বিস্কুট দিয়ে রাম মন্দির তৈরি করে নজির গড়ল দুর্গাপুরের যুবক

Share:

নিজস্ব প্রতিনিধিঃ আর মাত্র দিনের অপেক্ষা। আগামী ২২ শে জানুয়ারি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাতে প্রাণ প্রতিষ্ঠা হবে অযোধ্যার রামলালার। সেই উপলক্ষে দেশজুড়ে জোর কদমে চলছে প্রস্তুতি। কেউ রামলালার প্রাণ প্রতিষ্ঠা হবে বলে তৈরি করছে বিশাল ধুপ কেউ বা  তৈরি করছে লাড্ডু। এবার সেই আবহেই বাংলায় নজির তৈরি করল বাংলার যুবক ছোটনবাবু।

রাম মন্দির উদ্বোধনের আগেই নেট দুনিয়ায় ছড়িয়ে পড়ল দুর্গাপুরের বাসিন্দা ছোটন  ঘোষের কর্মকাণ্ড। তিনি প্রায় ২০ কেজি বিস্কুট দিয়ে তৈরি করে ফেললেন অযোধ্যার রাম মন্দির। এই রাম মন্দিরটি তৈরি করতে সময় লেগেছিল ৫ দিন। এই মন্দিরের উচ্চতা প্রায় ৪ ফুট । ছোটনের এই রামমন্দির তৈরি করতে বিস্কুট ছাড়াও লেগেছে  থার্মোকল ।

জানা গিয়েছে, দুর্গাপুরের ছোটন পেশায় একজন ফুল ব্যবসায়ী। তিনি এরআগে চন্দ্রযান এবং সৌরযান তৈরি করেছেন। তা নিয়ে এলাকায় বেশ জনপ্রিয়তা ও লাভ করেন ছোটন। আর এবার বিস্কুট দিয়ে রাম মন্দির তৈরি করায় এলাকার মানুষ সেটি দেখতে ভিড় জমিয়েছেন। জানা যায়, ফুল বিক্রি করে টাকা জমিয়ে এই রামমন্দির তৈরি করেছেন ছোটন। আগামী ২০ জানুয়ারি ছোটনবাবু বিস্কুটের তৈরি রাম মন্দিরের রেপ্লিকা তুলে দেবেন ইস্কন কর্তৃপক্ষের হাতে।  তবে বিস্কুট দিয়ে রাম মন্দির  তৈরি করতে পেরে আনন্দিত দুর্গাপুরের বাসিন্দা ছোটন।

একুশের নির্বাচনের প্রচারে নন্দীগ্রামে মমতার পা ভাঙার তদন্তে সিআইডি, ঘোষণা শুভেন্দুর

মাটির পিণ্ডে দেবীর রূপ! বাদকুল্লার কৃশানুর হাতের জাদু ছড়িয়ে পড়ছে দেশ-বিদেশে

এশিয়ান গেমসে ৫৭ কেজি বিভাগে সোনা জিতে ইতিহাস গড়লেন আমন সেহরাওয়াত

ভরা জলসায় জয়ার হাত পাকড়ালেন অমিতাভ, মুখে দুষ্টু হাসি

কৃষ্ণনগর আদালত পরিদর্শনে রাজ্যের আইনমন্ত্রী বিরাজ বিশ্বাস, কী বার্তা দিলেন তিনি?

দুর্গাপুজোয় রেশন নিয়ে স্পেশ্যাল প্যাকেজ ঘোষণা মুখ্যমন্ত্রীর, কত দামে মিলবে ময়দা-চিনি-সুজি?

বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ড, অগ্নিদগ্ধ সাগরদিঘির বিধায়ক বায়রন বিশ্বাস

গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী প্রাক্তন যুব তৃণমূল সভাপতি! পাশে পড়ে বৃদ্ধ বাবার দেহ

অক্ষর-ওয়াশিংটনের ভেল্কি, পাকিস্তানকে দুরমুশ করে এশিয়াডে সোনা জয় ভারতের

অভিষেক-তিলকের চওড়া ব্যাটে ভর করে পাকিস্তানকে ২১২ রানের লক্ষ্য দিল ভারত

এশিয়াডে ইতিহাস ভারতের, মহিলাদের গল্ফ ইভেন্টে সোনা জিতলেন প্রণবী উরস

বহুতলের ৪৩ তলা থেকে ঝাঁপ যুবকের, টুকরো-টুকরো হয়ে গেল গোটা শরীর

জম্মু-কাশ্মীরে আটক পাক অধিকৃত কাশ্মীরের কিশোরী, সীমান্ত পারের নেপথ্যে কোন উদ্দেশ্য?

অন্ধ্রপ্রদেশে ওষুধ কারখানার ভয়াবহ বিস্ফোরণে মৃত ৫, আহত একাধিক