কলকাতায় ৩৫ ডিগ্রি, পশ্চিমাঞ্চলের একাধিক জেলায় ৪০ ডিগ্রির ঘরে থাকবে তাপমাত্রা

Share:

নিজস্ব প্রতিনিধি :কালবৈশাখীর কোন সম্ভাবনা নেই। দক্ষিণবঙ্গ জুড়ে বাড়বে তাপপ্রবাহ। কলকাতায় তাপমাত্রা ৩৫ ডিগ্রির কাছাকাছি চলে যাবে। রবিবার আলিপুর আবহাওয়া দফতরের (Alipur Weather Office)আবহাওয়াবিদ সৌরিশ বন্দ্যোপাধ্যায় এই খবর জানান। তিনি বলেন, দক্ষিণের(South Bengal) পশ্চিম অঞ্চলের জেলাগুলিতে তাপমাত্রা আগামী কয়েক দিনে আরও বৃদ্ধি পাবে। কোথাও কোথাও তাপমাত্রা ৩৯ অথবা ৪০ ডিগ্রির ঘরে পৌঁছে যাবে। পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম এইসব জেলায় অস্বস্তিকর গরমের পরিবেশ সৃষ্টি হবে। চৈত্রের শেষ দিনে অথবা পহেলা বৈশাখের দিন স্থানীয়ভাবে বৃষ্টিপাত হতে পারে মুর্শিদাবাদ জেলায়।

তবে উত্তরবঙ্গে(North Bengal) সোমবার থেকে বুধবারের মধ্যে ওপরের পাঁচটি জেলা জলপাইগুড়ি, আলিপুরদুয়ার,কোচবিহার, দার্জিলিং, কালিম্পং- এ বৃষ্টিপাত হতে পারে। তবে পয়লা বৈশাখের পর থেকে অধিকাংশ জেলায় শুষ্ক আবহাওয়া বজায় থাকবে। স্থানীয়ভাবে বৃষ্টিপাত হতে পারে। কালবৈশাখীর সম্ভাবনা এখন কোথাও নেই। কলকাতা শহরে রবি ও সোমবার ৩৩ ডিগ্রি সর্বোচ্চ তাপমাত্রা থাকবে এবং সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৬ ডিগ্রির কাছাকাছি। মঙ্গলবার থেকে কলকাতায় (Kolkata)তাপমাত্রা বেড়ে হবে ৩৫ ডিগ্রি।

পশ্চিমাঞ্চলের ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া ,বাঁকুড়াতে তাপপ্রবাহ বইতে পারে। অস্বস্তিকর গরমের পরিবেশ সৃষ্টি হবে। তাই রাস্তায় বের হলে এসব জেলায় সাধারণ মানুষকে সাবধানতা অবলম্বন করতে পরামর্শ দিয়েছে আবহাওয়া দফতর। উত্তরবঙ্গের জেলাগুলিতেও তাপমাত্রা বৃদ্ধি পাবে ২ থেকে তিন ডিগ্রি গড়ে।আপাতত কোন পশ্চিমী ঝঞ্ঝা না থাকায় দুর্যোগের সম্ভাবনা নেই ।সমুদ্রে কোন সতর্কতা নেই। এর পাশাপাশি ঝড়-বৃষ্টির সম্ভাবনা যথেষ্ট কম।

বৃহস্পতিবার পর্যন্ত ৯ জেলায় ভারী বৃষ্টি, রাস্তায় বেরোলে ছাতা সঙ্গে রাখুন…

বাংলাদেশিদের ভারতে থাকার জন্য আধার-ভোটার কার্ড বানিয়ে দিত তৃণমূল নেতা, দাবি বিজেপির

‘একটু সময় লাগলেও অন্নপূর্ণা যোজনার টাকা সবাই পাবেন’, আশ্বাস শুভেন্দুর

ভিয়েতনামে নৌকা ডুবে ১৫ ভারতীয়র মৃত্যু, ঘটনায় স্পিডবোটের ক্যাপ্টেন আটক

‘হাসিনা চাইলেই স্বাধীনভাবে দেশে ফিরতে পারবেন না’, বললেন চিফ প্রসিকিউটর

মানসিক অবসাদের জের, বাগজোলা খালে ঝাঁপ প্রাক্তন আইটি কর্মীর!

পথ দুর্ঘটনার তদন্তে গিয়ে আগ্নেয়াস্ত্র উদ্ধার, গ্রেফতার আহত ৩ যুবক

সাইকেল থামিয়ে ছাত্রীকে ‘ধর্ষণে’র চেষ্টা, ফাঁকা রাস্তায় মহিলাদের দেখলেই হস্তমৈথুন! গ্রেফতার যুবক

জোর ধাক্কা মমতার! ঋতব্রত গোষ্ঠীই ‘আসল তৃণমূল’, জানিয়ে দিল আদালত

চোটের কারণে বাদ বরুণ-হর্ষিত, ইংল্যান্ডের বিরুদ্ধে ওডিআইতে কারা পেলেন সুযোগ?

ওমান উপকূলে তেলবাহী ট্যাঙ্কারের উপর হামলা, নিখোঁজ ১ ভারতীয়, তীব্র নিন্দা নয়াদিল্লির

ফাঁকা রাস্তায় মহিলাকে জড়িয়ে ধরলেন রাজমিস্ত্রি! তারপর যা হল….

পুরসভার কর্মী পরিচয়ে বৈশালী ডালমিয়ার সঙ্গে ‘প্রতারণা’, পুলিশের জালে ১

লেকটাউনে ছাত্রীকে ধর্ষণের অভিযোগে ধৃত গৃহশিক্ষক