এই মুহূর্তে

বুধবার এক লাফে কলকাতার তাপমাত্রার পারদ নেমে হবে ১৬ ডিগ্রী, শুক্র থেকে ফের বাড়বে গরম

নিজস্ব প্রতিনিধি: বুধবার কলকাতায় ১৬ ডিগ্রির কাছাকাছি নেমে যাবে পারদ। দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাতেও ১৩ ডিগ্রি বা তার কিছু নিচে নামতে পারে তাপমাত্রা। ফের শুক্রবার থেকে তাপমাত্রা বাড়তে পারে বলে ইঙ্গিত আবহাওয়া দফতরের। মঙ্গলবার আলিপুর আবহাওয়া দফতরের (Alipur Weather Office)আবহাওয়াবিদ হাবিবুর রহমান বিশ্বাস এই খবর জানান ।তিনি বলেন,উইকেন্ডে তাপমাত্রা কিছুটা বেড়ে স্বাভাবিকের কাছাকাছি চলে যেতে পারে। উত্তরবঙ্গে(North Bengal) আপাতত শুষ্ক আবহাওয়া জারি থাকবে। বৃষ্টির সম্ভাবনা নেই। আগামী ২৪ ঘন্টায় তাপমাত্রা কিছুটা কমলেও পরবর্তী তিন-চার দিনে তাপমাত্রা কিছুটা বাড়বে।

বঙ্গোপসাগরে(Bay Of Bengal) জোড়া নিম্নচাপ। মালাক্কা প্রণালীর নিম্নচাপ গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। এটি পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করবে। সেখানেই ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। আরো একটি নিম্নচাপ তৈরি হয়েছে কোমোরিন ও শ্রীলংকা উপকূল এলাকায়। এই দুই নিম্নচাপের সরাসরি কোন প্রভাব নেই বাংলায়। আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জ এ পর্যটকদের জন্য সতর্কবার্তা এবং মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। দুর্যোগপূর্ণ আবহাওয়া হতে পারে দক্ষিণ আন্দামান সাগর সংলগ্ন-নিকোবর এবং আন্দামান দ্বীপপুঞ্জে।

কলকাতায়(Kolkata) সোমবার ছিল মরশুমের শীতলতম দিন। তাপমাত্রা ১৬ ডিগ্রি সেলসিয়াস এর ঘরে নামে। সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬.৪ ডিগ্রি সেলসিয়াস। তবে এর থেকেও নভেম্বর মাসে আরো নিচে নেমেছে কলকাতার পারদ। বুধবার বেশ কিছুটা শীত অনুভব হবে কলকাতায়। বৃহস্পতিবার ও তাপমাত্রা নিচের দিকে থাকবে। তবে সুপ্রভাত থেকে আবার শীত উধাও হয়ে যাবে রবিবার পর্যন্ত। পরবর্তীকালে জোড়া নিম্নচাপের দরুন আবহাওয়ার পরিবর্তন হবে কিনা সেদিকেই নজর রাখছেন আলিপুর আবহাওয়া দফতরের আবহাওয়াবিদরা।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

রাজীব কুমারকে অবিলম্বে সাসপেন্ড করা হোক, নয়া আবদার নিয়ে সুপ্রিম কোর্টে ইডি

সাতসকালে কলকাতার পাঁচ জায়গায় সিবিআই তল্লাশি, ইডির পর সক্রিয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা

শুভেন্দু ঘনিষ্ঠদের সংগঠন থেকে ছেঁটে ফেলায় খুশি আদি নেতারা, নির্বাচনের আগে আদি–নব্য কোন্দল চরমে

শীতের বিদায় কবে? কী বলছে আবহাওয়া দফতর?

রঞ্জিত মল্লিকের বাড়িতে টানা এক ঘন্টা কাটালেন অভিষেক, কী খেলেন সেখানে….

কেতুগ্রামে BLO স্বামী SIR নোটিশ ধরালেন নিজের স্ত্রীকে, যেতে হবে শুনানি কেন্দ্রে

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ