অশান্তিতে জড়িত থাকার অভিযোগ, গ্রেফতার ভদ্রেশ্বর পুরসভার ভাইস চেয়ারম্যান

Share:

নিজস্ব প্রতিনিধি: এবার গ্রেফতার ভদ্রেশ্বর পুরসভার ভাইস চেয়ারম্যান ফিরোজ খান। পুরসভার এক্সিকিউটিভ অফিসারের অভিযোগের ভিত্তিতে তাঁকে গ্রেফতার করা হয় বলে পুলিশ সূত্রে খবর। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। 

জানা গিয়েছে, ভদ্রেশ্বরের তেলিনিপাড়া এলাকার তৃণমূল নেতা ফিরোজ। ২০২২ সালে পুরসভা ভোটে নির্বাচিত হন। তারপর তাঁকে ভাইস চেয়ারম্যান করে দল। চন্দননগরের প্রাক্তন বিধায়ক মন্ত্রী ইন্দ্রনীল সেনের ঘনিষ্ঠ ছিলেন ফিরোজ। তেলিনিপাড়ায় ঝামেলা পাকানো এবং ভদ্রেশ্বর পুরসভায় অশান্তিতে ওই তৃণমূল নেতা যুক্ত ছিলেন বলে অভিযোগ। যা নিয়ে পুরসভার পক্ষ থেকেই ভদ্রেশ্বর থানায় অভিযোগ করা হয়েছে বলে সূত্রের খবর।

আরও পড়ুন-শুভেন্দু অধিকারীর বৈঠকে হাজির বিমল গুরুংরা, পাহাড়ের তিন পুরসভার দায়িত্বে প্রশাসক

এরপর শুক্রবার (২৯ মে) দুপুরে ফিরোজ খানকে থানায় ডেকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। পরে তাকে গ্রেফতার করে। আগামীকাল অর্থাৎ শনিবার (৩০ মে) ধৃতকে চন্দননগর আদালতে পেশ করা হবে বলে খবর। তৃণমূল নেতা ফিরোজ খানের বিরুদ্ধে আরও নানা অভিযোগ রয়েছে। সেই সবই খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন ডিসিপি চন্দননগর।

গতকাল অর্থাৎ বৃহস্পতিবার (২৮ মে) ভদ্রেশ্বর পুরসভার চেয়ারম্যান প্রলয় চক্রবর্তী সহ আট তৃণমূল কাউন্সিলর পদত্যাগ করেন। ২২টি ওয়ার্ডের ভদ্রেশ্বর পুরসভা ছিল বিরোধী শূন্য। তবে বিধানসভা নির্বাচনে তৃণমূলের ভরাডুবি হতেই পরিস্থিতি বদল হতে শুরু করে। পুরসভা নির্বাচনের অনেক আগেই ভদ্রেশ্বর পুরসভার বোর্ড ভেঙে গেলো বলা যেতেই পারে। এই ঘটনায় ব্যাপক অস্থিরতা তৈরি হয়েছে ভদ্রেশ্বর পুরসভায়।

বর্ষায় বাড়ির আশেপাশে সাপের আনাগোনা? এই ৬ গাছ করবে আপনার সমস্যার সমাধান

মধ্যমগ্রামে হোটেল থেকে উদ্ধার ৩৮ বছরের যুবতীর ঝুলন্ত দেহ, আটক ২৯ বছরের প্রেমিক

মোদির বাসভবনের সামনে ধর্না, রাহুল-প্রিয়াঙ্কাকে আটক করল দিল্লি পুলিশ

মধ্যপ্রদেশ বিধানসভায় পাশ অভিন্ন দেওয়ানি বিধি বিল, লিভ ইনের সঙ্গে রেজিস্ট্রেশন বাধ্যতামূলক

বচসার জেরে তরুণ-তরুণীকে ধাক্কা দিয়ে গঙ্গায় ফেলল বন্ধুরা! ভয়ঙ্কর ঘটনা ইছাপুরে

রাতভর অভিযান চালিয়ে বড় পাচার চক্রের হদিশ, উদ্ধার ১০৫ মোবাইল, গ্রেফতার ২

মোদির বাসভবনের সামনে ধর্নায় সামিল হতে দেশবাসীর কাছে আর্জি রাহুলের

‘ভারতের যুবসমাজ অমর’, অরিজিতের পর দিল্লির ছাত্র বিক্ষোভকে সমর্থন জানালেন হানি সিংহ

‘বিদ্যুৎ প্রহরী’ অ্যাপের সূচনা রাজ্য সরকারের, নিয়োগেও আনা হল নতুন নিয়ম

নিট প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে মোদির বাসভবনের সামনে ধর্নায় রাহুল-প্রিয়াঙ্কা

সিকিমের ধসে উদ্বেগ প্রকাশ শুভেন্দুর, আটকে থাকা বাংলার শ্রমিকদের নিয়ে কী জানালেন মুখ্যমন্ত্রী?

আগে হত্যা নয়, কেতনকে আজীবনের জন্য পঙ্গু করতে চেয়েছিল সিয়া-চেতন

সংসদ অভিযানে পুলিশের লাঠির ঘায়ে আহত ছাত্রীর অবস্থা আশঙ্কাজনক, আইসিইউতে স্থানান্তরিত

বৃদ্ধ বাবা-মায়ের পাশে থাকতে কানাডার বিলাসবহুল জীবন ছেড়ে বেঙ্গালুরু ফিরলেন যুবক