এই মুহূর্তে

ভগবানপুরে প্রকাশ্য মঞ্চে সাধু-সন্তের ওপর ‘হামলা’, পুলিশের জালে মূল অভিযুক্ত

নিজস্ব প্রতিনিধি, ভগবানপুর: পূর্ব মেদিনীপুর জেলার ভগবানপুরে প্রকাশ্য মঞ্চে সাধু-সন্তের ওপর ‘হামলা’। আন্দোলনের হুঁশিয়ারি বিজেপির ।পুলিশের জালে মূল অভিযুক্ত।বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে, ততই চড়ছে রাজনৈতিক পারদ। এ বার রণক্ষেত্র পূর্ব মেদিনীপুরের ভগবানপুর(Bhagabanpur)। আরএসএস-এর শতবর্ষ উপলক্ষে আয়োজিত এক সাধু-সন্ত সমাবেশে প্রবচন চলাকালীন হামলার অভিযোগ উঠল । অভিযোগ, আর্য সমাজের সূর্যানন্দ মহারাজকে(Suryananda Maharaj) লক্ষ্য করে চড়াও হয় একদল ‘দুষ্কৃতী’। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

শনিবার ভগবানপুর ১ ব্লকের গুড়গ্রামে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের শতবর্ষ উপলক্ষে প্রদীপ প্রজ্জ্বলন ও ধর্মসভার আয়োজন করা হয়েছিল। উপস্থিত ছিলেন আর্য সমাজের সূর্যানন্দ মহারাজ। উদ্যোক্তাদের দাবি, মহারাজের প্রবচন চলাকালীন আচমকাই সভায় ঢুকে পড়ে একদল যুবক।অভিযোগ ‘জয় শ্রীরাম’ ধ্বনি দেওয়ায় বাধা দেওয়া হয় এবং মহারাজকে প্রাণে মারার চেষ্টা চলে। আয়োজক সংস্থার দাবি, জগন্নাথ মাইতি, প্রদ্যুৎ মাইতি ও মাধব মাইতি নামে তিন স্থানীয় তৃণমূল কর্মী এই হামলার মূল পাণ্ডা।

বিজেপি নেতা শঙ্কুদেব পণ্ডার(Sankudeb Panda) অভিযোগ সরাসরি শাসকদলের দিকে। তিনি বলেন, “হিন্দু সম্মেলনে ঢুকে স্বামীজীর ওপরে পরিকল্পিতভাবে তৃণমূলের হার্মাদরা হামলা চালিয়েছে। ওঁনার অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। ‘জয় শ্রীরাম’ বলা যাবে না বলে হুমকি দেওয়া হয়েছে। আমরা পুলিশের কাছে নাম ধরে অভিযোগ জানিয়েছি। দ্রুত ব্যবস্থা না নিলে মেদিনীপুর অচল করে দেওয়া হবে।”

ঘটনার গুরুত্ব বুঝে দ্রুত ময়দানে নেমেছে জেলা পুলিশ। পূর্ব মেদিনীপুরের পুলিশ সুপার(SP) মিতুন কুমার দে জানান, “৩১ জানুয়ারি বিশ্ব হিন্দু পরিষদের অনুষ্ঠানে প্রদীপ প্রজ্জ্বলনের মঞ্চে হামলার একটি অভিযোগ মিলেছে। মূল অভিযুক্ত জগন্নাথ মাইতিকে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে।” বাকি অভিযুক্তদের খোঁজেও তল্লাশি চলছে বলে জানিয়েছেন তিনি। ধৃতকে আদালতে তুলে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানায় পুলিশ।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

গোলপার্কে পিকনিককে কেন্দ্র করে দুষ্কৃতীদের হামলা, চলল বোমা – গুলি, আহত ২

বিধানসভা নির্বাচনের আগে মালদহের মোথাবাড়ি বিধানসভায় কংগ্রেসে বড়সড় ভাঙন

গাজলে ১১ হাজার ভোল্টের ঝুলন্ত তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চাষির মৃত্যু

চাঁচলে ভূমি সংস্কার দফতরের ঢিল ছোড়া দূরত্বে জলাশয় ভরাটের অভিযোগ

টিকিট কাউন্টারে আর লম্বা লাইন নয়, ব্যস্ত সময়ে মেট্রো সফর হবে আরও সহজ, জানুন নতুন নিয়ম

মাধ্যমিক পরীক্ষার্থীদের বিনা পয়সায় পরীক্ষা হলে পৌঁছে দেবেন বাস মালিকরা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ