আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

বেলুড় বয়েজ হাই স্কুলের ডিসি সেন্টারে তুমুল উত্তেজনা, বিজেপি – তৃণমূল সংঘর্ষ

নিজস্ব প্রতিনিধি, বেলুড়: স্ট্রংরুমে ইভিএম চেকিং করতে গিয়ে কারচুপি করল BJP অভিযোগ TMC’র। হাওড়ার বেলুড় বয়েজ হাইস্কুলের(Belur Boy’s High School) ডিসিতে শুক্রবার থেকে চলছে ইভিএম পরীক্ষার কাজ। সেখানে সব দলের এজেন্টরা নির্বাচন কমিশনের দেওয়া পরিচয় পত্র সহ অংশ নিচ্ছেন ইভিএম পরীক্ষায়। এক বিজেপি কর্মী অন্যের ছবি দেওয়া পরিচয় পত্র নিয়ে ডিসিতে প্রবেশ করলে তাঁকে চ্যালেঞ্জ জানান তৃণমূল এজেন্টরা। ওই বিজেপি কর্মীকে মারধর করে পুলিশের হাতে তুলে দেন তাঁরা। এনিয়ে বালি থানায় বিক্ষোভ দেখান বিজেপি প্রার্থী সঞ্জয় সিং-এর(BJP Candidate Sanjay Singh) নেতৃত্বে বিজেপি কর্মীরা। তাঁদের বক্তব্য ওই কর্মী জল নিয়ে ভিতরে গিয়েছিলেন। তৃণমূল মারধর করে পুলিশের হাতে দিয়েছে। এটা পশ্চিমবঙ্গের সংস্কৃতি নয়।

এখানে আমরা ভোটের সময় বুথের ভিতরে এক দলের চা অন্য দলের কর্মীরাও খাই। খাবার সবাই মিলে খাই। সামান্য জল পৌঁছে দেওয়া নিয়ে একজন কর্মীর হেনস্থা মানা যায় না। একে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে ওই এলাকায়। তৃণমূলের পক্ষ থেকে অভিযোগ করা হয় বিজেপি কর্মীরা ইভিএম মেশিন চেক করার অছিলায় অন্য মতলবে ভেতরে ঢুকেছিল। ধরা পড়ে যাওয়ায় জিজ্ঞাসা বাদ করলে অসংলগ্ন কথাবার্তা বলায় উত্তেজনার সৃষ্টি হয়।

এদিকে,হাওড়ার শিবপুর বিধানসভা(Sibpur Assembly) কেন্দ্রের বিজেপি প্রার্থী রুদ্রনীল ঘোষ এর সমর্থনে শনিবার সন্ধ্যায় মেগা রোড শো করলেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। প্রার্থী রুদ্রনীলকে পাশে নিয়ে হুড খোলা জিপে নিশ্চিদ্র নিরাপত্তায় অমিত শাহের রোড শো শুরু হয় হাওড়ার রামরাজাতলা থেকে। প্রচুর কর্মী সমর্থক এবং রাস্তার দু’ধারে বহু মানুষ উপস্থিত হন বর্ণাঢ্য এই রোড শো দেখতে। ‘জয় শ্রীরাম’ স্লোগান এবং ধ্বনিতে মুখরিত হয় গোটা যাত্রাপথ। বিভিন্ন ফ্ল্যাট বাড়ির ছাদ থেকে বারান্দা থেকে অনেকেই স্বরাষ্ট্রমন্ত্রীকে পুষ্প বৃষ্টি করে স্বাগত জানান।

Published by:

Share Link:

More Releted News:

ভোটের ৭২ ঘণ্টা আগে কালীঘাট থানার ওসি এবং অতিরিক্ত ওসিকে সরিয়ে দিল কমিশন

ভবানীপুরে শুভেন্দুর সভার মাইকের আওয়াজে নির্বাচনী জনসভা না করে ফিরে গেলেন ক্ষুব্ধ মমতা

‘আইপ্যাকের লোকদের দেখলেই বেঁধে রাখুন’, কংগ্রেস কর্মীদের নিদান অধীরের

টার্গেট অভিষেক! দক্ষিণ ২৪ পরগনাতেই তিন পুলিশ পর্যবেক্ষক নিয়োগ কমিশনের

রাজ্যে সর্বকালীন রেকর্ড গড়ে প্রথম দফায় ভোট পড়েছে ৯৩.১৯ শতাংশ

তৃণমূল কর্মীর মোটরবাইকে সওয়ার মমতা, দমদম উত্তরে উপচে পড়ল জনস্রোত

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ