শাহী বৈঠকের আগেই বড় ধাক্কা বঙ্গ বিজেপিতে

বঙ্গ বিজেপির আবদার রাখলেন না শাহ। বুঝিয়ে দিলেন মমতা তাঁর কাছে বেশি দামী। বড় ধাক্কা বঙ্গ বিজেপি নেতৃত্বের কাছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: কলকাতায়(Kolkata) পা রেখেই গতকাল অর্থাৎ শুক্রবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ(Amit Shah) চলে যান মুরলীধর সেন লেনে থাকা বঙ্গ বিজেপির(Bengal BJP) কার্যালয়ে। নির্ধারিত কর্মসূচির বাইরে গিয়ে সেখানে তিনি বৈঠকও করেন রাজ্য বিজেপি নেতৃত্বের সঙ্গে। সেই বৈঠকেই রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি, নিয়োগ দুর্নীতি, পঞ্চায়েতে আবাস যোজনা নিয়ে সাম্প্রতিক অবস্থা নিয়ে রাজ্যের নেতারা শাহকে অভিযোগ জানান। কথা হয় পঞ্চায়েত নির্বাচনের প্রস্তুতি নিয়েও। বৈঠকে অমিত বলেন, সকলকে একসঙ্গে কাজ করতে হবে। নিচুতলার কর্মীদের মনোবল আরও জোরদার করার পাশাপাশি দলের সংগঠনকে মজবুত করার ওপরেও জোর দেন তিনি। সেই বৈঠকেই বঙ্গ বিজেপি নেতৃত্বের তরফে শাহকে অনুরোধ করা হয়েছিল, শনিবার নবান্নে যে পূর্বাঞ্চলীয় নিরাপত্তা পরিষদের(Eastern Zone Security Council) বৈঠক বসবে সেখানে এই ইস্যুগুলি যেন শাহ তোলেন। কিন্তু এদিন নবান্নে সেই বৈঠক শুরুর আগেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে জানিয়ে দেওয়া হয়, কেবলমাত্র দেশের নিরাপত্তার বিষয়টি নিয়েই এদিন আলোচনা হবে। পাশাপাশি উঠবে কেন্দ্র-রাজ্য সমন্বয় বৃদ্ধি, উন্নয়নের গতি বাড়ানোর মতো বিষয়গুলিও। অর্থাৎ বঙ্গ বিজেপির আবদার মেনে রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে কোনও আলোচনাই হচ্ছে না এদিনের বৈঠকে। সন্দেহ নেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের(Home Ministry) এই সিদ্ধান্ত রীতিমত বড় ধাক্কা বঙ্গ বিজেপির কাছে।

আরও পড়ুন অমিত শাহয়ের সঙ্গে বৈঠকে একশো দিনের কাজের বকেয়া টাকা নিয়ে সওয়াল মমতার

গতকাল অমিত শাহ বঙ্গ বিজেপির কার্যালয় থেকে চলে যাওয়ার পরে দিলীপ ঘোষ সাংবাদিকদের জানিয়েছিলেন, ‘অমিত শাহ রাজ্যের পরিস্থিতি সম্পর্কে সব জানেন। তবু আমরা আমাদের অভিজ্ঞতার কথা জানিয়েছি। গ্রামবাংলার অবস্থা যে খারাপ, দলীয় কর্মীদের মিথ্যে মামলায় ফাঁসানো হচ্ছে। সবই জানানো হয়েছে। আমরা জনিয়েছি, রাজ্যের সামগ্রিক পরিস্থিতি খুব খারাপ।’ সেই সূত্রেই জানা গিয়েছিল বঙ্গ বিজেপির নেতারা চেয়েছিলেন শাহ এদিনের বৈঠকে বাংলার আইনশৃঙ্খলা নিয়ে মুখ খুলন। বিষয়টিতে নিয়ে কিছুটা অস্বস্তি তৈরি হয়েছিল নবান্নেও। কেননা দীর্ঘদিন বাদে মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee) সঙ্গে অমিত শাহের বৈঠক হতে চলেছে যা রীতিমত তাৎপর্যপূর্ণ হিসাবেই দেখা হচ্ছে। এই অবস্থায় রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে এদিনের বৈঠকে আলোচনা হলে দুইয়ের মধ্যে মতবিরোধ ও দূরত্ব আরও বেড়ে যেতে পারে, এমন একটা আশঙ্কা তৈরি হয়েছিল নবান্নের অন্দরে। কিন্তু সেই বল আর গড়াতে দেননি শাহ। বঙ্গ বিজেপির নেতাদের আবদারও তাই ব্রাত্য থেকে গিয়েছে তাঁর কাছে। মমতাকে স্বস্তি দিয়েই শাহের দফতর থেকে সাফ জানিয়ে দেওয়া হয় এদিনের বৈঠকে রাজ্যের অভ্যন্তরীণ বিষয় নিয়ে বা আইনশৃঙ্খলা সম্পর্কিত বিষয় নিয়ে কোনও আলোচনাই হবে না। এই সিদ্ধান্ত কার্যত বঙ্গ বিজেপির কাছে বড় ধাক্কা হিসাবেই উঠে এল। সেই সঙ্গে সামনে এল বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের কাছে এখন বঙ্গ বিজেপি নেতাদের অপেক্ষা মমতার কদর ও গুরুত্ব দুইই বেশি হয়ে চলেছে। ২০২৪ এর লোকসভা নির্বাচনের আগে যা বেশ তাৎপর্যপূর্ণ।

গরম ভাতের সঙ্গে জমে যাবে দুপুরের খাওয়া, ট্রাই করুন ঝিঙে-পটল-চিংড়ির এই রেসিপি

মেক্সিকোতে ভূমিকম্প, মাত্রা ৭.৪! সুনামি সতর্কতা জারি

শেখ হাসিনাকে ঢাকার হাতে তুলে দিচ্ছে দিল্লি? বড় ইঙ্গিত দিলেন বিদেশ মন্ত্রকের মুখপাত্র

ট্রফি, পদকের পাশাপাশি প্রথমবার বিশ্বকাপজয়ীরা পাবেন বিশেষ আংটি

প্রয়াত কিংবদন্তি ক্রিকেটার স্যার গ্যারি সোবার্স

স্কুলে আর মোবাইল নিয়ে প্রবেশ নয়! কড়া নির্দেশ সংসদের

বিয়ের পর বাড়ছে অশান্তি? বেডরুম থেকে আজই সরিয়ে ফেলুন এই ৭ জিনিস

মিড ডে মিলে ৫৬ ভোগ! রথের পরে বিরাট আয়োজন স্কুলে

‘জোর করে জমি অধিগ্রহণ নয়,’ মেজিয়া থেকে বার্তা মুখ্যমন্ত্রীর

SIR-এ ডিলিটেড ভোটারদের জনকল্যাণমূলক প্রকল্প থেকে বঞ্চিত করা যায়? খতিয়ে দেখবে সুপ্রিম কোর্ট

‘দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা,’ মুর্শিদাবাদে লেভেল ক্রসিংয়ে দুর্ঘটনা প্রসঙ্গে আশ্বাস মুখ্যমন্ত্রীর

ক্যালসিয়ামের ওষুধ খেলে বাড়তে পারে কিডনি স্টোনের ঝুঁকি! কী বলছেন বিশেষজ্ঞরা?

‘পরিবার, কেরিয়ার শেষ করে দিয়েছে অভিষেক,’ মমতার সঙ্গ ছাড়ার আগে বিস্ফোরক রাজীব

ভারতে লঞ্চ হল Tecno Camon 50 Ultra 5G, জেনে নিন দাম ও ফিচার