পুজোর আগে খামখেয়ালি আবহাওয়া! মহালয়ার পর্যন্ত বৃষ্টি-বজ্রপাত, কবে থেকে পরিষ্কার হবে আকাশ?

Share:

নিজস্ব প্রতিনিধি: পুজোর আগে ফের বদলে যাচ্ছে বাংলার আবহাওয়া। সকালটা রোদ ঝলমলে থাকলেও দুপুরের পর আচমকাই আকাশ কালো হয়ে নামছে বৃষ্টি। কোথাও হালকা, কোথাও মাঝারি বৃষ্টির সঙ্গে থাকছে বজ্রপাত ও দমকা হাওয়া। গত কয়েক দিন ধরেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক এলাকায় এমন আবহাওয়া দেখা যাচ্ছে। স্বাভাবিকভাবেই শেষ মুহূর্তের পুজোর কেনাকাটায় তৈরি হচ্ছে সমস্যা।

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, দক্ষিণ-পূর্ব উত্তরপ্রদেশ, ওড়িশা এবং উত্তরবঙ্গের উপর ঘূর্ণাবর্ত রয়েছে। তার প্রভাব পড়ছে পূর্ব ভারতের বিস্তীর্ণ এলাকায়। পাশাপাশি মধ্য ও দক্ষিণ ভারতের উপর দিয়ে বিস্তৃত নিম্নচাপ অক্ষরেখাও সক্রিয় রয়েছে। দক্ষিণবঙ্গে আপাতত স্থানীয় ভাবে বজ্রগর্ভ মেঘ তৈরির সম্ভাবনা রয়েছে। ফলে দিনের যে কোনও সময়ে হঠাৎ বৃষ্টি নামতে পারে। কলকাতা ও আশপাশের এলাকাতেও আবহাওয়ার দ্রুত পরিবর্তন হতে পারে। কয়েকটি জেলায় বৃষ্টির সঙ্গে দমকা হাওয়া এবং জোরালো বজ্রপাতের সম্ভাবনাও রয়েছে।

আরও পড়ুন: হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত অভিনেতা নানা পটেকর

উত্তরবঙ্গে বৃষ্টির প্রবণতা তুলনামূলক বেশি থাকবে। বৃহস্পতিবার সিকিম ও সংলগ্ন এলাকায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এর প্রভাব পাহাড় লাগোয়া উত্তরবঙ্গের জেলাগুলিতেও পড়তে পারে। তাই পুজোর কেনাকাটায় বেরোলে ছাতা বা রেনকোট সঙ্গে রাখার পরামর্শ দেওয়া হয়েছে। মহালয়ার পর কয়েক দিন তুলনামূলক শুকনো আবহাওয়া মিললেও পুজোর সময়ে ফের আবহাওয়ার পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। অক্টোবরের মাঝামাঝি নতুন করে নিম্নচাপ তৈরি হতে পারে বলে ইঙ্গিত মিলেছে।

নানা পাটেকরের প্রয়াণে শোকপ্রকাশ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

 প্রয়াত নানা পাটেকর, অভিনয় জগতে নক্ষত্র পতন

সৌদি আরবের দুই বিমানবন্দরে হুথি হামলা, নিহত ৩

পুজোয় নতুন ফোন কিনতে চান? সস্তায় মিলছে 10000mah ব্যাটারিযুক্ত Realme P4 Power

ডাল-ভাতেই লুকিয়ে ম্যাজিক? নিরামিষ প্লেটেই মিলবে ভরপুর প্রোটিন

হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত অভিনেতা নানা পটেকর

পুজোর আগে সস্তায় ৫৫ ইঞ্চির Mini LED স্মার্ট টিভি আনল Kodak

পুজোয় অফবিট ট্যুর, গহীন অরণ্যের মাঝে ঘুরে আসুন মারোমার জঙ্গল

পুজোর আগে খামখেয়ালি আবহাওয়া! মহালয়ার পর্যন্ত বৃষ্টি-বজ্রপাত, কবে থেকে পরিষ্কার হবে আকাশ?

শ্মশান কেন সবসময় নদীর কাছেই হয়? জানুন হিন্দু ধর্মের এক অজানা রহস্য

বাংলাদেশে দুর্গাপুজোয় জঙ্গি হামলার আশঙ্কা, মণ্ডপে বসছে সিসি ক্যামেরা

পুজোর ভিড় সামলাতে স্পেশাল ট্রেন নিয়ে বড় ঘোষণা রেলের, কবে কোন রুটে চলবে? জানুন সময়সূচী

সন্দেশখালির শাহজাহানের জামিনে ফের জটিলতা, মামলা থেকে সরে গেলেন বিচারপতি

দিনদুপুরে কলেজ ছাত্রকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি, চাঞ্চল্য খড়্গপুরে