ডায়মন্ডহারবার ভারত সেবাশ্রম সংঘের ৭৫ বর্ষের সূচনা হল

Share:

নিজস্ব প্রতিনিধি,ডায়মন্ড হারবার : ১৯৪৯ সালে দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবার স্টেশনের পাসে স্বামী প্রনবানন্দ মহারাজ প্রতিষ্ঠিত ভারত সেবাশ্রম সঙ্ঘের ডায়মন্ডহারবার (Diamondharbour) শাখা তৈরি হয়। তখন সমগ্র সুন্দরবন অঞ্চলের সেবাকাজ হত এই আশ্রম থেকে। পরবর্তীকালে সুন্দরবন (Sundarban) এলাকায় ভারত সেবাশ্রম সঙ্ঘের বেশ কিছু শাখা তৈরি হয়। ডায়মন্ড হারবার ভারত সেবাশ্রম সঙ্ঘের উদ্যোগে এলাকায় সেবাকার্য ছাড়াও চারটি ইংরাজী ও বাংলা মাধ্যম স্কুল পঠন পাঠনেও এলাকায় যথেষ্ট সুনাম অর্জন করেছে।

এই আশ্রমের ৭৫ বর্ষে ৯ দিন ব্যাপী প্ল্যাটিনাম জুবিলি অনুষ্টানের সুচনা করেন ভারত সেবাশ্রম সঙ্ঘের প্রধান সম্পাদক স্বামী বিশ্বাত্মানন্দ মহারাজ। পুজা পাঠ, নানা ধর্মীয় অনুষ্ঠান ও আলোচনাসভার মাধ্যমে অনুষ্ঠান, গুরু মহারাজের বিশেষ আরতি ও অন্নকোর্ট অনুষ্ঠান শেষ হয় ২৯ জানুয়ারি৷ অনুষ্ঠানের উদ্বোধন করে সঙ্ঘের প্রধান সম্পাদক স্বামী বিশ্বাত্মানন্দ মহারাজ বলেন, একটা খড়ের চালার আশ্রম থেকে এই ভারত সেবাশ্রম আজ অনেক বড়ো হয়েছে। গরিব ও পিছিয়ে পড়া মানুষদের মধ্যে শিক্ষা বিস্তারের পাশাপাশি যে কোনো ধরনের প্রয়োজনে মানুষের সেবায় সর্বদা প্রস্তুত ভারত সেবাশ্রম সঙ্ঘ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারত সেবাশ্রম সঙ্ঘের (Bharat Sevashram Sangha) ডায়মন্ড হারবার শাখার প্রধান স্বামী ত্যাগব্রতানন্দ মহারাজ সহ সঙ্ঘের অন্যান্য সন্নাসীরা। এই উপলক্ষে বের হয় পদযাত্রা । যাতেই বহু ছাত্র-ছাত্রীরা অংশগ্রহণ করে। অষ্টমে পূজা পাঠ ও যজ্ঞের আয়োজন করা হয়, যাতে বহু ভক্ত সমাগম ঘটে।

প্রতিদিন লবঙ্গ খাচ্ছেন! জানেন শরীরে মিলতে পারে কি উপকার?

তিন রাশির জাতকদের সম্পর্কে সজাগ থাকুন, বিশ্বাস করলেই….

বেতন বৃদ্ধি বা পদোন্নতি চান? অফিসের ডেস্ক থেকে আজই সরান এই জিনিসগুলি

কর্কটে বৃহস্পতির গোচর, আর্থিক উন্নতি ৪ রাশির জাতকদের

আজকের রাশিফল: পুরোনো সম্পর্ক জোড়া লাগবে, শনির সুদৃষ্টিতে কর্মক্ষেত্রে উন্নতি হবে..

অসহায় আত্মসমর্পণ শ্রেয়সদের, টিম ইন্ডিয়ার বিরুদ্ধে ঐতিহাসিক জয় আইরিশদের

এসি-ফ্যান-টিভি বন্ধ করে রাখলেও বিদ্যুৎ খরচ কমছে না! ‘১ ওয়াট রুল’ মানলে কমবে বিল

বেজিংয়ে ১০৮ তলা উঁচু ভবনে ধাক্কা মেরে ভেঙে পড়ল বিমান, আতঙ্কে ছোটাছুটি

‘লভ এবং ‘ল্যান্ড-জিহাদ’ বরদাস্ত নয়, কড়া হুঁশিয়ারি শুভেন্দুর

শ্রেয়সদের জয়ের জন্য ১৮৩ রানের লক্ষ্য দিল আইরিশরা

ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে নিহত বেড়ে ৫৮৯, ধ্বংসস্তুপে জীবিতদের খুঁজছেন উদ্ধারকারীরা

স্টেট ব্যাঙ্কে চাকরির সুযোগ, বেতন ৪৮,৪৮০ টাকা থেকে শুরু, শিগগিরই আবেদন করুন

গভীর রাতে বাড়িতে ঢুকে অভিষেকের আপ্ত সহায়কের বন্ধুকে তুলে নিল পুলিশ

সাঁতার কেটে থানায় অভিযোগ জানাতে যেতে হবে! দুর্ভোগে সাধারণ মানুষ