চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

বন্দুক হাতে ‘পাকিস্তানি ভাইয়া’র সঙ্গে ছবি শেয়ার করে পুলিশি নজরে নদিয়ার যুবক

নিজস্ব প্রতিনিধি, নদিয়া: এই মুহূর্তে পাকিস্তানের নাম শুনলে তেলে বেগুনে জ্বলে উঠছে মানুষ। সোশ্যাল মিডিয়ায় হোক বা পাড়ার রক- পাকিস্তানকে সমর্থন করে কেউ কিছু বললেই চলছে তুলোধোনা। সম্প্রতি পাকিস্তানি বন্ধুদের সঙ্গে একটি ছবি নিজের ফেসবুক স্টোরিতে শেয়ার করেছিলেন এক যুবক। বর্তমানে তিনি পুলিশি নজরদারিতে রয়েছেন।

ওই যুবকের বাড়ি নদিয়া জেলায়। তিনি তাঁর ফেসবুক স্টোরিতে বেশ কয়েকটি ছবি আপলোড করেন। স্টোরির ক্যাপশন ছিল ‘পাকিস্তানি ভাইয়া’। তা ছবিতে উপস্থিত ব্যক্তিরা পাকিস্তানি ভাইয়াই বটে। প্রত্যেকের হাতে রয়েছে AK-47। পাকিস্তানি দাদাদের সঙ্গে দাঁড়িয়ে থাকা যুবকের হাতেও রয়েছে একই আগ্নেয়াস্ত্র।

পহেলগাঁও হামলার পর এমনিতেই দেশবাসী ক্ষুব্ধ। প্রত্যেকেই প্রতিশোধস্পৃহায় জ্বলছেন। তার মধ্যে এই ছবি ও ক্যাপশন প্রতিশোধের আগুনে ঘৃতাহুতির কাজ করেছে। সোশ্যাল মিডিয়ায় আপলোড হওয়া ছবিগুলির স্ক্রিনশট পুলিশ মহলে যেতে খুব বেশি সময় লাগেনি। তারপরেই তৎপর হয় পুলিশ।

পশ্চিমবঙ্গ পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে বর্তমানে ওই যুবকের উপর নজর রাখা হয়েছে। শনিবার কৃষ্ণনগর কোতোয়ালি থানায় ইতিমধ্যেই একটি মামলা দায়ের করা হয়েছে। তদন্ত শুরু হয়েছে। গোয়েন্দারা তাঁর ফেসবুক প্রোফাইলটি পুঙ্খানুপুঙ্খভাবে খতিয়ে দেখছেন।

পুলিশের এক আধিকারিক এই প্রসঙ্গে বলেছেন, “সন্দেহজনক ছবিগুলি পুলিশ পাওয়ার পরপরই সূত্রের মাধ্যমে যুবকটিকে শনাক্ত করা হয়েছিল। গত ঈদের সময় তাঁকে নিজের গ্রামে শেষ দেখা গিয়েছিল। বাবা-মাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে ওই যুবক তিন বছর আগে তার বাড়ি ছেড়ে কাতারে চাকরির জন্য গিয়েছিলেন। এক বছর আগে, কাতার থেকে ভারতে ফিরে এসে মুম্বইতে এক আত্মীয়ের হোটেলে চাকরিতে যোগদানের জন্য চলে যায়।”

পুলিশের এক শীর্ষ কর্মকর্তার মতে বিষয়টি বেশ সন্দেহজনক। তিনি বলেছেন, “প্রাথমিক তদন্ত করে জানা গিয়েছে, বিদেশে থাকাকালীন ওই যুবক ছবির তিন জন লোকের সঙ্গে দেখা করেছিলেন। আমরা যত তাড়াতাড়ি সম্ভব তাকে খুঁজে বের করার চেষ্টা করছি।”

জিজ্ঞাসাবাদের সময় যুবকের বাবা-মা পুলিশকে জানিয়েছেন যে তাঁদের ছেলে তিন বছর আগে এক বিবাহিত হিন্দু মহিলার সঙ্গে পালিয়ে যায়। তারপর তাঁকে গ্রাম থেকে বিতাড়িত করে দেওয়া হয়। তখন থেকে বাবা মায়ের সঙ্গে আর ছেলের যোগাযোগ নেই।

২২শে এপ্রিল জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওয়ে পাকিস্তানের জঙ্গি গোষ্ঠী লস্কর-ই-তৈবার ছায়া সংগঠন দ্য রেসিস্ট্যান্স ফ্রন্টের (TRF) পাঁচ জঙ্গি ধর্মের ভিত্তিতে ২৬ জনকে হত্যা করে। একইসঙ্গে নক্কারজনক ও মর্মান্তিক এই ঘটনার পর দেশজুড়ে নিরাপত্তা সংস্থাগুলি উচ্চমাত্রার সতর্কতা জারি করেছে। ভারত-পাকিস্তানের কূটনৈতিক সম্পর্ক তলানিতে পৌঁছিয়েছে। নয়াদিল্লি ইসলামাবাদের বিরুদ্ধে সীমান্ত সন্ত্রাসবাদ চালানোর অভিযোগ আনার পর উত্তেজনা দিনে দিনে আরও বৃদ্ধি পাচ্ছে।

Published by:

Share Link:

More Releted News:

নির্বাচনে আগে কলকাতায় গঙ্গার পাড়ে ধরা পড়ল বিপুল পরিমাণ গাঁজা, ধৃত ২

কয়লা পাচার মামলায় আইপ্যাকের ডিরেক্টরকে তলব ইডির

কলকাতায় গরম বেড়ে হবে ৩৭ ডিগ্রি, পশ্চিমাঞ্চলে তাপমাত্রা পৌঁছবে ৪১’র ঘরে

প্রথম দফার ভোটের দিন রাজ্যে থাকবেন মোদি-শাহ, বড় পরিকল্পনা বিজেপির

ভয় পেয়ে বিজেপি এজেন্সির চাপ দিচ্ছে, ভবানীপুরে কমিউনিটি বৈঠকে তোপ মমতার

শীতলকুচির নাম বদলে বিজেপি লিখল ‘শীতলকুচ’, তুলোধনা করল তৃণমূল

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ