বেলঘরিয়ায় তৃণমূল নেতা খুনের তদন্তে ফরেনসিক টিম, সংগ্রহ করল একাধিক নমুনা

Share:

নিজস্ব প্রতিনিধি, বেলঘরিয়া: তৃণমূল কংগ্রেস কর্মী খুনের ঘটনায় সিআইডি ফরেনসিক বিশেষজ্ঞরা স্পটে গিয়ে তদন্ত করে সমস্ত কিছু নিয়ে ঘটনাস্থল থেকে বেরিয়ে যান। যাওয়ার সময় ফরেনসিক(Forensic) বিশেষজ্ঞরা জানায় তদন্ত চলছে। সূত্রের খবর, ঘটনাস্থল থেকে বেশ কিছু নমুনা সংগ্রহ করেন তারা।এদিকে,বুধবার সাত সকালে কামারহাটি পৌরসভার ৩৫ নম্বর ওয়ার্ডের অন্তর্গত বেলঘরিয়া রাজীব নগর এলাকায় উদ্বার হয় রক্তাক্ত তৃণমূল নেতা এনায়েতুল্লাহ ওরফে রোহনের(Rohon)(৩৮) মৃতদেহ। বাড়ির পাশেই মঙ্গলবার গভীর রাতে মদ্যপান করার সময় পিছন থেকে তাকে গুলি করে খুন করা হয় তাকে বলে সন্দেহ পুলিশের । সকালে উঠে স্থানীয়রা দেখতে পেলে তড়িঘড়ি করে সাগরদত্ত মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করে।

ঘটনাস্থলে বেলঘরিয়া থানার(Belgharia P.S.) বিশাল পুলিশ বাহিনী যায়। রোহন এলাকায় শাসক দল তৃণমূল কংগ্রেসের সক্রিয় সদস্য ছিল এবং তার সাথে ৩৫ নম্বর ওয়ার্ডের বিভিন্ন জায়গায় প্রোমোটারি করতো বলে পুলিশ জানতে পেরেছে। তবে মদের আসরে রোহনের সঙ্গে আর কারা ছিল তার খোঁজ করছে পুলিশ। এই ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। তবে বেশ কয়েকজনকে আটক করেছে পুলিশ।এলাকায় উত্তেজনা থাকায় পুলিশ পিকেটিং করা হয়েছে।

তবে স্থানীয় সূত্রে খবর প্রোমোটারি ও জমির দালালি সংক্রান্ত কোনও বিষয়ে ভাগ বাঁটোয়ারা নিয়ে নিজেদের মধ্যে মত বিরোধের জেরেই এই খুন বলে ধারণা। ঘটনাস্থল ঘিরে রেখেছে পুলিশ,মৃতদেহ ময়না তদন্তে মৃতদেহ পাঠানো হয়। গোটা ঘটনার তদন্তে নেমেছে বেলঘরিয়া থানার পুলিশ। রোহনের ঘনিষ্ঠ সঙ্গী সাথীদের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

‘পরচুলওয়ালা সাংসদের সঙ্গে ভ্রাম্যমান বিউটি পার্লার ফ্রি’, কাকে বিঁধলেন কুণাল?

মালদহতে ১০০ দিনের প্রকল্পের কাজ ফের শুরু, হাসি ফুটেছে আমজনতার মুখে

কথা রাখলেন মুখ্যমন্ত্রী, আমজনতার জন্য খুলল ‘আপনার সরকার আপনার পাশে’ পোর্টাল

কল্যাণীতে তৃণমূলের দলীয় অফিস থেকে উদ্ধার কন্ডোম, মদের বোতল, শব্দবাজি, ত্রাণ সামগ্রী

জাতীয় দলের ক্রিকেটার নাঈমকে মারধর পুলিশের, গর্জে উঠলেন লিটন-মুশফিক-তাসকিনরা

মার্কিন হামলায় নিহত আয়াতুল্লা খামেইনির শেষকৃত্য কবে? ঘোষণা করল ইরান সরকার

বিচার চেয়ে মুখ্যমন্ত্রীর ‘জনতার দরবার’-এ সন্তানহারা দুই মা

আমতা তৃণমূল ভবন থেকে উদ্ধার ত্রাণ সামগ্রী, দুর্নীতির অভিযোগে সরব বাসিন্দারা

দেশের পরবর্তী সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ

মমতাকে নিঃসঙ্গ করে এবার বিদ্রোহী শিবিরে সুদীপ বন্দ্যোপাধ্যায়

অসমের জোরহাটে বায়ুসেনার বিমান ভেঙে পড়ে নিহত ৫ আধিকারিক

‘স্ট্যান্ড আপ কমেডি শো ব্যান করে দেওয়া উচিত,’ ক্ষোভপ্রকাশ করে বললেন মুম্বইয়ের মেয়র

‘আমি সমকামী নই’, বিচ্ছেদের পর ছড়ানো গুঞ্জন নিয়ে মুখ খুললেন মৌনী রায়

অমিত শাহের বিরুদ্ধে কুরুচিকর মন্তব্যের জের, কল্যাণের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের