ভরতপুরে ফুটবল খেলতে গিয়ে বোমা ফেটে আহত নাবালক, তদন্তে পুলিশ

Share:

নিজস্ব প্রতিনিধি ,ভরতপুর: মুর্শিদাবাদের ভরতপুর থানার অন্তর্গত হরিশ্চন্দ্রপুর গ্রামে শুক্রবার বিকেলে খেলা করতে গিয়ে বোমা ফেটে আহত হল এক নাবালক ।সাহিল সেখ নামে সাত বছরের ঐ নাবালককে কান্দি মহকুমা হাসপাতালে(Kandi Hospital) ভর্তি করানো হয়েছে চিকিৎসার জন্য। এই ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ। তদন্তের স্বার্থে হাসপাতালে যায় পুলিশ।জানা গিয়েছে, শুক্রবার বিকেলে ভরতপুরের হরিশ্চন্দ্রপুর গ্রামে ফুটবল খেলছিল ওই নাবালক তার বন্ধুদের সঙ্গে। আর তখনই সেই ফুটবল গিয়ে পড়ে কবর স্থান সংলগ্ন জমিতে মজুত থাকা বোমার ওপরে। আর সেই বোমা ফেটেই আহত হয় সাহিল সেখ(Sahil Sk.)।গুরুতর আহত অবস্থায় তাকে চিকিৎসার জন্য কান্দি মহকুমা হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ভরতপুর থানার পুলিশ। সমগ্র ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ প্রশাসন। আহত নাবালকের মা নুর কলি বিবি জানান, দুষ্কৃতীরা ওই বোমা রেখে গিয়েছিল। রমজান মাসে দোলের দুপুরে বন্ধুদের সঙ্গে কবর সংলগ্ন মাঠে খেলতে গিয়ে তার ছেলে পায়ে আঘাত পায়। ওই এলাকায় দুষ্কৃতিদের দৌরাত্ম্য বাড়ছে বলে অভিযোগ করেছেন আহত নাবালকের বাবা সেন্টু শেখ। এই ভরতপুর এলাকার বিধায়ক হুমায়ুন কবীর(MLA Humayun Kabir)। বিতর্কিত মন্তব্য করে বর্তমানে দল তাকে শোকজ লেটার পাঠিয়েছে। তার এলাকায় অপরাধের দৌরাত্ম্য বৃদ্ধি পাওয়ায় সাধারণ ভোটাররা তার ব্যর্থতার দিকে আঙুল তুলতে শুরু করেছে। এলাকায় বিধায়কের নজরদারি কমে গিয়েছে। সংবাদ মাধ্যমে পাবলিসিটি পাওয়ার জন্য সে বিতর্কিত মন্তব্য করে কলকাতায় হইচই ফেলছে। তার এই বিতর্কিত মন্তব্যের জন্য শাসক দলের ভাবমূর্তি নষ্ট হচ্ছে। বৃহস্পতিবার ক্যাবিনেট (Cabinet)বৈঠকে ভরতপুরের বিধায়কের বিতর্কিত মন্তব্যে রীতিমতো ক্ষোভ প্রকাশ করেছেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)।

তার নির্দেশে শোকজ লেটার পাঠিয়ে ২৪ ঘন্টার মধ্যে জবাব চাইছে দল। শনিবার তার জবাব দেওয়ার কথা। তার জবাব যদি সঠিক না হয় এবং দল যদি তাতে সন্তুষ্ট না হয় সেক্ষেত্রে এই ভরতপুরের তৃণমূল বিধায়কের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করতে পারে তৃণমূল কংগ্রেস বলে সূত্রের খবর। এলাকায় নজরদারি না দিয়ে ভোটারদের নিরাপত্তা সুনিশ্চিত না করে হুমায়ুন কবীর স্রেফ পাবলিসিটি পেতে বিধানসভার গেটের বাইরে বিতর্কিত মন্তব্য করে বেড়াচ্ছেন। যা নিয়ে নিন্দার ঝড় উঠেছে সব মহলে। আর তার এলাকার ছোট শিশু খেলতে গিয়ে দুষ্কৃতিদের রাখা বোমা ফেটে রক্তাক্ত হচ্ছে।

সঙ্গীকে মিলনের জন্য আকৃষ্ট করতে বদলে নেয় গায়ের রং! সুন্দরবনেই রয়েছে অদ্ভূত মাছ

‘অভিষেকের ভিডিও এআই দিয়ে তৈরি,’ এফআইআর দায়ের করে বলল কালনা থানার পুলিশ

জানেন সপ্তাহের কোন কোন দিন চুলে শ্যাম্পু করলে রুষ্ট হন মা লক্ষ্মী

১৩ ডিসেম্বর থেকে বক্রী হবে বৃহস্পতি, সমস্যায় পড়বেন ৩ রাশির জাতকরা

‘দলকে এড়িয়ে অনৈতিক কাজ করলেই কড়া ব্যবস্থা,’ নেতা-কর্মীদের হুঁশিয়ারি শমীকের

শীতের মরশুমে ঝটপট বানিয়ে নিন সুস্বাদু সুজির চিতই পিঠে

‘বাবাসাহেব আম্বেদকরের গণতন্ত্রকে খুন করছে বিজেপি’, তোপ রাহুলের

বিয়েবাড়িতে এয়ারস্ট্রাইক, ভোজ খেতে গিয়ে নিহত কমপক্ষে ১৭

অগ্নিগর্ভ বাংলাদেশ থেকে মুখে ফেরাচ্ছে Zara, H&M! বাতিল ২,৩৬০ কোটি টাকার পোশাকের বরাত

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে নিহত ৬ পড়ুয়া, আহত শতাধিক

‘ভয় দেখাচ্ছে!’ সাংসদদের ‘বাঁচাতে’ তড়িঘড়ি দিল্লি ছুটলেন মমতা

ঋতব্রতদের হলফনামায় সই করেছে পুলিশ! ফুটেজ প্রকাশ করে দাবি অভিষেকের

‘Daddy Cool’ গানে করিনার সঙ্গে ৮৬ লক্ষ টাকার হীরের নেকলেস পরে নাচলেন শাহরুখ