এই মুহূর্তে

কামাক্ষ্যা এক্সপ্রেস দুর্ঘটনায় নিহত বাংলার যুবক, খুঁজে পাওয়া যাচ্ছে না তাঁর দেহ

নিজস্ব প্রতিনিধি: রবিবার (৩০ মার্চ) সকাল ১১ নাগাদ ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ে এসএমভিটি বেঙ্গালুরু-কামাক্ষ্যা এক্সপ্রেস। সূত্রের খবর, আজ সকালে ওড়িশার কটক থেকে ৮ কিলোমিটার দূরে চৌদ্বারের মাঙ্গুলি হল্টের কাছে হঠাৎ প্রবল ঝাঁকুনি দিয়ে থেমে যায় সুপারফাসাট এক্সপ্রেস ট্রেনটি। তখনই হেলে পড়ে একাধিক কামরা। আতঙ্কে চিৎকার চেঁচামেচি শুরু হয় ট্রেনের ভিতরে। দরজা খুলে ঝাঁপ মারে যাত্রীরা। এরপরই একাধিক কামরা লাইনচ্যুত হয়েছে দেখতে পান যাত্রীরা। এখনও পর্যন্ত পাওয়া খবরে প্রায় ১১ টি কামরা লাইনচ্যুত হয়েছে। গুরুতর জখম হয়েছেন দুজন যাত্রী। এবং একজনের মৃত্যু হয়েছে বলে খবর।

জেলা প্রশাসন সূত্রের খবর, নিহত যুবক আলিপুরদুয়ারের বাসিন্দা। তাঁর নাম শুভঙ্কর রায়। বয়স মাত্র ২২ বছর। ওই যুবকের বাড়ি আলিপুরদুয়ারের নেতাজি রোডের মধ্যপাড়ায়। মাকে নিয়ে বেঙ্গালুরুতে চিকিৎসা করাতে গিয়েছিলেন নিহত যুবক। কিন্তু আর বাড়িতে ফিরতে পারলেন না। মা চিত্রা রায়ের রয়েছে হার্টের সমস্যা। সকলের কথায় মায়ের ভাল চিকিৎসার জন্যে বেঙ্গালুরুতে নিয়ে গিয়েছিলেন মাকে। রবিবার বাড়ি ফেরার কথা ছিল তাঁদের। সুপারফাস্ট বেঙ্গালুরু-কামাক্ষ্যা এক্সপ্রেসের যাত্রী ছিলেন তাঁরা। কিন্তু আজ সকাল ১১টা ৪৫ মিনিট নাগাদ কটকের ৮ কিলোমিটার দূরে চৌদ্বারের মাঙ্গুলি হল্টের কাছে হঠাৎ প্রবল ঝাঁকুনি দিয়ে থেমে যায় ট্রেনটি। জায়গাটি ছিল কটক-নেরগুন্ডি রেলওয়ে স্টেশনের মধ্যবর্তী এলাকা।

সেখানেই আচমকা থেমে যায় ট্রেনটি। রেললাইন থেকে ছিটকে যায় একাধিক বগি। আতঙ্কে ট্রেনের ভিতরেই যাত্রীরা ছোটাছুটি করেন। এবং প্রাণে বাঁচতে ট্রেনের জানালা দিয়ে লাফ দিয়ে নেমে যান অনেক যাত্রী। সেই সময়েই পড়ে যান শুভঙ্কর। এরপর থেকে ছেলের আর খবর পাননি মা। পাগলের মতো ট্রেনের এ প্রান্ত থেকে ও প্রান্ত ছোটাছুটি করছেন তিনি। তাও খুঁজে পাননি। খবর শুনে শুভঙ্করের পরিবারের লোকজন ওড়িশার উদ্দেশ্যে রওনা দিয়েছে। এবং তাঁরা পুলিশ প্রশাসনের কাছে যোগাযোগ রাখছেনন।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

আউশগ্রামে ভোটার তালিকায় ‘বিবেচনাধীন’ কলিতা মাজিকে প্রার্থী করল বিজেপি, প্রশ্ন তুলল তৃণমূল    

‘একতরফা সিদ্ধান্ত নেবেন না’, নন্দিনীদের অপসারণ নিয়ে জ্ঞানেশকে চিঠি মমতার

কলকাতায় শুরু তুমুল ঝড়-শিলাবৃষ্টি, বাড়িমুখো অফিস যাত্রীদের চরম দুর্ভোগ

কিছুক্ষণের মধ্যে ধেয়ে আসছে প্রবল ঝড়-বৃষ্টি, কলকাতা-সহ চার জেলায় জারি লাল সতর্কতা

সাহিত্যসম্রাটের পরিবারের সদস্যকে প্রার্থী করল বিজেপি, ‘‌বঙ্কিম দা’‌ ড্যামেজ কন্ট্রোলে কৌশল

আবার মমতা বনাম শুভেন্দু, পরাজয়ের ভয়ে দুই আসনে প্রার্থী করল বিজেপি

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ