শুক্রবার থেকেই বৃষ্টি শুরু বাংলায়! শীত দাপটে ধাক্কা

পশ্চিমী ঝঞ্ঝার জেরে এদিন থেকেই বৃষ্টি শুরু হবে বাংলায়। নিম্নচাপের জন্য বৃষ্টি ঝরবে ২৩ ও ২৪ তারিখ। এই দুই দিন বৃষ্টির পরিমাণ বেশিই হবে। কলকাতাতেও মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে। উত্তরবঙ্গের তুলনায় গাঙ্গেয় বঙ্গে বৃষ্টি বেশি হবে। এর জেরে মাঠের সবজি নষ্ট হওয়ার একটা সম্ভাবনা থেকে যাচ্ছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: পশ্চিমী ঝঞ্ঝার জেরে বাংলার শীত দাপটে ধাক্কা লাগতে চলেছে বৃহস্পতিবার রাত থেকেই। শুক্রবার সকাল থেকেই বাংলার বেশ কিছু এলাকায় বৃষ্টি শুরু হয়ে যাবে। তার জেরে ইতিমধ্যেই পারা চড়তে শুরু করে দিয়েছে। দিন দুই আগেই কলকাতার বুকে সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি কমে গিয়েছিল। কিন্তু বৃহস্পতিবার ভোরে খাস কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ১২.৭ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে মাত্র ১ ডিগ্রি কম। যার অর্থ বিগত ৪৮ ঘন্টার মধ্যেই সর্বনিম্ন তাপমাত্রা বেড়েছে প্রায় ২ ডিগ্রি। দিনের সর্বোচ্চ তামপাত্রাও ২-৩ ডিগ্রি বাড়তে পারে এদিন। অন্তত তেমনটাই জানিয়েছে হাওয়া অফিস। তবে জেলায় জেলায় এদিন ভোরেও শীতের কড়া দাপট লক্ষ্য করা গিয়েছে। যদিও এদিন থেকেই যে জেলার পারাও চড়তে শুরু করবে সেকথাও জানিয়ে দিয়েছেন আবহাওয়াবিদরা।

আলিপুর আবহাওয়া দফতর এদিন জানিয়েছে, পশ্চিমী ঝঞ্ঝার জেরে এদিন থেকেই পারা চড়তে শুরু করে দেবে বাংলাতে। শুক্রবার সকাল থেকেই আকাশে জমবে মেঘ, ঝরবে বৃষ্টি। শনিবার থেকে সোমবার পর্যন্ত বেশ ভালই বৃষ্টি হবে বাংলায়। উত্তরবঙ্গের জেলাগুলিতেন আবার শিলাবৃষ্টিও হতে পারে। এর জেরে রাতের তাপমাত্রা ২ থেকে ৪ ডিগ্রি পর্যন্ত বেড়ে যেতে পারে। আর সেটা এদিন রাত থেকেই মালুম হবে। জোড়া পশ্চিমী ঝঞ্ঝার জেরে আবহাওয়ার দ্রুত পরিবর্তন ঘটে গিয়েছে উত্তর-পশ্চিম ভারতে। তার প্রভাবে এই রাজ্যেও আবহাওয়ার পরিবর্তন ঘটার পালা শুরু হয়ে গিয়েছে। এদিন থেকেই রাজ্যের উপকূলবর্তী ২ জেলা পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনাতে হালকা বৃষ্টি শুরু হয়ে যেতে পারে। পাহাড়ে দার্জিলিং ও কালিম্পঙেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিন। আর এই পশ্চিমী ঝঞ্ঝার জেরে বাধা পাবে উত্তুরে হাওয়া। কিছুদিনের জন্য আবারও উধাও হতে চলেছে শীত।

আগামী শনিবার থেকে সোমবার পর্যন্ত বাংলাজুড়ে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হবে। সঙ্গে দোসর হবে শিলাবৃষ্টিও। একই সঙ্গে সামনে এসেছে নয়া এক তথ্য। বঙ্গোপসাগরে ঘনীভূত হচ্ছে একটি নিম্নচাপ। যার জেরে বাংলায় ভারী বৃষ্টির একটা সম্ভাবনা থাকছে। পশ্চিমী ঝঞ্ঝার জেরে এদিন থেকেই বৃষ্টি শুরু হবে বাংলায়। নিম্নচাপের জন্য বৃষ্টি ঝরবে ২৩ ও ২৪ তারিখ। এই দুই দিন বৃষ্টির পরিমাণ বেশিই হবে। কলকাতাতেও মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে। উত্তরবঙ্গের তুলনায় গাঙ্গেয় বঙ্গে বৃষ্টি বেশি হবে। এর জেরে মাঠের সবজি নষ্ট হওয়ার একটা সম্ভাবনা থেকে যাচ্ছে।

পরীমণির সঙ্গে শারীরিক সম্পর্কে জড়িয়ে চাকরি হারালেন পুলিশ আধিকারিক

‘পুশ ব্যাক’ সমস্যা মেটাতে ঢাকা-দিল্লি আলোচনায় বসুক, পরামর্শ রাষ্ট্রপুঞ্জ মহাসচিবের

ইরান-আমেরিকা সমঝোতা বৈঠকে যোগ দিতে সুই‍ৎজারল্যান্ডে যাচ্ছেন না শাহবাজ শরিফ

বাবা-মা চিকিৎসক, কিন্তু কম্পিউটার ইঞ্জিনিয়ারিংয়েই ভবিষ্যত গড়বে জয়েন্টে প্রথম শাশ্বত

২১ জুন ভোর ৪ টে থেকেই চলবে মেট্রো, কোন কোন লাইনে মিলবে পরিষেবা?

কর্নাটকে বিধান পরিষদ নির্বাচনে কংগ্রেসের জয়-জয়কার, বিজেপির ঝুলিতে মাত্র ২ আসন

‘ডিম’ হামলার হাত থেকে বাঁচতে পুলিশের গাড়িতে আশ্রয় নিলেন অরূপ ‘ছবি’ বিশ্বাস

ঝাড়খণ্ডে রাজ্যসভা নির্বাচনে ক্রস ভোটিং, জিতে গেলেন বিজেপি সমর্থিত নির্দল প্রার্থী

গণধর্ষণের পরে মহিলার যৌনাঙ্গে গুঁজে দেওয়া হল গুলি-পাথরের টুকরো, বিহারের বেগুসরাইয়ের ঘটনা

ধেয়ে আসছে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি, কোন-কোন জেলায় জারি হাই অ্যালার্ট?

‘রবিতে যোগ দিবসের অনুষ্ঠানের জন্য সমস্যা হবে না নিট পরীক্ষার্থীদের’, আশ্বাস শুভেন্দুর

ফের অগ্নিগর্ভ মণিপুর, গোষ্ঠীসংঘর্ষে চলল গুলি, জখম তিন কুকি যুবক

ঢাকায় সাতদিন ঠায় বসে, দীনেশ ত্রিবেদীকে পরিচয়পত্র পেশের সময় দিচ্ছেন না বাংলাদেশের রাষ্ট্রপতি

‘স্ত্রী নেই, আমিও থাকছি না’, উন্নাওয়ে সহধর্মিণীর আত্মহত্যার খবর পেয়ে কলকাতায় আত্মঘাতী সেনা অফিসার