কোন্নগরের পর বেলুড়ে মায়ের হাতে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রীর

Share:

নিজস্ব প্রতিনিধি, হাওড়া ,কালিয়াচক ও হাড়োয়া : বেলুড়ে মায়ের হাতে মারধরে মৃত্যু হয়েছে ষষ্ঠ শ্রেণির ছাত্রীর । এমনটাই অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। বেলুড়(Belur) টিফিন বাজারের ওই ফ্ল্যাটে সকাল থেকেই ঝগড়া অশান্তির শব্দ পাচ্ছিলেন পাড়া -প্রতিবেশীরা। বেলা বাড়তেই মায়ের কান্নার আওয়াজ পেয়ে স্থানীয়রা ছুটে এসে দেখেন অচৈতন্য অবস্থায় মায়ের সামনে লুটিয়ে পড়ে রয়েছে মেয়ে বছর বারোর অনন্যা সৃষাম। তড়িঘড়ি লিলুয়া রেল হাসপাতালে নিয়ে গেলে সেখানেই চিকিৎসকরা ছাত্রীটিকে মৃত বলে ঘোষণা করেন। সম্পূর্ণ ঘটনার তদন্ত শুরু করেছে বেলুড় থানার(Belur P.S.) পুলিশ ।

এদিকে,পুরোনো শত্রুতার জেরে কংগ্রেস প্রধানের স্বামীকে হাসুয়া দিয়ে কোপালো কিছু দুষ্কৃতি। ঘটনাটি ঘটেছে কালিয়াচক(Kaliyachak) এক ব্লকের সিলামপুর দুই গ্রাম পঞ্চায়েতে। এই ঘটনায় গুরুত্ব আহত তিন। তাদের কালিয়াচকের সিলামপুর গ্রামীণ হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর পাঠিয়ে দেওয়া হয় মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। অন্যদিকে,দুর্যোগের মধ্যে দুর্ঘটনার কবলে অটো, মৃত্যু এক যাত্রীর।উত্তর ২৪ পরগনা জেলার, হাড়োয়া থানার, হাড়োয়া গ্রাম পঞ্চায়েতের, মল্লিকপুর এলাকার ঘটনা, পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, ৪৮ বছরের দীলিপ ঘোষ, হাড়োয়া থেকে অটোতে চেপে আদমপুর নিজের বাড়ি ফিরছিলেন । মল্লিকপুর যেতেই হঠাৎ বিদ্যুৎ চলে যায় এবং হালকা ঝড় হয়।

সে সময় অন্ধকার তৈরি হয় যে তারপরেই দৃশ্যমান কমে যায়। ঠিক তখনই দাঁড়িয়ে থাকা একটি ট্রাক্টরে ধাক্কা মারে। তারপর নিয়ন্ত্রণ হারিয়ে অটোটি উল্টে যায় ।তারপর অটোর নীচে পড়ে যায় দীলিপ ঘোষ নামের ওই অটো(Auto) যাত্রী । সেখান থেকে স্থানীয় বাসিন্দারা উদ্ধার করে হাড়োয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা বছর ৪৮ এর দিলীপ ঘোষকে মৃত বলে ঘোষণা করেন। ইতিমধ্যে মৃতদেহটি ময়না তদন্তের জন্য বসিরহাট জেলা হাসপাতালে পাঠানো হয়।কিভাবে ঘটলো দুর্ঘটনা জানতে ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে হাড়োয়া থানার পুলিশ ।পাশাপাশি অটো চালককে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ।

‘পুলিশকে হুমকি দিয়ে অভিষেক নিজের বিপদ বাড়াচ্ছেন,’ দাবি দিলীপের

কচুরি ভুলে যাবেন, সবুজ মটরশুঁটি দিয়ে বানিয়ে ফেলুন সুস্বাদু হালুয়া

আর্থিক বাধা পেরিয়ে পাবলিক সার্ভিস কমিশনে দ্বিতীয়, বাবার স্বপ্নপূরণ করে SDM হচ্ছেন অনন্যা

শীতের মরশুমে পাতে রাখুন রসুন দিয়ে পালং শাকের তরকারি, রইল সহজ রেসিপি

অমিতাভকে খুনের পরিকল্পনা? মুম্বই থেকে গ্রেফতার ২ শুটার

‘সিপিএম-তৃণমূলের মধ্যে এখন ভালবাসা হয়েছে,’ কটাক্ষ শমীকের

ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করে ঢুকে পড়ল চিনের যুদ্ধবিমান, ২৫ মিনিট ধরে কাটল চক্কর

দিল্লিতে শিউরে ওঠা ঘটনা, পোশাকের দোকানের ট্রায়াল রুম থেকে উদ্ধার ১৮ বছরের তরুণীর রক্তাক্ত দেহ

পাকিস্তানের মদতেই রাজস্থানে ট্রেন দুর্ঘটনার ষড়যন্ত্র! পঞ্জাব থেকে গ্রেফতার যুবক-যুবতী

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, ঘূর্ণিঝড়ের আশঙ্কা! কবে থেকে বৃষ্টি দক্ষিণবঙ্গে?

‘পুলিশকে বন্দুক দেওয়া হয়েছে ব্যবহার করার জন্য,’ ইঙ্গিতপূর্ণ মন্তব্য শুভেন্দুর

দুর্নীতির অভিযোগে ভারত ছেড়েছিলেন, এবার ব্রিটেনের নাগরিকত্ব পেলেন IPL প্রতিষ্ঠাতা ললিত মোদি

এক ধাক্কায় অনেকটা কমল সোনা-রুপোর দাম, কলকাতায় কত জেনে নিন

রোনাল্ডোকে সম্মান জানাতে ৭ নম্বর জার্সির নকশা বদলাল পর্তুগাল