মুর্শিদাবাদের মাটিতে নয়া নদী বন্দর পেতে চলেছে বাংলা

মুর্শিদাবাদ জেলার লালগোলা ব্লকের ময়া এলাকায় ২৫ বিঘা জমির ওপর ৫২ কোটি টাকায় একটি নদী বন্দর গড়ে উঠছে বেসরকারি উদ্যোগে।

Share:

নিজস্ব প্রতিনিধি: বাংলার(Bengal) শিল্পবাণিজ্যের ক্ষেত্রে সুখবর। রাজ্য পেতে চলেছে নতুন একটি নদীবন্দর(River Port)। আর তা তৈরি হবে মুর্শিদাবাদ(Murshidabad) জেলার লালগোলা(Lalgola) ব্লকের ময়া(Moya) এলাকায়। কেন্দ্র এবং রাজ্যের অনুমোদন নিয়ে বেসরকারি বিনিয়োগের(Private Investment) মাধ্যমে এই বন্দর তৈরি করা হচ্ছে। এর ফলে রেল এবং সড়কপথের পাশাপাশি বাংলাদেশ এবং ত্রিপুরা থেকে সহজে পণ্য আমদানি ও রফতানি করা সম্ভব হবে। কমবে আমদানি-রফতানির খরচও। সড়ক পথে ত্রিপুরা পৌঁছতে গেলে যেখানে প্রায় ১৩৫০ কিলোমিটার পথ পেরতে হয়, সেই জায়গায় এই জলপথ চালু হলে তা কমে দাঁড়াবে মাত্র ৫৫০ কিলোমিটার। সব থেকে বড় কথা এই নতুন বন্দরের জন্য মুর্শিদাবাদ জেলায় কর্মসংস্থানের নয়া দরজা খুলে যাবে।   

প্রাথমিক ভাবে জানা গিয়েছে, লালগোলার ময়াতে প্রায় ২৫ বিঘা জমির ওপর গড়ে উঠছে এই বন্দর। খরচ হচ্ছে প্রায় ৫২ কোটি টাকা। ২০১৫ সালে এই বন্দর তৈরির ব্যাপারে উদ্যোগ নেওয়া শুরু হয়। ২০১৮ সালে জমি জরিপের কাজ শুরু হয়। আমদানি-রফতানি সংক্রান্ত সমস্ত ছাড়পত্র পাওয়ার পর বন্দর তৈরির মউ স্বাক্ষরিত হয় ২০২২ সালের মার্চ মাসে। মউ স্বাক্ষরের পর দ্রুত কাজ শুরু হওয়ায় বর্তমানে বন্দর তৈরির কাজ অনেকটাই এগিয়ে গিয়েছে। দ্রুত পরিকাঠামো তৈরির কাজ শেষ হবে। এই বন্দর এলাকার অর্থনীতিতে আমূল পরিবর্তন নিশ্চিত করবে। প্রচুর কর্মসংস্থানও সৃষ্টি হবে। প্রসঙ্গত, পূর্ব মেদিনীপুরের তাজপুরে গভীর সমুদ্র বন্দর তৈরি করার বরাত পেয়েছে আদানি গোষ্ঠী। এই ধরনের বড় প্রকল্পের পাশাপাশি মুর্শিদাবাদের ময়াতে বন্দরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করা হচ্ছে।

কর্মক্ষেত্রে গুরুত্বপূর্ণ দায়িত্ব পাবেন, কাউকে টাকা ধার দিলে বিপদে পড়বেন……

ঋতুস্রাবের আগে মিষ্টি দেখলেই জিভে জল! কেন এমন হয় জানেন?

হেয়ার কালার দ্রুত ফিকে হয়ে যাচ্ছে? চুলে রং ধরে রাখতে মেনে চলুন এই নিয়ম

পিরিয়ডের অনিয়ম ও ব্রনের সমস্যা! হতে পারে PMOS-এর লক্ষণ

শিলিগুড়িতে ১০০ কেজি সোনার গয়নায় সাজবেন মা দুর্গা, বড় চমক কোন পুজো কমিটির?

গরম ভাতের সঙ্গে নুন মেখে খান? জানেন অজান্তে শরীরের কতটা মারাত্মক ক্ষতি করছেন!

‘ইরানকে পরমাণু অস্ত্র বানাতে দেব না’, রাষ্ট্রপুঞ্জের সভায় হুঙ্কার ট্রাম্পের

উলটপুরাণ! রাজস্থানের নাগৌরে উপপুরপ্রধান পদে বিজেপি কাউন্সিলরদের সমর্থনে জয়ী নির্দল মুসলিম প্রার্থী

তেণ্ডুলকরের রেকর্ড ভেঙে দিলেন জো রুট, নাম লেখালেন তেইশ হাজারি ক্লাবে

দ্রৌপদী মুর্মুর হাত থেকে জাতীয় পুরস্কার নিলেন কার্তিক-মাম্মুটি-রণদীপরা

চা শ্রমিকদের বাড়ির মালিকানা দেওয়া হবে, পুজোর মুখে বড় ঘোষণা শুভেন্দু অধিকারীর

থামল গতির ঝড়, আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন তারকা ফাস্ট বোলার

মোথাবাড়িতে বিচারকদের উপর হামলাকাণ্ডে সাবিনা ইয়াসমিনকে তলব এনআইএ-র

কোচবিহারে পর্যটক টানতে বিশেষ ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর