শ্রীরামকৃষ্ণের জন্মতিথিতে বেলুড়ে বিপুল ভক্ত সমাগম

Share:

নিজস্ব প্রতিনিধিঃ শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের আজ ১৯০-তম আবির্ভাব তিথি। আর সেই উপলক্ষে শনিবার ভোর থেকে মহাসমারোহে  এই বিশেষ দিনটি পালিত হচ্ছে হাওড়ার বেলুড় মঠে। সকাল থেকে  হাজার হাজার ভক্তরা এখানে  আসছেন। সেইসঙ্গে এদিন দিনভোর একাধিক অনুষ্ঠান আয়োজিত হবে বেলুড় মঠ চত্বরে । 

এদিন মঙ্গলারতির পর মঠের সন্ন্যাসী ও ব্রহ্মচারীবৃন্দের বেদপাঠ, স্তবগান ও ভজনের মধ্যে দিয়ে ঠাকুরের জন্মতিথি উৎসবের সূচনা হয়। এরপর বেলা বাড়তেই ভক্তদের ঢল নেমেছে  বেলুর মঠে ।  সেইসঙ্গেএকই ছবি শ্রীরামকৃষ্ণ জন্মস্থান কামারপুকুরে । সেখানেও সকাল থেকে চলছে নগর পরিক্রমন থেকে শুরু করে হোমযজ্ঞ। সেইসঙ্গে এইসময় যাতে না কোন অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে তাই প্রশাসনের পক্ষ থেকে পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে ৷  একথায় বলা যায় , ভক্তদের নিরাপত্তার দিকেও দেওয়া হচ্ছে বিশেষ নজর ।  ফেরি পরিষেবা যাতে সচল থাকে, সেই বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে। 

১৮৩৬ সালের ১৮ ফেব্রুয়ারি হুগলি জেলা কামারপুকুর গ্রামে জন্মগ্রহণ করেন গদাধর চট্টোপাধ্যায়। এরপরেই প্রথম দীক্ষাগুরু তোতাপুরী তাঁর নাম দেন রামকৃষ্ণ পরমহংস। সর্বদা  জীবনবোধে অদ্বৈত ঈশ্বর সাধনার কথাই বলে গেছেন ভক্তদের ‘ঠাকুর’ । তাঁর বাণী ‘যত মত তত পথ ‘ আজও বিদ্যমান ।  তাই ১৯০-তম আবির্ভাব তিথিতে ভক্তদের উপচে পড়া ভক্ত সমাগম বেলুড় মঠে । 

ভাইরাল হওয়ার নেশায় স্ত্রীর গোপন ভিডিও প্রকাশ্যে! এরপর যা হল…

অক্টোপাসের মতো মামলা জড়িয়ে ধরছে অভিষেককে, এবার শিলিগুড়িতে দায়ের অভিযোগ

ফুটবলে কেরিয়ার গড়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে নাবালিকাকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার কোচ

অবতরণের পর হঠাৎ আগুন! অসমের জোরহাটে দুর্ঘটনার কবলে বায়ুসেনার বিমান

‘এই ঘৃণা আমার প্রাপ্য’! ৩৭০ টাকার বিরিয়ানি বিতর্কে ফের ক্ষমা চাইলেন কৌতুকশিল্পী প্রণীত মোরে

বেআইনিভাবে পুরসভার নথি পোড়ানোর অভিযোগ, গ্রেফতার পুরপ্রধান

কোচ যশপাল রানার মৃত্যুতে ভেঙে পড়লেন মনু ভাকের, কী লিখলেন সমাজ মাধ্যমে?

প্যারাগুয়েকে ৪-১ গোলে হারিয়ে প্রথম ম্যাচেই জয় আমেরিকার

বসনিয়াকে রুখে দিয়ে বিশ্বকাপে প্রথম পয়েন্ট পেল কানাডা

হরমুজে ভারতীয় জাহাজে হামলার পিছনে ইরান, আজব দাবি ডোনাল্ড ট্রাম্পের

আচমকাই বিশ্বজুড়ে স্তব্ধ ফেসবুক-ইনস্টাগ্রামের পরিষেবা

ইসলামাবাদ নয়, আমেরিকা-ইরানের মধ্যে সম্ভাব্য চুক্তি হতে পারে এই দেশে

মেসি কাণ্ড: ৪৮ ঘণ্টার মধ্যে হাজিরা দিতেই হবে, ফের নোটিস অরূপ বিশ্বাসকে

ঘুষের বিনিময়ে একাধিক পুরসভায় চাকরি দিয়েছেন মদন, অভিযোগ ইডি’র