবং এই ধাপাটি যাতে এখান থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয় তার জন্য। ২০২০ সালে ট্রাইবুনাল তাদের রায়ে সরকারকে এক কোটি টাকা জরিমানা করে এবং ধাপা বা ডাম্পিং গ্রাউন্ড ২ বছরের মধ্যে সরিয়ে যাওয়ার জন্য বলে। কিন্তু কর্তৃপক্ষ এই রায়টিকে যেন বিদ্রুপে পরিনত করে ঠিক পাশের জমিতেই আরেকটি ধাপা তৈরি করে। পার্শ্ববর্তী আদর্শ নগরের বাসিন্দা এবং গ্রীন নাগরিক সংস্থার কার্যকরী সম্পাদক নীলাদ্রি রায় এ বিষয়ে ক্ষোভ প্রকাশ করেন।

সঙ্গীকে মিলনের জন্য আকৃষ্ট করতে বদলে নেয় গায়ের রং! সুন্দরবনেই রয়েছে অদ্ভূত মাছ

‘অভিষেকের ভিডিও এআই দিয়ে তৈরি,’ এফআইআর দায়ের করে বলল কালনা থানার পুলিশ

জানেন সপ্তাহের কোন কোন দিন চুলে শ্যাম্পু করলে রুষ্ট হন মা লক্ষ্মী

১৩ ডিসেম্বর থেকে বক্রী হবে বৃহস্পতি, সমস্যায় পড়বেন ৩ রাশির জাতকরা

‘দলকে এড়িয়ে অনৈতিক কাজ করলেই কড়া ব্যবস্থা,’ নেতা-কর্মীদের হুঁশিয়ারি শমীকের

শীতের মরশুমে ঝটপট বানিয়ে নিন সুস্বাদু সুজির চিতই পিঠে

‘বাবাসাহেব আম্বেদকরের গণতন্ত্রকে খুন করছে বিজেপি’, তোপ রাহুলের

বিয়েবাড়িতে এয়ারস্ট্রাইক, ভোজ খেতে গিয়ে নিহত কমপক্ষে ১৭

অগ্নিগর্ভ বাংলাদেশ থেকে মুখে ফেরাচ্ছে Zara, H&M! বাতিল ২,৩৬০ কোটি টাকার পোশাকের বরাত

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে নিহত ৬ পড়ুয়া, আহত শতাধিক

‘ভয় দেখাচ্ছে!’ সাংসদদের ‘বাঁচাতে’ তড়িঘড়ি দিল্লি ছুটলেন মমতা

ঋতব্রতদের হলফনামায় সই করেছে পুলিশ! ফুটেজ প্রকাশ করে দাবি অভিষেকের

‘Daddy Cool’ গানে করিনার সঙ্গে ৮৬ লক্ষ টাকার হীরের নেকলেস পরে নাচলেন শাহরুখ