‘মান্থা’ দুর্বল হলেও কাটছে না দুর্যোগ, দক্ষিণবঙ্গে ১১ জেলায় ভারী বৃষ্টির সতর্কতা

Share:

নিজস্ব প্রতিনিধি: শক্তি হারিয়ে ঘূর্ণিঝড় ‘মান্থা’ গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। উত্তর অন্ধ্রপ্রদেশ সংলগ্ন তেলেঙ্গানাতে অবস্থান করছে। এটি ভদ্রচলম থেকে পূর্ব ও দক্ষিণে – এ কেন্দ্রবিন্দু। এটি এখনো উত্তর ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হবে। বুধবার সন্ধ্যার মধ্যেই এটি আরো দুর্বল হবে। এর অভিমুখ দক্ষিণ ছত্রিশগড়। বুধবার বিকেলে আলিপুর আবহাওয়া দফতরের(Alipur Weather Office) আবহাওয়াবিদ হাবিবুর রহমান বিশ্বাস এই খবর জানান।তিনি বলেন,আবহাওয়া দফতরের মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা। ৩০ শে অক্টোবর পর্যন্ত সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা মৎস্যজীবীদের।

পার্বত্য এলাকায় ধ্বসের আশঙ্কা। পাহাড়ের দৃশ্যমানতা কমতে পারে ভারী বৃষ্টির কারণে।ফসলের ক্ষতি হতে পারে। কৃষকদের পরামর্শ মাঠে পাকা ফসল থাকলে তা কেটে তুলে নেওয়ার জন্য বিশেষ করে দক্ষিণবঙ্গের চাষীদের।নীচু এলাকায় জল জমতে পারে। শহরের আন্ডারপাস সহ নিচু এলাকায় জল জমতে পারে।দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা। উপকূলের জেলা দিয়ে শুরু হয়ে উত্তরবঙ্গ(North Bengal) লাগোয়া জেলা পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা। উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা। ৩১ শে অক্টোবর পর্যন্ত ভারী বৃষ্টি হবে বিক্ষিপ্তভাবে দক্ষিণবঙ্গের(South Bengal) জেলাগুলিতে।

সব জেলাতেই বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা বাতাস বইবে।উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা। ৩১ শে অক্টোবর শুক্রবার উত্তরবঙ্গে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি জেলাতে অতি ভারী বৃষ্টি অর্থাৎ ২০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের আশঙ্কা। ঐদিন ভারী বৃষ্টি হবে মালদা এবং উত্তর দিনাজপুরেও।৩০ শে অক্টোবর ভারী বৃষ্টির সম্ভাবনা মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি জেলাতে।২৯ থেকে ৩১ অক্টোবর উত্তরবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা বাতাস বইবে। শনিবারের পর থেকে বঙ্গে দুর্যোগ ধীরে ধীরে কমবে। আগামী সপ্তাহে শুষ্ক আবহাওয়া হওয়ার সম্ভাবনা।

চিকিৎসার জন্য ভিন রাজ্যে নয়, বাংলায় হবে আরও ৪টি মেডিক্যাল কলেজ, ঘোষণা মুখ্যমন্ত্রীর

রণবীরের ‘রামায়ণ’-এর বিরুদ্ধে মামলা, জরুরি শুনানিতে আপত্তি সুপ্রিম কোর্টের

বিয়ের মরশুমে মধ্যবিত্তের চিন্তা বাড়িয়ে এক ধাক্কায় অনেকটা বাড়ল সোনা-রুপোর দাম

কলকাতা হাইকোর্টের নির্দেশে হলদিয়া আদালতে আত্মসমর্পণ কংগ্রেস নেতা মিলনের

চকোলেট থেকে স্যালাড, সবেতেই লুকিয়ে আছে সাধারণ ‘শ্যাওলা’

খাবার ও টাকা মজুত করে রাখুন, করোনার চেয়েও ভয়ঙ্কর হবে ২০২৭, সতর্ক করলেন AI গবেষক

‘অন্য কাউকে ভালবাসি’, বলাতেই বাগদানের আগের রাতে মেয়েকে খুনের অভিযোগ বাবার বিরুদ্ধে

স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষণ দুষ্কৃতীদের! চাঞ্চল্য চাকদহে

সকাল থেকে রুদ্ধশ্বাস অভিযান, অবশেষে পুলিশের জালে আসানসোলের কুখ্যাত দুষ্কৃতী প্রতাপ

আর কিছুক্ষণের মধ্যেই প্রকাশিত হবে উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের ফলাফল, কোথায় দেখবেন রেজাল্ট?

পারদ পতনের ইঙ্গিত, রাজ্যে জাঁকিয়ে শীত আসছে কবে? জানুন

সপ্তাহের শেষে একাধিক ট্রেন বাতিল দক্ষিণ পূর্ব রেলে, দেখে নিন তালিকা

গুজরাতে নাশকতার ছক? ভদোদরা থেকে অস্ত্র সহ গ্রেফতার জইশ জঙ্গি

শচিনের রেকর্ড ভেঙে টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস যশস্বী জয়সওয়ালের