অফিসের আড়ালে মিনি গোডাউন,কৈলাস মিশ্রর অফিস থেকে কোটি কোটি টাকার বেআইনি ওষুধ উদ্ধার

Share:

নিজস্ব প্রতিনিধি,হাওড়া: অফিসের আড়ালে মিনি গোডাউন। কৈলাস মিশ্রর অফিস থেকে কোটি কোটি টাকার বেআইনি ওষুধ উদ্ধার। এলাকায় তীব্র চাঞ্চল্য।হাওড়ার বেলুড় থানা এলাকায় তুলকালাম কাণ্ড। গত তিন দিন ধরে লাগাতার তল্লাশি অভিযান চালিয়ে এক বিশাল বেআইনি ওষুধ চক্রের পর্দাফাঁস করলেন ড্রাগ কন্ট্রোল অফিসার ও বেলুড় থানার পুলিশ আধিকারিকরা। তৃণমূলের যুব নেতা কৈলাস মিশ্রের(Kailash Mishra) অফিসকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরেই চলছিল এই সন্দেহজনক কারবার। জানা গেছে, কৈলাস মিশ্রের ছোট ভাই বিশাল মিশ্র মূলত এই ওষুধের ব্যবসার সাথে যুক্ত ছিলেন। গোপন সূত্রে খবর পেয়েই পুলিশ ও ড্রাগ কন্ট্রোল(Drug Controll) যৌথভাবে এই হানা দেয়।

শুক্রবার যখন পুলিশ এই অফিসে প্রথম তল্লাশি চালায়, তখন বেশ কিছু সন্দেহজনক নথিপত্র এবং নষ্ট করে দেওয়া ওষুধের সন্ধান মেলে। কিন্তু শনিবার তল্লাশি চলাকালীন চক্ষু চড়কগাছ তদন্তকারীদের। অফিসের ভেতরেই তৈরি করা হয়েছিল একটি বড়সড় গোপন গোডাউন(Gowdown)। সেখান থেকেই উদ্ধার হয়েছে পেটি পেটি বেআইনি ওষুধ। এই অফিস থেকেই নাকি রমরমিয়ে চলত কোটি কোটি টাকার “দুই নম্বরি” ওষুধের কারবার।

উদ্ধার হওয়া ওষুধের পরিমাণ এবং এর পেছনে কত বড় চক্র কাজ করছে, তা জানতে ড্রাগ কন্ট্রোল অফিসারের সাথে যোগাযোগ করা হলে তিনি ক্যামেরার সামনে বা সরাসরি মুখ খুলতে অস্বীকার করেন। তবে উপস্থিত আধিকারিকদের সূত্রে জানা গেছে, উদ্ধার হওয়া ওষুধের পরিমাণ ও বাজারমূল্য আকাশছোঁয়া। তদন্তের জাল কতদূর গড়ায়, এখন সেটাই দেখার। প্রচুর মানুষ সেখানে ভিড় করেছে। কেন্দ্রীয় বাহিনী ও অতিরিক্ত পুলিশ ফোর্স ওই গোডাউনটিকে ঘিরে রেখেছে।

শ্রীকৃষ্ণের ১৬,১০৮টি বিয়ে! জন্মাষ্টমীতে জানুন আসল সত্য

ডিজিটাল পেমেন্টে বিপ্লব! মেটার হাত ধরে হোয়াটসঅ্যাপেই মেটানো যাবে বিল

রান্নাঘরের ৩ জিনিসেই কাটবে বাড়ির ‘নেগেটিভিটি’! বাস্তু মেনে কী করবেন জেনে নিন-

জানেন কেন হোটেলের ঘরে থাকে না দেওয়াল ঘড়ি? কারণ শুনলে অবাক হবেন

৬ নভেম্বর পর্যন্ত সৌভাগ্যের ছোঁয়া, সাফল্যের শিখরে পৌঁছবেন ৫ রাশির জাতকরা

রাতারাতি বদলে যেতে পারে ভাগ্য! বুধের ভদ্র রাজযোগে কপাল খুলবে এই ৫ রাশির জাতকদের

আজকের রাশিফল: জন্মাষ্টমীতে সন্তানের থেকে সুখবর, হঠাৎ অর্থপ্রাপ্তি, চট করে মাথা গরম করবেন না..

উপোসে খাচ্ছেন এই ৫ খাবার? জানেন হতে পারে মারাত্মক বিপদ?

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের নাম বদলের দাবি বিজেপি বিধায়ক শর্বরী মুখোপাধ্যায়ের

বারুইপুরে নাবালিকা খুন-ধর্ষণ মামলায় ৫৭ দিনের মাথায় চার্জশিট, ৭০০ পাতার রিপোর্ট পুলিশের

শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছে তৃণমূল ,তোপ শুভেন্দুর

সপ্তম পে কমিশনে নয়া আপডেট! সরকারি কর্মী-পেনশনভোগীদের জন্য খুলল বিশেষ ওয়েবসাইট

প্রথম সপ্তাহেই ‘ক্যাপ্টেন’ ভরতকে প্রকাশ্যে চ্যালেঞ্জ তনুশ্রীর, উত্তপ্ত ‘বিগ বস বাংলা ৩’

‘ইমপ্যাক্ট প্লেয়ার’ হতে নারাজ ক্যাপ্টেন কুল, IPL ২০২৭-এ দেখা যাবে ধোনিকে ?