বঙ্গে ঘনিয়ে আসছে দুর্যোগ, একাধিক জেলায় ঝড় -বৃষ্টির সর্তকতা জারি

Share:

নিজস্ব প্রতিনিধি: বঙ্গে ধেয়ে আসছে দুর্যোগ। একাধিক জেলায় ঝড় বৃষ্টি শুরু।শনিবার পর্যন্ত বৃষ্টি হবে উত্তরবঙ্গে। বুধবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে। কলকাতা সহ উত্তর ও দক্ষিণবঙ্গের সব জেলাতেই সোমবার ও মঙ্গলবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কতা। রবিবার আলিপুর আবহাওয়া দফতরের(Alipur Weather Office) আবহাওয়াবিদ অন্বেষা ভট্টাচার্য এই খবর জানান। তিনি বলেন,বৃষ্টির সঙ্গে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। হতে পারে বজ্রপাত। বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে। এর প্রভাবেই বিক্ষিপ্তভাবে আংশিক মেঘলা আকাশ। মেঘলা আকাশের(Cloudy Sky) সম্ভাবনা। বৃষ্টির অনুকূল পরিবেশ দক্ষিণবঙ্গে। সিকিম এবং উত্তরবঙ্গের উপর দিয়ে পশ্চিমী ঝঞ্ঝা পাস করবে। তার প্রভাবেই ঝড়-বৃষ্টি হবে।

বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং, কালিম্পং ,উত্তর দিনাজপুর এবং জলপাইগুড়ি জেলাতে। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। দমকা ঝড়ো বাতাস বইবে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে। আলিপুরদুয়ার ,কোচবিহার এবং মালদা সহ দুই দিনাজপুরে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি বিক্ষিপ্তভাবে হবে।বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা ঝাড়গ্রাম ,পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে। বীরভূম, মুর্শিদাবাদ ,দক্ষিণ ২৪ পরগনাতে দু – এক জায়গায় বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা। সোমবার বৃষ্টি বেশি হতে পারে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর দিনাজপুর ও আলিপুরদুয়ার জেলাতে। বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি দু এক জায়গায় হবে মালদা ও দক্ষিণ দিনাজপুরে। এসব জেলাতেই দমকা ঝড়ো বাতাস বইবে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে। কলকাতা(Kolkata) সহ দক্ষিণবঙ্গের(South Bengal) প্রায় সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা। দু – এক জায়গায় ঝড়ো হাওয়া ও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিতে সাময়িকভাবে দুর্যোগের মতো পরিস্থিতি তৈরি হতে পারে।

পূর্ব – পশ্চিম বর্ধমান, বীরভূম ,মুর্শিদাবাদ ও নদিয়াতে বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। এর মধ্যে পশ্চিম বর্ধমান এবং বীরভূম জেলাতে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো বাতাসের সঙ্গে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি ও বজ্রপাতের আশঙ্কা।বাকি পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ, নদিয়াতে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো বাতাসের সঙ্গে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি হবে।দক্ষিণবঙ্গের বাকি জেলাতে ২-১ জায়গায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে।মঙ্গলবার বৃষ্টি বেশি হতে পারে দার্জিলিং ,জলপাইগুড়ি, মালদা ,উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলাতে। এই সব জেলাতেই দমকা ঝড়ো বাতাস বইবে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে।উত্তরবঙ্গের বাকি জেলাতেও বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি হবে। বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে দক্ষিণ ২৪ পরগনা ,পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম ,মুর্শিদাবাদ, ঝাড়গ্রাম এবং বাঁকুড়াতে। এই সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে ৪০ কিলোমিটার গতিবেগের দমকা ঝড়ো বাতাস বইবে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাতেও দু – এক জায়গায় বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা।

বুধবার বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি বেশি হওয়ার সম্ভাবনা এবং ঝড়ের সম্ভাবনা জলপাইগুড়ি ,কোচবিহার, এবং আলিপুরদুয়ার জেলায়। ৩০ থেকে ৪০ কিলোমিটার গতি বেগে বাতাস বইতে পারে। দার্জিলিং, কালিম্পং- এ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে। বাকি জেলায় আংশিক মেঘলা আকাশ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা।বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, নদিয়া ,মুর্শিদাবাদ এবং পূর্ব মেদিনীপুরে। দক্ষিণবঙ্গের বাকি জেলাতে আংশিক মেঘলা আকাশের সম্ভাবনা।বৃহস্পতিবার থেকে শনিবার দার্জিলিং সহ উপরের পাঁচ জেলাতেই বজ্র বিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা। বাকি জেলাতে আংশিক মেঘলা আকাশ বিক্ষিপ্তভাবে দু – এক জায়গায় হালকা বৃষ্টি।বৃহস্পতিবার থেকে শুষ্ক আবহাওয়া থাকবে। সর্বোচ্চ তাপমাত্রা সামান্য বাড়তে পারে। জলীয় বাষ্প থাকায় অস্বস্তিও জারি থাকবে।

ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পের জেরে মৃত্যুমিছিল, নিহতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১,৪৩০

করাচিতে আধা সামরিক বাহিনীর ঘাঁটিতে সন্ত্রাসী হামলা, নিহত ৪

‘হুগলির ভূগোলই ঠিকমতো জানে না,’ রচনার বিরুদ্ধে তোপ দাগলেন কল্যাণ

মেলোডির পর মালদহের আম যাচ্ছে মেলোনির কাছে

অনুমতি ছাড়াই দলের নাম-লোগো ব্যবহার, ঋতব্রতদের বিরুদ্ধে থানায় নালিশ কালীঘাট তৃণমূলের

বিয়েতে ১০০’র বেশি অতিথি হলে জনপ্রতি ১ হাজার টাকা করের প্রস্তাব বাংলাদেশ সংসদে

‘স্যাটা ভাঙা মার’ মন্তব্যের জন্য হুমায়ুন কবীরের বিরুদ্ধে এফআইআর দায়ের

পরকীয়া সন্দেহে স্ত্রীকে খুন করে বেলগাছিয়া মেট্রো স্টেশনে ঝাঁপ দিয়ে আত্মঘাতী স্বামী

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল আফগানিস্তান, রিখটার স্কেলে তীব্রতা ৬.২, কাঁপল পাকিস্তান-ভারত

বাগনানে নিহত বিজেপি কর্মীর কন্যাকে সরকারি চাকরি, ঘোষণা শুভেন্দুর

‘কথা রেখেছি’, তামান্না খুনে ২৩ অভিযুক্ত গ্রেফতার হতেই এক্সে লিখলেন শুভেন্দু

ভাগবত পাঠের আসরে নাচার শাস্তি, কুড়ুল দিয়ে স্ত্রী ও দুই সন্তানের ধড়মুণ্ডু আলাদা করলেন স্বামী

বনরক্ষীর আট পদে চাকরির জন্য হাজির শুধু একমাত্র তরুণী, বেনজির কাণ্ড মধ্যপ্রদেশে

ফের ধাক্কা স্ট্যালিনের, ৯ বছর বাদে ডিএমকের সঙ্গ ছাড়ল ভাইকোর এমডিএমকে