বেনজির ভোটপ্রচার, তৃণমূলের পার্টি অফিসে হাজির বিজেপি প্রার্থী!

Share:

নিজস্ব প্রতিনিধি: দুয়ারে বিধানসভা নির্বাচন। প্রচারের ময়দানে নেমে পড়েছেন সব রাজনৈতিক দলের প্রার্থীরা। জোরকদমে চলছে রাজনৈতিক দলগুলির ভোটপ্রচার। রোদ-ঝড়-বৃষ্টি উপেক্ষা প্রচার করে চলেছেন নির্বাচনে মনোনিত প্রার্থীর। এবার ভোটপ্রচারে দেখা গেল অন্য ছবি। ভোট চাইতে সোজা তৃণমূলের পার্টি অফিসে পৌঁছে গেলেন খোদ বিজেপি প্রার্থী।

বর্ধমান উত্তরের বিজেপি প্রার্থী সঞ্জয় দাস। ভোটপ্রচারে বেরিয়ে সোজা তৃণমূলের পার্টি অফিসে হাজির হন তিনি। পার্টি অফিসের বাইরে উপস্থিত থাকা তৃণমূল কর্মীদের পায়ে হাত দিয়ে প্রণাম থেকে শুরু করে হাত জোড় করে ভোট চাইলেন। সেই সময় পার্টি অফিসে উপস্থিত ছিলেন রায়ান ২ নম্বর অঞ্চলের তৃণমূল কংগ্রেসের সভাপতি ধনঞ্জয় পাল সহ একাধিক নেতা-কর্মী ও সমর্থক।

তৃণমূল কর্মীদের কাছে বিজেপি প্রার্থীর আবেদন জানান, ‘একটা সুযোগ দিন।‘ তখনই একজন এগিয়ে এসে বলেই বসেন আমরা যারা এখানে বসে আছি সবাই তৃণমূলকর্মী! তখনই বিজেপি প্রার্থীর আবেদন,  আমাকে একটা সুযোগ দিন, আমি তো ভোট চাইতে আসতেই পারি তাই না। যদিও সঙ্গে সঙ্গে তৃণমূলকর্মীরাও জানান, এটা বাংলা। ভোট চাওয়ার অধিকার সবারই আছে। তবে বিজেপি-তৃণমূল উভয়পক্ষেরকর্মীরাই সৌজন্য বজায় রাখেন। যদিও বিজেপি-তৃণমূল উভয় পক্ষের কর্মীরাই সৌজন্য বজায় রাখেন। ইতিমধ্যে, সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়েছে বিরল ঘটনার ছবি ও ভিডিও। যা নিয়ে রীতিমতো শোরগোল পড়েছে জেলার রাজনৈতিক মহলে।

রুটি-রুজির খোঁজে এসেছিলেন শহরে.. তারাতলায় গোডাউন বিপর্যয়ে মৃত্যু নদিয়ার ২ নির্মাণ শ্রমিকের

তামান্না খুনে গুরুগ্রাম থেকে আরও ১ অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ

মহাকাশে পৌঁছে গেল ফিফা বিশ্বকাপের ফুটবল, চলছে বিশেষ গবেষণা

ভেনিজুয়েলায় জরুরি অবস্থা ঘোষণা, বন্ধ স্কুল-বিমানবন্দর ও রেল চলাচল স্থগিত

জানালার বাইরে যেন চলন্ত পোস্টকার্ড! বন্দে ভারতে ঘুরে দেখুন ৫ সবচেয়ে সুন্দর ডেস্টিনেশন

ফরাসি ছোঁয়া, সমুদ্রের হাতছানি, নিরিবিলিতে সময় কাটাতে চাইলে ঘুরে আসুন পুদুচেরি

তারাতলায় বন্ধুর ফ্ল্যাট থেকে গ্রেফতার গুদামের মালিক শম্ভুনাথ বেহরা, সকালেও চলছে উদ্ধারকাজ

একতলা বাদ দিয়ে তিনতলা থেকে কাজ! তারাতলা বিপর্যয়ে ৫ সদস্যের SIT গঠন

পরপর দুটি শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল ভেনিজুয়েলা, বহু মানুষের প্রাণহানির আশঙ্কা

তারাতলাকাণ্ডে শ্রমিক সরবরাহকারী-সহ তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ

তারেক রহমানের উপদেষ্টার ‘হেনস্থা’ নিয়ে দিল্লির ব্যাখ্যা খারিজ করল ঢাকা

প্রশ্নচিহ্নের মুখে রিয়েলমির ভবিষ্যৎ! সিইও মাইকেল গুও’য়ের পদত্যাগের পর বাড়ছে জল্পনা

স্মার্ট গ্লাসের বাজারে বড় চমক! ১২ মেগাপিক্সেল ক্যামেরা-সহ লঞ্চ হল ‘AI Meta Glass’

প্রতিদিন অসহায়দের মুখে তুলে দেন খাবার-পানীয় জল, চেনেন নাকি ‘মটকা ম্যান’কে?