প্রবল বজ্রপাত এবং ঝড়-বৃষ্টি নিয়ে দুর্যোগ ধেয়ে আসছে বঙ্গের একাধিক জেলাতে

Share:

নিজস্ব প্রতিনিধি: শনিবারও রাজ্যে ঝড়-বৃষ্টি চলবে। হবে কালবৈশাখী।শিলা বৃষ্টি এবং ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।শনিবার আলিপুর আবহাওয়া দফতরের(Alipur Weather Office) আবহাওয়াবিদ সৌরিশ বন্দ্যোপাধ্যায় এই খবর জানান। তিনি বলেন,সোমবার থেকে ঊর্ধ্বমুখী রয়েছে তাপমাত্রা। এপ্রিলের প্রথম সপ্তাহে কলকাতায় ৩৬ ডিগ্রি সেলসিয়াস এবং পশ্চিমের জেলাগুলিতে প্রায় ৪০ ডিগ্রি ছুঁই ছুঁই তাপমাত্রা হতে পারে। গরম এবং অস্বস্তি দুটোই বাড়বে। এপ্রিলের প্রথম সপ্তাহেই পশ্চিমের জেলাগুলিতে তাপপ্রবাহের নতুন পরিস্থিতি তৈরি হতে পারে।কলকাতায়(Kolkata) ঝড়- বৃষ্টির প্রভাব কিছুটা কমতে পারে। তবে বজ্র বিদ্যুৎ সহ ঝড় – বৃষ্টির আশঙ্কা শনিবার সন্ধ্যা বা রাতের দিকে রয়েছে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি ও ঝড়ের প্রভাব আগামী রবিবার ও সোমবার কিছুটা কমলেও মঙ্গলবার ফের বাড়বে ঝড়ের প্রভাব। আগামী সপ্তাহে তাপমাত্রা বাড়বে কলকাতায়।

দক্ষিণবঙ্গে(South Bengal) মেঘলা আকাশ থাকবে। ঝড় – বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হতে পারে শিলাবৃষ্টি কিংবা কালবৈশাখী এবং আশঙ্কা রয়েছে বজ্রপাতের। সব জেলাতেই ঝড় – বৃষ্টির সম্ভাবনা।শনিবার দক্ষিণবঙ্গের চার জেলাতে ঝড়- বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। বিক্ষিপ্তভাবে কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি হবে সব জেলার দু এক জায়গায়। নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম এবং উত্তর ও ২৪ পরগনা জেলাতে ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। শিলা বৃষ্টির সম্ভাবনা বীরভূম এবং মুর্শিদাবাদ জেলাতে। ৫০ থেকে ৬০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো বাতাস বইতে পারে। দক্ষিণবঙ্গের বাকি জেলাতে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে ঝড় বইতে পারে।

রবিবার এবং সোমবার ঝড় বৃষ্টির সম্ভাবনা কমবে এবং মঙ্গলবারে ফের দক্ষিণবঙ্গের সব জেলাতেই ঝড় বৃষ্টির সম্ভাবনা বাড়বে।উত্তরবঙ্গে(North Bengal) বজ্রবিদ্যুৎ সহ ঝড়-বৃষ্টির সম্ভাবনা বাড়বে। ঝড় ও শিলাবৃষ্টিতে দুর্যোগের আশঙ্কা রয়েছে ।উইকেন্ডে ঝড় – বৃষ্টির পরিমাণ বাড়বে। আগামী ৪৮ ঘন্টায় ভারী বৃষ্টির পূর্বাভাস। নামতে পারে ধস শনিবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে সব জেলাতে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি ,আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলাতে ঝড় – বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ৫০ থেকে ৬০ কিলোমিটার গতিবেগে বিক্ষিপ্তভাবে ঝড়ের সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির বেশি সম্ভাবনা দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি জেলাতে।ভারী বৃষ্টি হতে পারে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার জেলাতে। শিলাবৃষ্টির আশঙ্কা জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলাতে।রবিবার এবং সোমবার ঝড় বৃষ্টির সম্ভাবনা কমবে।মঙ্গলবার ফের ঝড় বৃষ্টির সম্ভাবনা বাড়বে উত্তরবঙ্গের ওপরের দিকে পাঁচ জেলাতে।

বৃহস্পতিবার পর্যন্ত ৯ জেলায় ভারী বৃষ্টি, রাস্তায় বেরোলে ছাতা সঙ্গে রাখুন…

বাংলাদেশিদের ভারতে থাকার জন্য আধার-ভোটার কার্ড বানিয়ে দিত তৃণমূল নেতা, দাবি বিজেপির

‘একটু সময় লাগলেও অন্নপূর্ণা যোজনার টাকা সবাই পাবেন’, আশ্বাস শুভেন্দুর

ভিয়েতনামে নৌকা ডুবে ১৫ ভারতীয়র মৃত্যু, ঘটনায় স্পিডবোটের ক্যাপ্টেন আটক

‘হাসিনা চাইলেই স্বাধীনভাবে দেশে ফিরতে পারবেন না’, বললেন চিফ প্রসিকিউটর

মানসিক অবসাদের জের, বাগজোলা খালে ঝাঁপ প্রাক্তন আইটি কর্মীর!

পথ দুর্ঘটনার তদন্তে গিয়ে আগ্নেয়াস্ত্র উদ্ধার, গ্রেফতার আহত ৩ যুবক

সাইকেল থামিয়ে ছাত্রীকে ‘ধর্ষণে’র চেষ্টা, ফাঁকা রাস্তায় মহিলাদের দেখলেই হস্তমৈথুন! গ্রেফতার যুবক

জোর ধাক্কা মমতার! ঋতব্রত গোষ্ঠীই ‘আসল তৃণমূল’, জানিয়ে দিল আদালত

চোটের কারণে বাদ বরুণ-হর্ষিত, ইংল্যান্ডের বিরুদ্ধে ওডিআইতে কারা পেলেন সুযোগ?

ওমান উপকূলে তেলবাহী ট্যাঙ্কারের উপর হামলা, নিখোঁজ ১ ভারতীয়, তীব্র নিন্দা নয়াদিল্লির

ফাঁকা রাস্তায় মহিলাকে জড়িয়ে ধরলেন রাজমিস্ত্রি! তারপর যা হল….

পুরসভার কর্মী পরিচয়ে বৈশালী ডালমিয়ার সঙ্গে ‘প্রতারণা’, পুলিশের জালে ১

লেকটাউনে ছাত্রীকে ধর্ষণের অভিযোগে ধৃত গৃহশিক্ষক